আজ থেকে সুপারশপে পলিথিন ব্যাগ নিষিদ্ধ

আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ০১:৫০ পিএম

সারা দেশে সুপারশপে আজ (১ অক্টোবর) থেকে পলিথিন ব্যাগ ব্যবহার নিষিদ্ধ হলো। সরেজমিনে তদারকিতে প্রশাসনের সাথে মাঠে থাকছে শিক্ষার্থীরা। ২২ বছরেও পলিথিনের নিষেধাজ্ঞা কার্যকর না হওয়ায় কঠোর অবস্থানে অন্তর্বর্তী সরকার। 

বিকল্প হিসেবে পাট ও কাপড়ের ব্যাগ ব্যবহারের পরামর্শ দিচ্ছেন পরিবেশবিদরা। পচনশীল ও তরল পণ্য বহনে পানিরোধক ব্যাগ বাজারজাতের তাগিদ তাদের।  

মুদিদোকান থেকে কাঁচাবাজার, মাছ-মাংস, শাক-সবজি, ফল–সব খানেই বিক্রির পর পলিথিন ব্যাগে দেওয়া হচ্ছে পণ্য।

বাদ নেই সুপার শপগুলো। পলিথিনে সয়লাব পুরো বাজার ব্যবস্থা। ২০০২ সালের ১ মার্চ পলিথিন নিষিদ্ধ করা হলেও তা কার্যকরে ছিলনা কোনো উদ্যোগ। এবার পরিবেশের জন্য ক্ষতিকর এসব ব্যাগের ব্যবহার বন্ধে কঠোর অবস্থানে অন্তর্বর্তী সরকার।

তবে পলিথিন ব্যাগের বিকল্প কী? এক্ষেত্রে পাট ও কাপড়ের ব্যাগের ব্যবহার বাড়ানোর ওপর জোর দিচ্ছেন পরিবেশবিদরা। কাগজের ঠোঙ্গাও হতে পারে হালকা ও শুকনো পণ্য বহনে বিকল্প।

এ ব্যাপারে স্টামফোর্ড ইউনিভার্সিটির পরিবেশবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক আহমদ কামরুজ্জামান মজুমদার বলেন, ‘পলিথিনের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব ও পচনশীল পাট, কাপড়, কাগজ কিংবা অন্য কোনো ম্যাটেরিয়াল দিয়ে তৈরি ব্যাগ সহজলভ্য করতে হবে। মানুষ যাতে চাইলেই এটি পায়, সে ব্যবস্থা করতে হবে।’

তবে তরল ও পচনশীল পণ্যের ক্ষেত্রে প্রয়োজন হবে পানি নিরোধক ব্যাগ। এ বিষয়ে নতুন উদ্যোক্তারা এগিয়ে এলে রয়েছে সফলতার সম্ভাবনা। পরিবেশ অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক প্রকৌশলী আবদুস সোবহান বলেন, ‘যারা বোতলজাত পণ্য কেনেন, পরবর্তীতে কীভাবে রিসাইকেল করবেন এবং সংগ্রহ করবেন, সে ব্যাপার নিয়েও কাজ করা যায়।’  

পরিবেশ বাঁচাও আন্দোলন বাপার তথ্য বলছে, শুধু ঢাকাতেই প্রতিদিন প্রায় দুই কোটি পলিথিন ব্যাগ ব্যবহার হচ্ছে। আর দেশে সরকারি হিসাবে, প্রতিদিন প্লাস্টিক বর্জ্য হচ্ছে ২৪ হাজার টন। 

ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে রাজধানী ঢাকা। সোমবার সকালেও ঢাকার ৪৭ কিলোমিটার দূরে ৩ মাত্রার মৃদু ভূমিকম্প রেকর্ড করা হয়। বিশেষজ্ঞরা বলছেন, রাজধানীর অন্তত ৮ লাখ ভবন ঝুঁকিপূর্ণ। সাত থেকে সাড়ে ৭ মাত্রার...
ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ১০টি অঞ্চলের অভ্যন্তরীণ নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
জুন মাসে বৃষ্টি কম হলেও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে জুলাই মাসে স্বাভাবিকের চাইতে বেশি বৃষ্টি হবে, বলছে আবহাওয়া অফিস। পুরো জুলাই মাসজুড়েই বৃষ্টি অব্যাহত থাকবে জানিয়ে আবহাওয়াবিদরা বলছেন, এ মাসে দুটি...
গত কয়দিন ধরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। এমন বৃষ্টি থাকবে চলতি জুলাই মাসজুড়েই। কখনও বৃষ্টিপাতের পরিমাণ বেশি হতে পারে, কখনও বা সামান্য কম হতে পারে। 
শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।...
দেশের মানুষকে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, বরং নিজেদের বাংলাদেশি পরিচয়কে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমাদের সকল নাগরিকের গর্বিত পরিচয় ‘আমরা বাংলাদেশী’।...
যুক্তরাষ্ট্রই হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষ বেশিদিন স্থায়ী হবে না বলেও...
ইউক্রেনকে অস্ত্র সরবরাহের জবাবে যুক্তরাজ্যের সামরিক স্থাপনায় রাশিয়া হামলা চালাবে কী না তা একটি সামরিক গোপন বিষয় বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর