পারফিউমের সুগন্ধ দীর্ঘক্ষণ ধরে রাখবেন যেভাবে 

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০০ পিএম

সুগন্ধি যে কারো ব্যক্তিত্বকে কয়েকগুণ বাড়িয়ে দিতে পারে। কিন্তু গরমে বেশি ঘেমে যাওয়ার ফলে কিছুক্ষণ পরেই পারফিউমের গন্ধ উধাও হয়ে যায়।

দীর্ঘক্ষণ পারফিউমের সুগন্ধ ধরে রাখার কিছু কৌশল জেনে নিন-

যেখানে ব্যবহার করবেন

আমাদের শরীরের পালস পয়েন্টে তাপমাত্রা বেশি থাকে। ফলে সেখানে পারফিউম মাখলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। কবজি, ঘাড়, কানের পিছনে, কলারবোন বা গলার সামনে পারফিউম দিলে তার সুবাস অনেকক্ষণ থাকবে।

পারফিউমের ভেপোরাইজার এবং ত্বকের মধ্যে কিছুটা দূরত্ব বজায় রাখা উচিত। একদম কাছে থেকে স্প্রে করলে কনসেনট্রেটেড বা ঘনীভূত হয়ে থাকা সুগন্ধি তীব্রভাবে নাকে এসে লাগবে। 

আরেকটি উপায় হলো, বাতাসে পারফিউম স্প্রে করে তার মধ্য দিয়ে হেঁটে যাওয়া। একটু অদ্ভুত শোনালেও এতে খুব ভালোভাবে আপনার সঙ্গে সুগন্ধ মিশে যাবে। 

কবজি ঘষা যাবে না

পারফিউম বা সুগন্ধি প্রয়োগ করার সময় দুই হাতের কবজি ঘষবেন না। ঘষাঘষির ফলে সুগন্ধ উৎপন্নকারী অণুগুলো ভেঙে যায়। আবার দেহে বাড়তি তাপও উৎপন্ন হয়। এতে পারফিউমের সুগন্ধ দ্রুত শেষ হয়ে যায়।  

কবজিতে পারফিউম দেওয়ার পর ভালোভাবে শুকাতে দিন। এতে পারফিউম ভালোভাবে বসার সুযোগ পাবে এবং লম্বা সময় ধরে সুগন্ধ থাকবে।

কতোটুকু পারফিউম মাখা উচিত

আপনার পছন্দের সুগন্ধিটির নিরীক্ষা করে দেখতে পারেন। এজন্য শুধু এক অথবা দুই স্প্রে পরিমাণ সুগন্ধি মাখার পর আপনার চারপাশের মানুষের প্রতিক্রিয়া লক্ষ্য করুন।

'হাই কনসেনট্রেটেড' বা বেশি ঘনত্বের পারফিউম বেছে নিন। এতে দীর্ঘ সময় ধরে সুগন্ধ বজায় থাকবে। 

গোসল সেরে ময়েশ্চারাইজার লাগানোর পর পারফিউম স্প্রে করলে অল্পতেই অনেকক্ষণ সুবাস বজায় থাকে। কারণ ত্বকের আর্দ্রতা সুগন্ধিকে আটকে রাখে।

পেট্রোলিয়াম জেলি লাগানোর পর পারফিউম স্প্রে করতে পারলে আরও ভাল হয়, এতে সুগন্ধি আরও বেশিক্ষণ স্থায়ী হবে।

চুলেও সুগন্ধি! 

অনেকেরই জানা নেই যে, লম্বা সময় পারফিউমের সুগন্ধ ধরে রাখার আরেকটি উপায় হলো, চুলে স্প্রে করা! কিন্তু ত্বকের মতো চুলেও সরাসরি পারফিউম স্প্রে করা যাবে না।

বরং চিরুণি বা ব্রাশের আগায় সামান্য পারফিউম স্প্রে করে পুরো চুলে আলতোভাবে আঁচড়ে নিন।এতে করে চুলটা রাসায়নিকভাবে কম ক্ষতিগ্রস্ত হবে।

অন্ধকার ও ঠান্ডায় সংরক্ষণ 

পারফিউম সব সময় অন্ধকার এবং ঠান্ডা স্থানে সংরক্ষণ করতে হয়। সবচেয়ে ভালো হয়, প্রয়োগের পরপরই একে আবার ভালোভাবে বাক্সে রেখে দিলে। 

অত্যধিক তাপ, আর্দ্রতা কিংবা আলো সুগন্ধির গুণগত মান কমিয়ে ফেলে। পারফিউমের রাসায়নিক গঠন, সুগন্ধ এবং রঙেও পরিবর্তন করে। তাই বাথরুমের তাকে সুগন্ধির বোতল রাখার অভ্যাস থাকলে তা এখনই সরিয়ে ফেলুন। 

তথ্যসূত্র: আইজেনবার্গ 

আকাশজুড়ে মেঘের ঘন আস্তরণ। সূর্য দেখা যাচ্ছে না। অনেকেই তখন স্বস্তির নিঃশ্বাস ফেলেন। ভাবেন, আজ আর সানস্ক্রিনের দরকার নেই। ত্বক বুঝি নিরাপদেই আছে। কিন্তু ত্বকবিশেষজ্ঞদের মতে, এই ধারণা পুরোপুরি ভুল।...
ব্রণপ্রবণ ত্বকের ক্ষেত্রে অনেকেই মনে করেন, তেল মানেই সমস্যা। ত্বক যেহেতু এমনিতেই তৈলাক্ত, তার ওপর আবার তেল ব্যবহার করলে ব্রণ বাড়বে। এটাই প্রচলিত ধারণা। কিন্তু ত্বকের যত্নের বিষয়টি এতটা সরল নয়। বরং...
ত্বকের যত্নে অ্যালোভেরা বহু বছর ধরেই বেশ জনপ্রিয়। পোড়া দাগ দূর করা, ব্রণ কমানো বা ত্বকের লালচেভাব কমাতে পারে অ্যালোভেরা। তাই তো প্রাকৃতিক এই জেলকে অনেকেই সব সমস্যার সমাধান মনে করেন। তবে...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন-বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। তাঁর সঙ্গে পদত্যাগ করেছেন কমিশনের চার কমিশনারও।
এ বছর দেশীয় সংস্থাগুলো থেকে দুই বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের সামরিক ড্রোন কিনছে ভারত। দেশটি এর আগে এত বেশি মূল্যের সামরিক ড্রোন কেনেনি।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি সদস্যদের প্রতিরোধের মুখে তারা বাংলাদেশ ভূখন্ডে আসতে পারেনি। 
মাঠের পারফরম্যান্সের পাশাপাশি মাঠের বাইরে মেসির বিভিন্ন কার্যক্রমের জন্য এ পুরস্কার জেতেন মেসি। ফাউন্ডেশনটির সভাপতি তেরেসা পেরালেসসহ কয়েকজন সদস্য নিয়ে গঠিত বিচারক প্যানেল ভোটের মাধ্যমে মেসিকে এ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর