প্লেনের জানালা গোলাকৃতি হয় কেন?

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৩ পিএম

প্লেনে ভ্রমণকালে বেশিরভাগ যাত্রীই জানালার পাশের সিটে বসার ইচ্ছা পোষণ করে থাকেন। কিন্তু কখনো ভেবে দেখেছেন প্লেন বা বিমানের জানালা সব সময় গোলাকৃতি বা ডিম্বাকার রাখা হয় কেন?

আসলে এর সাথে সৌন্দর্য বা নান্দনিকতার কোনো যোগ নেই; পুরোটাই প্রকৌশল এবং নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত।  

একসময় প্লেনের জানালাও আবাসিক বা বাণিজ্যিক ভবনের জানালার মতোই বর্গাকার ছিল। পঞ্চাশের দশকে বাণিজ্যিক এয়ারলাইনসগুলো ব্যবসায় পসার জমাতে শুরু করে। মানুষ তখন ট্রেনের চাইতেও প্লেনে বেশি চলাচল করতে শুরু করে। ফলস্বরূপ এয়ারক্রাফটগুলোর আকার বৃদ্ধি পায় এবং আগের চেয়ে আরও বেশি উচ্চতায় চালনা হতে থাকে। একই কারণে মাঝ আকাশে দুর্ঘটনার হারও বাড়ে।   

১৯৫৩ ও ১৯৫৪ সালে দুটি ‘ডি হ্যাভিল্যান্ড কমেট’ প্লেন মারাত্মক দুর্ঘটনায় পতিত হয়। দুটো দুর্ঘটনা একইভাবে সংঘটিত হয়েছিল; অবতরণের আগেই বিচ্ছিন্ন হয়ে যায় বিমানগুলোর দেহাংশ। দুর্ঘটনা-পরবর্তী বিশ্লেষণে বিমানদুটোর বিভিন্ন কাঠামোগত সমস্যা উঠে আসে। 

এর মধ্যে ১৯৫৪ সালের ১০ জানুয়ারি রোম থেকে টেকঅফের কয়েক মিনিট পরই ভূমধ্যসাগরে পতিত হওয়া একটি প্লেনের  ধ্বংসাবশেষ পরীক্ষা করে বিশেষজ্ঞরা দেখতে পান দুর্ঘটনার উৎস ছিল আকাশযানটির জানালা!  

এভিয়েশন ইঞ্জিনিয়াররা পরবর্তীতে মত দেন, প্লেনের বর্গাকার জানালার কোণাগুলো চোখা হওয়ায় সেখানে প্রচুর চাপ কেন্দ্রীভূত হতে থাকে এবং দুর্বল ফাটল বা ত্রুটি দেখা দেয়। তাছাড়া মাঝ আকাশে বাতাসের চাপও কম থাকে। ঘন ঘন চাপের পার্থক্য সহ্য করতে না পেরে প্লেনের জানালার কোণাগুলো ভেঙে পড়ার উপক্রম হয়। 

একে নাম দিয়েছেন তাঁরা ‘মেটাল ফ্যাটিগ ফেইলার’। এই বিপর্যয় তখনই ঘটে যখন যানের ধাতব অংশগুলো সময়ের সঙ্গে দুর্বল হয়ে যায়; চাপ নিতে না পেরে একসময় ছোট ছোট ফাটল দেখা যায়। 

এর সমাধানে ইঞ্জিনিয়াররা নিয়ে আসেন গোলাকার জানালা। যেহেতু এক্ষেত্রে কোনো চোখা কোণ থাকে না, তাই এ জানালা বাতাসের চাপকে সমানভাবে ছড়িয়ে দেয়। তাছাড়া গোলাকার জানালা শক্তিশালী আর অনেক বেশি ঘাতসহ হয়ে থাকে। ফলে এটি উড়োজাহাজের ভেতরের এবং বাইরের চাপের পার্থক্য বেশি সহ্য করতে পারে।  

এ ছাড়াও প্লেনের জানালায় তিন স্তরের অ্যাক্রিলিক রয়েছে যা বৃষ্টি, ঝড়ো হাওয়া এবং কুয়াশার মতো আবহাওয়াজনিত ঘটনা থেকে অতিরিক্ত সুরক্ষা প্রদান করে। জানালার নিচের দিকে আবার এক প্রকার ক্ষুদ্র ক্ষুদ্র গর্ত দেখা যায়। এগুলোকে ‘ব্লিড হোলস’ বলা হয়ে থাকে। প্লেনের ভেতরের এবং বাইরের বায়ুচাপের মধ্যে ভারসাম্য বজায় রেখে এ গর্তগুলোও সুরক্ষার আরেকটি স্তর যোগ করে।

এরপর থেকে প্লেনের জানালা দিয়ে সূর্যাস্ত বা মেঘের ছবি তুলে ফেসবুকে শেয়ার করার আগে সেইসব প্রকৌশলীদের ধন্যবাদ জানাতে ভুলবেন না, যারা এই গোলাকার জানালার প্রচলন ঘটিয়ে দুর্ঘটনার হাত থেকে রেহাই দিলেন।  

তথ্যসূত্র: ব্লু স্কাই নিউজ, হাও স্টাফ ওয়ার্কস

ঢাকার ভোজনরসিকদের জন্য বিশ্বজুড়ে সামুদ্রিক খাবারের স্বাদ নিয়ে এসেছে শেরাটন ঢাকা। রাজধানীর এই পাঁচতারকা হোটেলে শুরু হয়েছে ১০ দিনব্যাপী সিফুড উৎসব ‘কোস্টাল কার্নিভাল’। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক...
প্রতিবছর আগস্টে ইউরোপের দেশ স্পেনে দেখা মেলে বিরল এক পূর্ণ সূর্যগ্রহণ। আর এই সূর্যগ্রহণ দেখতে দেশটিতে আগামী ১২ আগস্টে নামতে পারে লাখ নয়, কোটি পর্যটকের ঢল। স্পেন সরকার মনে করছে, এই মহাজাগতিক ঘটনা...
দেশের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে ছুটি গ্রুপ। রাজধানীর পূর্বাচলের ছুটি রিসোর্টে আয়োজিত এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে...
বিমানে বসে যাত্রীদের চাওয়া থাকে বেশি জায়গা আর একটু আরাম। সেই চাওয়াকে পুরণ করতে আবারও আলোচনায় এসেছে দুই স্তরের আসনের ধারণা। নতুন রূপে এই নকশা নিয়ে হাজির হয়েছেন ডিজাইনার আলেহান্দ্রো নুনিয়েজ ভিসেন্তে।...
পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দগুচ্ছ আবারও যুক্ত হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। এ ছাড়া নতুন...
আগামী বছর যেসব নতুন এয়ারক্রাফট যুক্ত হবে, সেগুলোতে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি সিটে মোবাইল চার্জিং সুবিধা। পৃথিবীর অনেক এয়ারলাইন্স যেখানে এই সেবার জন্য অতিরিক্ত...
লোডিং...

এলাকার খবর