ভিসা জটিলতায় পরী মণি

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৭ পিএম

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরী মণি। দেশের গণ্ডি পেরিয়ে অভিষেক করতে চলেছেন টলিউডেও। গত মার্চ-এপ্রিলে নির্মাতা দেবরাজ সিনহা পরিচালিত ‘ফেলুবকশি’ নামের এ সিনেমার শুটিং শেষ হয়েছে। তবে এখনও বাকি ডাবিং। আর তা সম্পন্ন করতেই কলকাতায় যাওয়ার কথা ছিল অভিনেত্রীর। কিন্তু ভিসা জটিলতার কারণে ভারতে যেতে পারছেন না তিনি।

বিষয়টি নিয়ে গণমাধ্যমে পরী মণি বললেন, ‘আমার আগের ভিসা নেই। নতুন ভিসা পেতেও সমস্যা হচ্ছে। এখন কবে ভিসা পাব, কবে যেতে পারব, বুঝতি পারছি না। এটি আমার কলকাতার প্রথম সিনেমা। আমি চাই, দ্রুতই শেষ করে মুক্তি পাক সিনেমাটি।’

ফেলুবকশি লুকে পরী মণি। ছবি: ফেসবুক থেকে নেওয়া

অন্যদিকে, ফেলুবকশি ছবিতে কাজ করতে গিয়ে সেখানকার আরও একটি ছবিতে যুক্ত হয়েছেন পরী মণি। যদিও এ বিষয়ে এখনই বিস্তারিত জানাতে নারাজ তিনি।

অভিনেত্রী জানান, নতুন এই সিনেমার শুটিং বাংলাদেশেও হবে। থাকছেন জনপ্রিয় অভিনয়শিল্পীরা। যে কারণে আয়োজন করেই এই খবর জানানোর পরিকল্পনা করেছে প্রযোজনা প্রতিষ্ঠান।

এদিকে, গত ৮ আগস্ট স্ট্রিমিং প্ল্যাটফর্ম হইচইয়ে উন্মুক্ত হওয়ার কথা ছিল নির্মাতা অনম বিশ্বাসের ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’। তবে তখন দেশের পরিস্থিতি বিবেচনা করে এর মুক্তি পিছিয়ে যায়। সিরিজটিতে পরী মণিকে দেখা যাবে সুপ্তি চরিত্রে। খোঁজ নিয়ে জানা যায়, চলতি মাসের শেষ সপ্তাহে সিরিজটি মুক্তির কথা রয়েছে।

অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
প্রাণে বাঁচলেন নুসরাত ভারুচা। ইন্দোনেশিয়ার বালিতে শুটিং চলাকালে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছেন এই বলিউড অভিনেত্রী। পরে স্থানীয় একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে...
প্রথমবার মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে গতকাল দেশের একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, পুত্রসন্তানের মা হয়েছেন তিনি! আর তা মুহূর্তের মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের...
ফ্রান্সের রাজধানী প্যারিসের ‘হোটেল দ্য পোরতালেস’-এ ২০১৬ সালে অস্ত্রের মুখে কোটি টাকার গহনা ডাকাতির ঘটনায় মার্কিন তারকা কিম কার্দাশিয়ানকে ১৪২ টাকা (১ ইউরো) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর