প্লেনের হ্যান্ড লাগেজে তরল দ্রব্য বহন করা যায় না কেন?  

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৫ পিএম

প্লেনে চড়ে বিদেশ ভ্রমণে যাচ্ছেন। উত্তেজনার যেন শেষ নেই! কিন্তু গন্তব্যস্থলে পৌঁছে লাগেজ খুলে তো আপনার চক্ষু চড়কগাছ! লাগেজে রাখা শ্যাম্পু আর লোশন কন্টেইনার থেকে বেরিয়ে আপনার ভ্রমণের জন্য আনা কাপড়চোপড় নষ্ট করে দিয়েছে। 

এমন পরিস্থিতি এড়াতেই বোধহয় বিমান ভ্রমণের সময় লাগেজ বহনে বিভিন্ন শর্ত জুড়ে থাকে এয়ারলাইনস কোম্পানিগুলো। 

আকাশপথে ভ্রমণের সময় কিছু জিনিস একেবারেই বহন করা যায় না। কিছু জিনিস আছে যা ক্যারি অন ব্যাগ তথা হ্যান্ড লাগেজে (ভ্রমণের সময় যেটি হাতে থাকে) রাখা যায়, আবার কিছু জিনিস সরাসরি চেক-ইন লাগেজে রাখতে হয়। 

টয়লেট্রিজ বা কসমেটিকস বা তরল জাতীয় দ্রব্য (পেস্ট, বডি স্প্রে, লোশন, শ্যম্পু) এ ক্যাটাগরির আওতাধীন। প্লেনে ভ্রমণের সময় এগুলো হাতে করে বহন করা যায় না। কারণ এসব পণ্য বোতল থেকে কোনও ভাবে বেরিয়ে গেলে পিচ্ছিল পৃষ্ঠ তৈরি করতে পারে, যার ফলে বিমানের কেবিনের নিরাপত্তার ঝুঁকি হতে পারে। 

এই ঘটনার নেপথ্যে রয়েছে উচ্চতার সঙ্গে বায়ুচাপের পরিবর্তন। সমুদ্রপৃষ্ঠ হতে যত উপরে উঠা যায় তত বায়ুর চাপ কমতে থাকে। ফলে মাঝআকাশে প্লেন যখন ৩৫ হাজার ফুট ওপরে থাকে, তখন এর কেবিনে বায়ুচাপ অনেক কমে আসে। 

লিকুইড সাবান, শ্যাম্পু, লোশন, তেল ইত্যাদি তরল মোটামুটি স্থির থাকলেও এসবের কন্টেইনারে থাকা বাতাস নিম্নচাপের কারণে প্রসারিত হয়। দীর্ঘ ভ্রমণে চাপের এই পার্থক্যের জন্য কন্টেইনার ফেটে গিয়ে ভেতরে থাকা শ্যাম্পু-লোশন বের হয়ে একটি বাজে পরিস্থিতি তৈরি করতে পারে। 

হ্যান্ড লাগেজে ১০০ মিলি এর ঊর্ধ্বে কোনো পণ্যের বোতল বহন করা যাবে না। ছবি: ফ্রিপিক প্রতিরোধের উপায়

সমস্ত টয়লেট্রিজ পণ্যকে একটি সিল করা প্লাস্টিকের ব্যাগে নিন। এতে লিক করে কিছু বের হলেও তা লাগেজে অন্যান্য জিনিসের মধ্যে ছড়াবে না।

আরেকটি উপায় হচ্ছে, ক্লিং র‍্যাপ দিয়ে বোতলের মুখ বন্ধ রাখা। তরলজাত দ্রব্যের বোতলের মুখ খুলে সেটিকে স্বচ্ছ ক্লিং র‍্যাপে ঢেকে নেওয়া যেতে পারে। খাবার ঢেকে রাখার জন্য ব্যবহৃত এই স্বচ্ছ পেপার ডিপার্টমেন্টাল স্টোরেই মেলে। ঢাকা হলে শক্ত করে বোতলের মুখ বন্ধ করে দিতে হবে।

এটি বোতলের ভেতরের বাতাসকে হ্রাস করে, ফলে স্বাভাবিকভাবেই চাপের পরিবর্তনে লিক করে কোনো পণ্য বের হওয়ার সম্ভাবনা কমে আসে।

এক্ষেত্রে তাই এয়ারলাইনসগুলোর নির্দেশনা মেনে চলার বিকল্প নেই। হ্যান্ড লাগেজে নেওয়া পণ্যের বোতল যেন কোনোভাবেই ১০০ মিলি এর বেশি না হয়। এর চেয়ে বেশি হলেই তা আর হাতে নেওয়া যাবে না, নিতে হবে সরাসরি বড় লাগেজে।

তথ্যসূত্র: রিপাবলিক ওয়ার্ল্ড 

ঢাকার ভোজনরসিকদের জন্য বিশ্বজুড়ে সামুদ্রিক খাবারের স্বাদ নিয়ে এসেছে শেরাটন ঢাকা। রাজধানীর এই পাঁচতারকা হোটেলে শুরু হয়েছে ১০ দিনব্যাপী সিফুড উৎসব ‘কোস্টাল কার্নিভাল’। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক...
প্রতিবছর আগস্টে ইউরোপের দেশ স্পেনে দেখা মেলে বিরল এক পূর্ণ সূর্যগ্রহণ। আর এই সূর্যগ্রহণ দেখতে দেশটিতে আগামী ১২ আগস্টে নামতে পারে লাখ নয়, কোটি পর্যটকের ঢল। স্পেন সরকার মনে করছে, এই মহাজাগতিক ঘটনা...
দেশের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে ছুটি গ্রুপ। রাজধানীর পূর্বাচলের ছুটি রিসোর্টে আয়োজিত এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে...
বিমানে বসে যাত্রীদের চাওয়া থাকে বেশি জায়গা আর একটু আরাম। সেই চাওয়াকে পুরণ করতে আবারও আলোচনায় এসেছে দুই স্তরের আসনের ধারণা। নতুন রূপে এই নকশা নিয়ে হাজির হয়েছেন ডিজাইনার আলেহান্দ্রো নুনিয়েজ ভিসেন্তে।...
দুর্নীতি দমন কমিশন- দুদকের মুখপাত্রের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ ও মানহানির মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব...
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় সাড়ে পাঁচ মাস চিকিৎসা গ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার রাত ৯টা ২০ মিনিটের দিকে তিনি ঢাকার শাহজালাল...
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া নিয়োগ পেয়েছেন। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক...
ময়মনসিংহে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও ৬ জন আহত হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের সদর উপজেলার আলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
লোডিং...

এলাকার খবর