বিমানে ভ্রমণের আগে যেসব বিষয় খেয়াল রাখা জরুরি

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৬ পিএম

আপনি কি বিমানে ভ্রমণ করতে যাচ্ছেন? কিংবা যাবেন ভাবছেন? তাহলে আপনার জেনে রাখা উচিৎ বিমানে উঠতে হলে কিছু নিয়ম সবাইকে পালন করতে হয়। এগুলোকে অনেকটাই বিমানের শিষ্টাচার বিধি বলা হয়ে থাকে। জেনে নিন বিমানে ভ্রমণের আগে যেসব বিষয় খেয়াল রাখা জরুরি।

বোর্ডিং পাস: আপনি আগে হোক কিংবা পরে হোক বিমান বন্দরে পৌঁছেই বোর্ডিং পাস নিয়ে নিতে ভুলবেন না। আগে ভাগে বোর্ডিং পাস নিয়ে রাখলে সুবিধা অনেক। তাৎক্ষনিক সময় হয়ে গেলে দ্রুত ফ্লাইটে ওঠা যায়, শেষ মুহূর্তে ছুটোছুটি করতে হয়না।

ওয়াশরুম: আপনি যদি তাড়াতাড়ি বিমানে ওঠার অপেক্ষায় থাকেন তবে বিমানে ওঠার আগেই টার্মিনাল থেকে ফ্রেস হয়ে নিন। তাহলে বিমানে ওঠার পর আর আলাদাভাবে কোনো বিড়ম্বনা পোহাতে হবেনা।

সিট বেল্ট: বিমানে উঠে নিজের আসনে বসেই প্রধান কাজ হচ্ছে নিজের সিট বেল্ট বেঁধে নেয়া। আপনাকে বিমানবালা কিভাবে সিট বেল্ট বাঁধতে হবে তা শুরুতেই জানিয়ে দিবে। যদি না পারেন তবে বিমানবালাদের সাহায্য চাইলে তাঁরাই বেঁধে দেবে।

অক্সিজেন মাস্ক: সিট বেল্ট বেঁধেই দেখে নিন আপনার অক্সিজেন মাস্ক কোথায় রাখা আছে এবং কিভাবে ব্যবহার করতে হবে। না বুঝলে অবশ্যই বিমানবালাদের সাহায্য নিতে পারেন।

ফোন ব্যবহার: বিমানে ফোন কিংবা রেডিও ওয়েবজাতীয় সকল তরঙ্গ ব্যবহার থেকে বিরত থাকুন। ফোন এরোপ্লেন মুডে রাখুন।

বিমানে ঘুমানো: দীর্ঘ বিমান যাত্রাকাল (৮ ঘন্টার বেশি) আপনাকে বিমানে ঘুমাতেই হবে। অনেকে বসে অল্প জায়গায় ঘুমিয়ে অভ্যস্ত না। এক্ষেত্রে সিট একটু পিছিয়ে নিতে পারেন। বিমানে যে বালিশ আছে সেটা ব্যবহার করতে পারেন। তবে খেয়াল রাখবেন আশেপাশের যাত্রীদের যেন কোনো অসুবিধা না হয়।

বিমান উড্ডয়নের সময়: মনে রাখবেন বিমান আকাশে উড়ে যাওয়ার সময় একটা ঝাঁকি দেয় এবং আপনার আলাদা একটা অনুভূতি হবে। তাই এ সময় অতঙ্কিত হওয়ার কোনো দরকার নেই।

নামার সময়: বিমান থেকে নামার সময় আপনার সঙ্গে থাকা ব্যাগ এবং জিনিসপত্র সব ভালোভাবে গুছিয়ে নিন। অবশ্যই দেখে শুনে নিবেন। তাড়াহুড়ো করবেন না, শান্তভাবে নামার প্রস্তুতি নিন।

ঢাকার ভোজনরসিকদের জন্য বিশ্বজুড়ে সামুদ্রিক খাবারের স্বাদ নিয়ে এসেছে শেরাটন ঢাকা। রাজধানীর এই পাঁচতারকা হোটেলে শুরু হয়েছে ১০ দিনব্যাপী সিফুড উৎসব ‘কোস্টাল কার্নিভাল’। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক...
প্রতিবছর আগস্টে ইউরোপের দেশ স্পেনে দেখা মেলে বিরল এক পূর্ণ সূর্যগ্রহণ। আর এই সূর্যগ্রহণ দেখতে দেশটিতে আগামী ১২ আগস্টে নামতে পারে লাখ নয়, কোটি পর্যটকের ঢল। স্পেন সরকার মনে করছে, এই মহাজাগতিক ঘটনা...
ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
ব্রণপ্রবণ ত্বকের ক্ষেত্রে অনেকেই মনে করেন, তেল মানেই সমস্যা। ত্বক যেহেতু এমনিতেই তৈলাক্ত, তার ওপর আবার তেল ব্যবহার করলে ব্রণ বাড়বে। এটাই প্রচলিত ধারণা। কিন্তু ত্বকের যত্নের বিষয়টি এতটা সরল নয়। বরং...
পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দগুচ্ছ আবারও যুক্ত হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। এ ছাড়া নতুন...
আগামী বছর যেসব নতুন এয়ারক্রাফট যুক্ত হবে, সেগুলোতে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি সিটে মোবাইল চার্জিং সুবিধা। পৃথিবীর অনেক এয়ারলাইন্স যেখানে এই সেবার জন্য অতিরিক্ত...
লোডিং...

এলাকার খবর