ছদ্মবেশী বন্ধুদের চিনবেন যেভাবে

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৮ এএম

ভালুক আর স্বার্থপর বন্ধুটির গল্প মনে আছে? নিজের জীবন বাঁচাতে ভালুকের সামনে বন্ধুকে ফেলে পালিয়ে যাওয়া মানুষটি প্রকৃত বন্ধু হয়ে উঠতে পারেনি। আমাদের চারপাশেও এমন ‘বন্ধু’র সংখ্যা কম নয়।

ভালো বা খারাপে, সুখে কিংবা দুঃখে, আনন্দে বা বিষণ্নতায় যার কথা বন্ধুদের কথাই সবার আগে মাথায় আসে। কিন্তু যারা বন্ধু হওয়ার ভান করে, তাদেরকে বলা যায় ফেইক ফ্রেন্ডস বা ছদ্মবেশী বন্ধু। বিপদে পড়লে এরা অন্যের কথা ভাবেও না। এই মানুষগুলো কেবল নিজেদের স্বার্থটাই বোঝেন। আর সেই স্বার্থ সিদ্ধি করতে যেকোনো উপায় অবলম্বন করতে পারেন।

বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ে পড়ছেন নুঝাত তাবাসসুম। ছদ্মবেশী বন্ধু নিয়ে নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি বললেন, ‘এ ধরণের মানুষেরা যোগাযোগে খুবই পটু হয়। আপনি ভুল করলে সেই ভুলকে পরে আপনার বিরুদ্ধে ব্যবহার করতে তাঁরা দুইবার ভাবেনা। এমনকি আপনাকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হলে, এরা আপনার আশেপাশের মানুষের কাছে আপনার ইমেজ খারাপ করার চেষ্টা করে থাকে। মিষ্টি হাসির এই মানুষদের কাছ থেকে তাই সাবধান!’

বিপদে পড়ার আগেই জেনে রাখুন এ ধরনের বন্ধুদের বৈশিষ্ট্য।

আগ্রহের অভাব 
প্রকৃত বন্ধুর আপনার জীবন, অনুভূতি বা উদ্বেগের প্রতি আগ্রহ থাকে, তাঁরা আপনাকে নিয়ে ভাবে। কিন্তু ছদ্মবেশী বন্ধুরা শুধু নিজেদের নিয়েই ব্যতিব্যস্ত থাকে। তাই আপনার বিষয়ে যিনি একেবারেই উদাসীন, তিনি আর যা-ই হোন, প্রকৃত বন্ধু নন।

প্রয়োজনে যোগাযোগ

শুধু নিজের প্রয়োজনের সময়ই এই বন্ধুদের কাছে পাওয়া যাবে; তাঁদের নিজেদের প্রয়োজন হলেই তাঁরা কেবল আপনাকে নক দেবে। অথচ আপনার প্রয়োজনের সময় এদের কাছে পাবেন বা। তাঁরা তখন ফোন ধরবেন না, মেসেজের রিপ্লাই দেবেন না বা মেসেঞ্জারে আপনার মেসেজ 'সিন' করে রেখে দেবেন।

তিক্ত সমালোচনা

প্রকৃত বন্ধুর কাছে মনের কথা খুলে বলার মধ্যে এক ধরণের শান্তি কাজ করে। কিন্তু ছদ্মবেশী বন্ধুরা আপনাকে শুধুই নেতিবাচক পরিস্থিতির দিকে ঠেলে দিবে। যেমন আপনার যদি পুরোনো দিনের কোনো তিক্ত ঘটনা থাকে, তাহলে সে তা বারবার স্মরণ করিয়ে আপনাকে নিচু অনুভব করাবে।

ঈর্ষা অথবা তুলনা

প্রকৃত বন্ধু আপনার সাফল্যে আনন্দিত হবে; অন্যদিকে ছদ্মবেশী বন্ধু হবে ঈর্ষান্বিত। তাঁরা সামনে আপনাকে অভিনন্দন জানালেও মনে মনে আপনাকে নিজের প্রতিদ্বন্দ্বী ভাবে। এরা অন্যের সাথে আপনাকে অসুস্থ প্রতিযোগিতার দিকেও ঠেলে দিতে পারেন।

অন্যের কাছে কথা লাগানো

আপনার সবচেয়ে গোপন কথাটিও তৃতীয় ব্যক্তির কাছে প্রকাশ করে দেবে ছদ্মবেশী বন্ধুরা। আপনাকে দুঃখের সময় সান্ত্বনা দেবে ঠিকই; কিন্তু পরবর্তীতে এই কথাই অন্যের কাছে আপনার দুর্বলতা হিসেবে তুলে ধরবে।

প্রচেষ্টার অভাব

বন্ধুত্ব টিকিয়ে রাখার জন্য ন্যূনতম ‘এফোর্ট’টুকু এরা দেবে না। আপনি খোঁজ না নিলে তাঁরা নিজে থেকে আপনার কথা জানতে চাইবে না। আপনি দেখা করতে চাইলেও কোনো না অজুহাতে পাশ কাটিয়ে যাবে। সব সময় আপনার চেয়ে অন্যদেরকেই অগ্রাধিকার দেবে।

স্বার্থপর মানসিকতা

স্বার্থপরতা এদের সবচেয়ে সাধারণ বৈশিষ্ট্য। আপনার প্রয়োজন, চাহিদা, ইচ্ছা-অনিচ্ছাকে গুরুত্ব দিতে তাঁদের বয়েই গেছে! এরা শুধু নিজেদের জন্য যা ভালো সেটিতেই মনোযোগ দেয়।

প্রশংসার ছলে অপমান

ছদ্মবেশি বন্ধুরা আপনাকে সব সময় নানাভাবে চাপে রাখবে। এরা নানান পরিস্থিতিতে আপনার দোষ খুঁজে বের করে উপদেশ দেবে। এদের সাথে যতক্ষণ থাকবেন, আপনি মানসিকভাবে দুর্বল অনুভব করবেন। এমনকি এরা যদি আপনার প্রশংসাও করে থাকে, সেখানেও অপমানসূচক কথা বলবে।

তথ্যসূত্র: হেলথশটস 

ভাঙা সম্পর্কের পরে অনেকেই নতুন কারো সঙ্গে যেতেই চান। মনে হয়, হয়তো এতে ব্যথা কমবে। কিন্তু বাস্তবে রিবাউন্ড সম্পর্ক সঠিক সমাধান নয়। এটি শুধু সাময়িক ভাবে আপনাকে ভালো রাখবে। কিন্তু সত্যিকারের সুখী...
ঈদ এলেই রাজধানীর ব্যস্ততা যেন হঠাৎ বদলে যায়। কর্মজীবী মানুষ ছুটি পেলেই ছুটে যান গ্রামের বাড়ি বা প্রিয় গন্তব্যে। রাস্তাঘাট ফাঁকা হতে শুরু করে। আর একই সঙ্গে ফাঁকা হয়ে যায় অনেক বাসাবাড়িও। এই সময়টাতে...
ঈদ মানেই নতুন জামা, সুস্বাদু খাবার আর প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি। তবে এই আনন্দের বড় একটি সময় কাটে বাড়িতে। অতিথি বা আত্মীয়স্বজনের আনাগোনায় জমে ওঠে ঘর। তখন আপনার ঘরটাই হয়ে উঠবে উৎসবের কেন্দ্র।...
ঈদ মানেই নাড়ির টান। কর্মব্যস্ত শহর ছেড়ে পরিবার-পরিজনের কাছে ফিরে যাওয়ার আনন্দ যেন অন্যরকম। কিন্তু এই আনন্দযাত্রা অনেক সময়ই হয়ে ওঠে ক্লান্তিকর ও ঝুঁকিপূর্ণ। অতিরিক্ত ভিড়, যানজট, টিকিট সংকট কিংবা...
স্পিকারের সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ বুধবার স্পিকারের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
টেলিভিশন চ্যানেলের প্রধান নির্বাহী ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সাথে বৈঠকে বসেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
নোয়াখালীতে একটি বাসায় চুরি করতে এসে দেখে ফেলায় এক স্কুলছাত্রীকে কুপিয়ে জখম করা হয়েছে। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে গণপিটুনি দেয়।
অভিযোগে অনুসারে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদ দায়িত্ব পালনকালে একটি সিন্ডিকেটের মাধ্যমে মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরে নিয়মবহির্ভূতভাবে নিয়োগ ও প্রশাসনিক কর্মকর্তাদের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর