শিক কাবাব যেভাবে বানাবেন

আপডেট : ৩০ আগস্ট ২০২৪, ০৬:০৩ পিএম

কাবাব খেতে আর রেস্তরাঁতে যেতে হবে না। বাড়িতেই বানাতে পারেন মজার স্বাদের কাবাব। বাড়িতে সন্ধ্যার টি-পার্টি হোক বা ডিনারের স্টার্টার, মেন্যুতে রাখতেই পারেন এই শিক কাবাব। তাহলে ঝটপট বানিয়ে ফেলুন এই শিক কাবাব।

উপকরণ: মাংসের কিমা (গরু বা খাসির মাংস) ২ কাপ, পেঁয়াজ কুচি ২টি, আদা-রসুন বাটা ১ চা-চামচ, ধনেপাতা কুচি ২ চা-চামচ, কাঁচামরিচ কুচি প্রয়োজনমতো, কাঁচা পেঁপে কুচি অর্ধেক, বেসন ১/৪ কাপ, ডিম ১টি, গোলমরিচের গুঁড়া ১/২ চা-চামচ, লবঙ্গ ৪টি, বড় এলাচ ১টি, দারচিনি গুঁড়া ১ চিমটি, আস্ত জিরা ১ চা-চামচ, জায়ফল (থেঁতো করা) ১/৪ চা-চামচ, জয়ত্রী ১টি, ঘি এবং চাট মশলা পরিমাণমতো।

প্রণালী: মাংসের কিমা, ঘিয়ে ভাজা পেঁয়াজ, আদা-রসুন বাটা, পেঁপের টুকরা, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, গোলমরিচের গুঁড়া, লবঙ্গ, বড় এলাচ, দারচিনি গুঁড়া, আস্ত জিরা, জয়ত্রী, জায়ফল এক সঙ্গে ম্যারিনেট করুন। তারপর অন্তত ৪ ঘণ্টা ঢাকা দিয়ে রেখে দিন।

ম্যারিনেট করা সমস্ত উপকরণ একটি ব্লেন্ডারে নিয়ে মিহি করে পেস্ট করে নিন। তাতে ডিম এবং বেসন মেশান। তবে বেসন আগে একটা প্যানে গরম করে নিন। মিশ্রণটি ঢেকে ১ ঘণ্টা ফ্রিজে রেখে দিন। এবার কাবার স্টিকে মুঠি করে লাগিয়ে মাইক্রো ওভেনে ২২০ ডিগ্রি সেলসিয়াসে গ্রিল করে নিন।

মাইক্রো ওভেন না থাকলে তন্দুর বা চারকোল গ্রিল করতে পারেন। শিকে কাবাব গেঁথে ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকে নিতে হবে। কাবাব তৈরি হতে ২০-৩০ মিনিট লাগবে। তবে দুই মিনিট অন্তর কাবাবের গায়ে ঘি ব্রাশ করে দিতে থাকবেন। হয়ে এলে, পেঁয়াজ, ধনে পাতার চাটনি এবং লেবু দিয়ে পরিবেশন করুন গরম গরম শিক কাবাব।

কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
রেস্তোরাঁর স্বাদ এখন ঘরেই! সাধারণ মুরগির মাংসকে একটু ভিন্নভাবে রান্না করতে চাইলে তৈরি করতে পারেন বারবিকিউ তন্দুরি চিকেন গ্রেভি। গরম গরম নান বা পরোটার সঙ্গে এটি জমে যাবে দারুণ। রইল রেসিপি।
তাইওয়ানিজ ফ্রাইড চিকেন স্টেক মূলত তাইওয়ানের জনপ্রিয় স্ট্রিট ফুডগুলোর একটি। এই খাবারটি এখন বিশ্বজুড়ে ফাস্টফুডপ্রেমীদের কাছে বেশ পরিচিত। বড় আকারের চিকেন ফিলেট মেরিনেট করে মুচমুচে কোটিংয়ে ভেজে তৈরি...
গরমের দিনে খাবারের তালিকায় এমন কিছু রাখুন, যা শরীরকে ভেতর থেকে স্বস্তি দেয়। তেল-ঝাল ভারী খাবারের বদলে হালকা, সহজপাচ্য শাক-সবজি তখন হয়ে ওঠে ভরসা। ঠিক এমন সময়েই পাতে জায়গা করে নিতে পারে...
সব রাজনৈতিক দলকে তাদের কর্মকাণ্ড পরিচালনার যাওয়ার সুযোগ দিতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নাটোরের গুরুদাসপুরে হাসান আলী খাঁ নামের এক মানুষিক ভারসাম্যহীন ব্যক্তি বটগাছের মগডালে উঠে লাফালাফি শুরু করেন। এমন ঘটনা দেখে পরিবারের সদস্যরা ও গ্রামবাসী তাকে উদ্ধারের চেষ্টা করে বিফল হলে ফায়ার...
ব্যান্ড তারকা জেমসের গানের ওপর একটি গবেষণা হয়েছে সম্প্রতি। এই গবেষণার শিরোনাম ‘জেমসের গানে কাব্যময়তা, সুফিবাদ ও আবহমান বাংলার লোকজ উপাদান’।  বাংলা একাডেমির গবেষণা প্রকল্পের আওতায় এই গবেষণাটি করেছেন...
দীর্ঘ এক বছরের বেশি সময় কারাবন্দি থাকার পর অবশেষে সব মামলায় জামিন পেয়ে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। গতকাল বুধবার রাত সোয়া ১০টায় কাশিমপুর কারাগার থেকে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর