গ্লুটেন কী? গ্লুটেনমুক্ত ডায়েট কেন জনপ্রিয় হচ্ছে?

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৫ এএম

আমাদের মধ্যে অনেকেই আছেন যাদের আজকাল গ্লুটেনমুক্ত ডায়েটের দিকে ঝুঁকতে দেখা যাচ্ছে। ফলে প্যাকেটজাত খাবারের মধ্যেও ‘গ্লুটেন ফ্রি’ ট্যাগটি জনপ্রিয় হচ্ছে। কিন্তু প্রশ্ন আসতে পারে, কেন গ্লুটেনমুক্ত খাবার বা ডায়েট নিয়ে এত হইচই?

গ্লুটেন মূলত এক ধরনের জটিল প্রোটিন যা গম, রাই, বার্লি ইত্যাদি শস্যে থাকে। এটি আঠালো হয়ে থাকে, যা খাবারকে বেক করার সময় ফুলে উঠতে সাহায্য করে।

খাবারের মাঝে যেন গ্লুটেনের উপস্থিতি না থাকে, তা নিশ্চিত করতেই সাম্প্রতিককালে গ্লুটেন মুক্ত ডায়েট চালু হয়েছে। অবশ্য শুধু ঝোঁকের বশেই নয়, অনেকে হজম প্রক্রিয়ায় সমস্যার জন্যও গ্লুটেন জাতীয় খাবার এড়িয়ে চলেন।

গ্লুটেন গ্রহণে গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ডিসকমফোর্ট বা অ্যালার্জির লক্ষণ প্রকাশ পেতে পারে। এতে গ্লুটেন আছে এমন খাবার খেলেই মানুষ অসুস্থ হয়ে পড়ে।

অনেকের মধ্যে আবার গ্লুটেন গ্রহণের ফলে সেলিয়াক ডিজিজ গড়ে ওঠে। এটি একটি অটো-ইমিউন ডিসঅর্ডার, যেখানে আমাদের ইমিউন সিস্টেম গ্লুটেনকে বিষাক্ত আক্রমণকারী হিসাবে আক্রমণ করে বসে। ফলে অন্ত্রের ভিতরের পর্দা ক্ষতিগ্রস্ত হয়। আর একটা সময়ে গিয়ে অন্ত্র পুষ্টি শোষণের ক্ষমতা হারিয়ে ফেলে।

যেসব খাবারে গ্লুটেন আছে

রুটি: এর মধ্যে আটা, ময়দা, বার্লির তৈরি সব ধরনের রুটি আর পাউরুটি অন্তর্ভুক্ত রয়েছে। যেমন– রোল, বান, ব্যাগেল, বিস্কুট এবং ময়দার টর্টিলা।

বেকড আইটেম: কেক, কুকিজ, ডোনাট, মাফিন, প্যানকেক, ওয়াফেল এবং পাইয়ের মতো বেকড খাদ্যপণ্যগুলোতে গ্লুটেন থাকে।

পাস্তা: গমের তৈরি সকল পাস্তায় গ্লুটেন থাকে। এর মধ্যে রয়েছে স্প্যাগেটি, ম্যাকারনি, লাজানিয়া প্রভৃতি। ওটসের মধ্যে গ্লুটেন থাকতে পারে।

চিপস: চিপস, ক্র্যাকার্স ইত্যাদি আইটেম গ্লুটেনের অতিপরিচিত উৎস।

স্যুপ: সুপারশপে অনেক ‘রেডি টু ইট’ স্যুপের প্যাকেট পাওয়া যায়। এসব স্যুপ ঘন করার জন্য ‘থিকেনিং এজেন্ট’ হিসেবে অনেক সময় ময়দা যোগ করা হয়ে থাকে। 

তবে গ্লুটেন নিয়ে এখনও অনেক গবেষণার প্রয়োজন রয়েছে। বিশেষ কোনো শারীরিক অসুবিধা ব্যতীত গ্লুটেনযুক্ত খাবার বন্ধ করার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো।

তথ্যসূত্র: ওয়েব এমডি, ওয়েল বিডি

গ্রীষ্মের তীব্র তাপপ্রবাহে যখন শহর-গ্রাম পুড়তে থাকে। তখন হঠাৎ এক পশলা বৃষ্টি যেন স্বস্তির বার্তা নিয়ে আসে। গরমে হাঁসফাঁস করা মানুষ স্বাভাবিকভাবেই বৃষ্টিকে স্বাগত জানায়। কিন্তু এই আকস্মিক আবহাওয়া...
তাপপ্রবাহ এখন আর হঠাৎ করে আসে না। বরং আগেভাগেই শুরু হয়। আর দীর্ঘ সময় ধরে থাকে। এতে সাধারণ মানুষ যেমন কষ্টে পড়ে, তেমনি হৃদরোগীদের জন্য ঝুঁকি আরও বেশি। চিকিৎসকেরা বলছেন, এই সময়টায় সামান্য অসতর্কতাও...
ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন ৪২ বছর বয়সী রেজওয়ান পারভেজ। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় তিনি গিয়েছিলেন মাত্র কয়েক মাস আগে। রিপোর্টে সবকিছুই ছিল স্বাভাবিক। ইসিজি ঠিক, কোলেস্টেরলও নিয়ন্ত্রণে।...
বাইরে প্রচণ্ড রোদে বেশি সময় থাকলে যেমন হিট স্ট্রোকের ঝুঁকি থাকে। তেমনি পর্যাপ্ত পানি না খেলে শরীর দ্রুত পানিশূন্য হয়ে ডিহাইড্রেটেড হয়ে যায়। কিন্তু সমস্যা হলো, অনেক সময় এই দুই অবস্থার লক্ষণ একই রকম...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর