বিপিএলে শাকিবের দল ‘ঢাকা ক্যাপিটালস’ 

আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ০৭:০১ পিএম

বাংলা সিনেমার জনপ্রিয় তারকা শাকিব খান আসন্ন বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ)-এ ঢাকার টিম কিনেছেন, খবরটা পুরনো। এবার জানা গেল সেই দলের নাম, ঢাকা ক্যাপিটালস। আর এটি নিয়ে মাঠে থাকছেন ঢাকাই ছবির কিং খান।

নায়কের কসমেটিকস ও হোম কেয়ার কোম্পানি রিমার্ক-হারল্যান মূলত এ টিমের মালিকানা থাকছে। 

বুধবার (২ অক্টোবর) সন্ধ্যায় গুলশানে রিমার্ক হারল্যানের হেড অফিসে ঢাকা ক্যাপিটালস টিমের মালিক হিসেবে লোগো উন্মোচন করেন শাকিব খান। 

আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ডিরেক্টর চিত্রনায়ক মামনুন হাসান ইমন, ঢাকা ক্যাপিটালসের সিইও আতিক ফাহাদসহ অনেকে। 

শাকিব খান বলেন, ‘আসন্ন বিপিএলে আমাদের টিমের নাম সাজেস্ট করতে দেশ বিদেশের আমার ভালোবাসার মানুষ এবং ক্রিকেটপ্রেমীরা অনেক রেসপন্স দিয়েছেন। যা দেখে সত্যি উচ্ছ্বসিত হয়েছি। তাই সবার মতামতকে প্রাধান্য দিয়ে আমাদের টিমের নাম চূড়ান্ত করা হয়েছে ঢাকা ক্যাপিটালস।’

তারকাদের ক্রিকেটে জড়ানোর এ চল বেশ পুরনো। বিশ্বব্যাপী জনপ্রিয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এ শাহরুখ খান, প্রীতি জিনতা, জুহি চাওলা, শিল্পা শেঠি মতো তারকা বিভিন্ন দলের মালিকানায় ছিলেন। 

একই রকম এবার ঘটছে দেশীয় আসরে।১১তম বিপিএলের আসরের দেশের প্রথম চিত্রতারকা হিসেবে বিপিএলে ক্রিকেট টিম কিনলেন শাকিব খান। 

শাকিব খান ও নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমাকে ঘিরে দর্শকদের আগ্রহ দিন দিন বাড়ছে। বিশেষ করে নায়িকা কে হচ্ছেন—এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা জল্পনা। সেই তালিকায় বারবার উঠে...
ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে আলোচনার জন্ম দেওয়া মেগাস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘রকস্টার’ এবার মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। আগামী ২২ জুলাই রাত ১২টা (২৩ জুলাই থেকে) সিনেমাটি...
ঢালিউডের জনপ্রিয় জুটি শাকিব খান ও ইধিকা পালকে ঘিরে আবারও শুরু হয়েছে আলোচনা। কারণ, হঠাৎ করেই নিজের ফেসবুক পেজের কাভার ছবিতে ২০২৩ সালের সুপারহিট সিনেমা ‘প্রিয়তমা’র পোস্টার যুক্ত করেছেন...
ঢালিউড সুপারস্টার শাকিব খান আবারও পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে। বৃহস্পতিবার রাতে দেশ ছাড়েন তিনি। জানা গেছে, এবারের সফরে ফিফা বিশ্বকাপ ফাইনাল ম্যাচ মাঠে বসে উপভোগ করারও ইচ্ছা রয়েছে এই...
আদালতে হোঁচট খাওয়ার পরও জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে কঠোর অবস্থানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার জন্মসূত্রে নাগরিকত্ব এবং বার্থ ট্যুরিজম বিষয়ে দুইটি নির্বাহী আদেশে সই করেন তিনি।...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উচিত সাকিব আল হাসানের সব রেকর্ড, পরিসংখ্যান ও মাইলফলক মুছে ফেলা বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন,...
ইরানের পার্লামেন্টের একটি কমিটি হরমুজ প্রণালি দিয়ে মার্কিন, ইসরায়েলি ও তাদের মিত্র দেশগুলোর জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপের একটি খসড়া বিল পর্যালোচনা করছে। এমন খবরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম...
পদত্যাগের গুঞ্জন নাকচ করে দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। প্রেসিডেন্ট হওয়ার দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাষ্ট্রীয় টেলিভিশনের দেওয়া এক সাক্ষাৎকারে তিনি মৌখিকভাবে বা লিখিতভাবে পদত্যাগের...
লোডিং...

এলাকার খবর