‘কপি’র অভিযোগ আনলেন পরী মণি, পাল্টা জবাব বুবলীর

আপডেট : ২১ মার্চ ২০২৪, ০১:০১ পিএম

শাকিব-বুবলীর একমাত্র সন্তান শেহজাদ খান বীরের জন্মদিন আজ। ২০২০ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি হাসপাতালে জন্মগ্রহণ করে সে। ছেলের জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছেন বুবলী। প্রায় ৫ মিনিটের সেই ভিডিওতে ছেলেকে নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন তিনি। তবে এই ভিডিও নিয়েই এবার বিপত্তি বেঁধেছে।

বুবলীর সেই ভিডিওর পরেই নিজের ফেসবুকে তাঁকে খোঁচা দিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন আরেক চিত্রনায়িকা পরী মণি। যদিও তিনি পুরো স্ট্যাটাসের কোথাও বুবলীর নাম উল্লেখ করেননি।কিন্তু পরোক্ষভাবে কথাগুলো কাকে ইঙ্গিত করে সেটা বুঝতে বাকি নেই অনুরাগীদের।

পরী মণির দাবি, তাঁকে ‘কপি’ করেই বানানো হয়েছে বুবলীর সেই ভিডিওটি। আর চিত্রনায়িকার এমনটা মনে করার কারণও স্পষ্ট। কেননা, মাসখানেক আগে পরী মণির ছেলে পূণ্যর জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন ভিডিওবার্তা প্রকাশ করেছিলেন তিনি। তাই স্বাভাবিকভাবেই চিত্রনায়িকা মনে করছেন—তাঁর সেই ভিডিওর ধারণাই কপি করেছেন বুবলী। 

খোঁচা দিয়ে ফেসবুক পোস্টে পরী মণি লেখেন, ‘আপা গো আপা! পুরাটাই কপি মারলেন! কথা, মিউজিক লাইন, ভয়েস টোন ডেলিভারি থেকে সব! কিন্তু আবেগ তো কপি করা যায় না আপা!’

ছেলেকে নিয়ে বুধবার দিবাগত রাত দেড়টায় ফেসবুকে ভিডিওটি প্রকাশ করেন বুবলী। ঠিক তার ঘণ্টাখানেক পর রাত তিনটায় স্ট্যাটাসটি দেন পরী মণি। কাকে ইঙ্গিত করে তিনি পোস্টটি দিয়েছেন, সেটা বুঝতে খুব একটা সমস্যা হয়নি ভক্তদেরও। 

তবে বুবলীও চুপ থাকেননি। পরী মণির সেই খোঁচার কড়া জবাব দিয়েছেন তিনিও। নিজের একটি দীর্ঘ স্ট্যাটাসে তিনি জানান, ‌‘পাশের দেশে টলিউড বা বলিউড ইন্ডাস্ট্রিতে শেষ কয়েক বছর ধরে অধিকাংশ বিয়েতে ড্রেস, কালার, অ্যারেঞ্জমেন্ট, বর-কনের আসা থেকে শুরু করে অনেক প্রেজেন্টেশনেই মিল থাকছে। পৃথিবীতে অনেক সিনেমা আছে যার গল্প অন্য গল্পের সঙ্গে অনেক মিলে যায়। তেমনি মা সন্তান নিয়ে পৃথিবীতে অনেক ইমোশনাল ভিডিও এবং অডিও আছে যার ভাষা একই।’

বুবলীর মতে, এসবে মিল পাওয়া বিষয়ে পৃথিবীর কারও কোনো অসুবিধা নাই শুধু এক ধরনের এই সিন্ডিকেট গ্রুপ ছাড়া। এরপর ক্ষোভ প্রকাশ করে তিনি আরও বলেন, ‘এই ধরনের মানুষকে দেখলে মনে হয় শুধু তারাই মা হয়েছে, আর কেউ নয়। তাদেরই হাসি কান্না আবেগ অনুভূতি আছে আর কারও নেই বা থাকতেও পারে না।’

পরী মণির দিকে ইঙ্গিত করেই যে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন বুবলী, তা স্পষ্টই বোঝা যাচ্ছে। এরপর পরী মণি আরও একটি পোস্ট দিয়েছেন, যেখানে তিনি লেখেন, ‘কী লিখতে কী লিখতেছে বেচারি। চিপায় আটকালে মানুষ আবল-তাবল লজিক দিতে থাকে বুঝলাম। কিন্তু তাই বলে এই রকম আউলা-বাউলা কী কী সব লিখলো ভাই! পরে কখনও নিজে পড়ে নিজেই বুঝবে না যে কী লিখছিল। আমি শিউর।’

প্রসঙ্গত, বর্তমানে বুবলী-পরী মণি দুজনেই চুটিয়ে কাজ করছেন। এই ঈদে ‘দেয়ালের দেশ’ ও ‘মায়া’ নামের দুটি ছবিতে দেখা যাবে বুবলীকে। যদিও মায়ার মুক্তির বিষয়টি এখনও শতভাগ নিশ্চিত হয়নি। অন্যদিক, পরী মণি ব্যস্ত রয়েছেন টলিউডে। প্রথমবারের মতো সেখানকার চলচ্চিত্রে কাজ করছেন তিনি। ‘ফেলুবকশি’ নামের সেই চলচ্চিত্রে তাঁর বিপরীতে রয়েছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা সোহম।

সামাজিকমাধ্যমে নতুন এক শিশুকে কোলে নিয়ে ছবি শেয়ার করার পর থেকেই আলোচনায় ঢালিউড চিত্রনায়িকা পরী মণি। ভক্তদের ধারণা, ফের দত্তক নিয়েছেন এই নায়িকা।   সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে নিজের ফেসবুকে একটি...
ব্যক্তিজীবন থেকে শুরু করে ক্যারিয়ার—প্রায় সবকিছুতেই আলোচনার কেন্দ্রে থাকেন চিত্রনায়িকা পরী মণি। নতুন কোনো সিনেমা, সামাজিকমাধ্যমের পোস্ট অথবা ব্যক্তিগত সম্পর্ক যেকোনো বিষয়েই তাঁকে নিয়ে অনুরাগীদের...
বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনাকে উড়িয়ে দিয়ে বিশ্বসেরার মুকুট জিতল স্পেন। তবে প্রিয় দলের এমন ভরাডুবিতে নীল-আকাশি সমর্থকদের মনে যেন এক টুকরো মেঘ জমেছে! এদিকে, আর্জেন্টিনা ১-০ গোলে হেরে যাওয়ার ফলে আপাতত...
আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন—এমন ঘোষণা দিয়ে কয়েক দিন ধরেই আলোচনায় রয়েছেন চিত্রনায়িকা পরী মণি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সেই পোস্ট ভাইরাল হওয়ার পর অসংখ্য ভক্ত তাঁকে শুভকামনা...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর