প্লেনে সবসময় বাম দিকের দরজা ব্যবহার করা হয় কেন? 

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৬ এএম

প্লেনের কোন পাশ দিয়ে ওঠানো হচ্ছে তা নিয়ে যাত্রীদের খুব বেশি উদ্বিগ্ন হতে দেখা যায়না। তবে কখনো খেয়াল করলেই দেখবেন, দুই দিকে দরজা থাকলেও সাধারণত বাম দিকের দরজা দিয়েই যাত্রীদের সব সময় প্লেন থেকে ওঠানামা করানো হয়। এর পেছনে রয়েছে এক বিশেষ কারণ, যা আমাদের মনে করিয়ে দেয় সেই সময়ের কথা যখন চলাচলের জন্য নৌপথই ছিল ভরসার।

ডৌগি শার্প নামে এক কন্টেন্ট ক্রিয়েটর সম্প্রতি টিকটকে বিমানের দরজা বাম পাশে থাকার বিষয়টির ঐতিহাসিক বিশ্লেষণ তুলে ধরেছেন। তিনি মজার আর অদ্ভুত সব তথ্য শেয়ারের জন্য বেশ পরিচিত। ভিডিওতে ডৌগি বলেন, ‘প্রাচীন আমলে নৌযানগুলোতে যাত্রী ও মালামাল বাম পাশ দিয়েই ওঠানো-নামানো হতো। এতে করে জাহাজগুলো বিশ্বের সব দেশের বন্দরে সহজে চলাচল করতে পারত। কারণ, জাহাজের প্রয়োজনীয় মালপত্র সব সময় বাম পাশটিতে থাকত’, বলেন ডৌগি।

বাম পাশ দিয়ে ওঠানামার জন্য জাহাজের এই পাশটির নাম হয়ে ওঠে ‘পোর্ট সাইড’; বিপরীতে ডান পাশের নাম দেওয়া হয় ‘স্টারবোর্ড’। এ ঐতিহ্য মেনেই আধুনিক বিমান চলাচল ব্যবস্থা সাজানো হয়েছে।

উল্লেখ্য, জাহাজের ডান পাশে আগে স্টিয়ারিং বোর্ড থাকত; সেখান থেকেই ‘স্টারবোর্ড’ শব্দটি এসেছে।

এ কথার সূত্র ধরেই ডৌগি শার্প বলেন, ‘সময়ের সঙ্গে যখন বিমানযাত্রা সভ্যতার অপরিহার্য অংশ হয়ে ওঠে, প্রকৌশলীরা তখনও এই রীতি আঁকড়ে থাকেন। পৃথিবীর সমস্ত বিমান ও বিমানবন্দর এমনভাবে বানানো হয়েছে যেন যাত্রীরা বাম দিক থেকে ওঠানামা করতে পারেন।’ 

প্লেন চলাচল বিষয়ক ওয়েবসাইট দ্য এভিয়েশন হিস্ট্রিয়ানের ব্যবস্থাপনা সম্পাদক মাইকেল ওকলে বিষয়টি নিশ্চিত করেছেন। বিমান খাতের অনেক পরিভাষাও সমুদ্র বিষয়ক খাত থেকে নেওয়া হয়েছে বলে জানান তিনি। 

বিমানে বোর্ডিংয়ের ক্ষেত্রেও এমন। জাহাজ এবং নৌকায় যে পাশটি পোর্ট সাইড হিসেবে ব্যবহার করা হয়, এরোপ্লেনেও একই পদ্ধতি গ্রহণ করা হয়েছে।

তথ্যসূত্র: এনডিটিভি 

ঢাকার ভোজনরসিকদের জন্য বিশ্বজুড়ে সামুদ্রিক খাবারের স্বাদ নিয়ে এসেছে শেরাটন ঢাকা। রাজধানীর এই পাঁচতারকা হোটেলে শুরু হয়েছে ১০ দিনব্যাপী সিফুড উৎসব ‘কোস্টাল কার্নিভাল’। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক...
প্রতিবছর আগস্টে ইউরোপের দেশ স্পেনে দেখা মেলে বিরল এক পূর্ণ সূর্যগ্রহণ। আর এই সূর্যগ্রহণ দেখতে দেশটিতে আগামী ১২ আগস্টে নামতে পারে লাখ নয়, কোটি পর্যটকের ঢল। স্পেন সরকার মনে করছে, এই মহাজাগতিক ঘটনা...
দেশের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে ছুটি গ্রুপ। রাজধানীর পূর্বাচলের ছুটি রিসোর্টে আয়োজিত এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে...
বিমানে বসে যাত্রীদের চাওয়া থাকে বেশি জায়গা আর একটু আরাম। সেই চাওয়াকে পুরণ করতে আবারও আলোচনায় এসেছে দুই স্তরের আসনের ধারণা। নতুন রূপে এই নকশা নিয়ে হাজির হয়েছেন ডিজাইনার আলেহান্দ্রো নুনিয়েজ ভিসেন্তে।...
কক্সবাজারের মহেশখালীতে সামিটের ভাসমান এলএনজি টার্মিনাল থেকে সীমিত পরিসরে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। নতুন একটি এলএনজি জাহাজ টার্মিনালে পৌঁছানোর পর গ্যাস সরবরাহ শুরু হয়। আগামীকাল শনিবার দুপুর থেকে ৫৫০...
আফগানিস্তানে ক্ষমতা দখলের পাঁচ বছর পর ভারতে প্রথমবারের মতো প্রকাশ্যে ‘বিজয় দিবস’ উদযাপনের উদ্যোগ নিয়েছে তালেবান প্রশাসন। আগামী ১৭ আগস্ট নয়াদিল্লির আফগান দূতাবাসে এই উপলক্ষে একটি বিশেষ অভ্যর্থনা...
দেশের মোট বাণিজ্যের ৬০ ভাগই হয় হাতে গোনা কয়েকটি দেশের সঙ্গে। এর মধ্যে ভারত ও চীন থেকে আমদানি সবচেয়ে বেশি। রপ্তানি হয় মূলত যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজারে। এই ভারসাম্যহীনতা কমাতে দ্বিপাক্ষিক বাণিজ্য...
নতুন করে যুদ্ধে ফেরার সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে ইয়েমেন। এমন সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘ। শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে এমন আশঙ্কার কথা জানান ইয়েমেন বিষয়ক বিশেষ দূত হান্স গ্রুন্ডবার্গ। এসময়, ইয়েমেনে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর