নতুন ভোকাল, নতুন রূপে লিংকিন পার্ক

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩১ পিএম

একবিংশ শতকের অন্যতম জনপ্রিয় মার্কিন রকব্যান্ড ‘লিংকিন পার্ক’। সাফল্যে গাঁথা এই ব্যান্ডর পথচলা আকস্মিক থেমে যায় ২০১৭ সালে ভোকালিস্ট চেস্টার বেনিংটনের মৃত্যুতে। সেই স্থবিরতা কাটিয়ে আবারও একত্র হলো সদস্যরা। অল্টারনেটিভ রক ও মেটালধর্মী এই ব্যান্ডে নতুন ভোকালিস্ট হিসেবে যোগ দিয়েছেন গায়িকা এমিলি আর্মস্ট্রং। এর আগে ‘ডেড সারা’ নামের একটি ব্যান্ডে ছিলেন তিনি। এ ছাড়া ড্রামার হিসেবে যোগ দেবেন কলিন ব্রিটেন।

অল্টারনেটিভ রক ও মেটালপ্রিয় ভক্তদের জন্য আরও একটি সুখবর দিয়েছে ব্যান্ডটি। আগামী ১৫ নভেম্বর তাঁরা প্রথমবারের মতো নতুন ভোকালিস্ট নিয়ে পারফর্ম করতে চলেছে। লস অ্যাঞ্জেলেস, নিউ ইয়র্ক, হ্যামবার্গ, লন্ডন, সিওল ও বোগোতায় ৬টি মঞ্চে দেখা যাবে প্রয়াত চেস্টারের সতীর্থরা। 

কনসার্টে মাইক শিনোদা ও এমিলি আর্মস্ট্রং। ছবি: সংগৃহীত

এদিকে, শুক্রবার (৬ সেপ্টেম্বর) নতুন সদস্যদের নিয়ে একটি নতুন গানও প্রকাশ করেছে লিংকিন পার্ক। দীর্ঘদিন পর প্রকাশিত ‘দি এম্পটিনেস মেশিন’ শিরোনামের এই গান এরইমধ্যে বেশ সাড়া ফেলেছে। এটি তাদের নতুন অ্যালবাম ‘ফ্রম জিরো’র প্রথম গান। 

বর্তমানে ব্যান্ডটির লাইনআপে রয়েছেন মাইক শিনোদা, ব্র্যাড ডেলসন, জো হ্যান, ডেভ ফ্যারেল, এমিলি আর্মস্ট্রং ও কলিন ব্রিটেন।

সূত্র: বিবিসি

তাঁর বিশ্বখ্যাত চলচ্চিত্র ‘মিশন: ইম্পসিবল’র ইথান হান্ট চরিত্রটির মতোই এবার তাঁকে স্থানাঙ্ক হিসেবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম নির্ধারণ করে দেওয়া হয়েছিল! নির্দিষ্ট একটি উদ্দেশ্যও ছিল—বিশ্বকাপ...
সংগীতাঙ্গনের জনপ্রিয় সুরকার, সংগীত পরিচালক ও শিল্পী ইবরার টিপুর শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি নানা আলোচনা শুরু হয়। ফেসবুকে প্রকাশিত একটি ভিডিওতে তাকে দেখে অনেকেই উদ্বেগ প্রকাশ...
ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান! ফের ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। স্থগিতাদেশ কাটিয়ে আগামী ২৪ জুলাই রাজধানীতে অনুষ্ঠিত একটি কনসার্টে অংশ নেবেন তিনি। সামাজিকমাধ্যমে বিষয়টি এ...
বাংলা গানের কিংবদন্তি শিল্পী এন্ড্রু কিশোর। চলচ্চিত্রে গাওয়ার জন্য তিনি ‌‘প্লেব্যাক সম্রাট’ হিসেবে পরিচিত ছিলেন। তাঁর কণ্ঠে অসংখ্য কালজয়ী গান কয়েক দশক ধরে শ্রোতাদের মুখে মুখে ফিরছে। ২০২০ সালের ৬...
ভারতে প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলন এবং সোনম ওয়াংচুকের অনশন ঘিরে রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। সোমবার (২০ জুলাই)...
সাতক্ষীরা-৪ আসনের বর্তমান সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সঙ্গে এক নারীর ঘনিষ্ঠ ভিডিও ফাঁসের ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বাগেরহাটের মোংলায় বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ-সংগঠন। এ সময় তারা গাজী নজরুল ইসলামের...
দেশের বাজারে আবার বেড়েছে সোনার দাম। ২২ ক্যারেট, অর্থাৎ সবচেয়ে ভালো মানের সোনার দাম ভরিতে বেড়েছে ২ হাজার ৭৪১ টাকা। আজ বুধবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
মধ্যপ্রাচ্য উত্তেজনায় এশিয়ার বাজারে জ্বালানি তেলের দাম আবারও বেড়েছে। আজ বুধবার এমন চিত্র দেখা গেছে বলে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।
লোডিং...

এলাকার খবর