বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে ভারত সরকারের সম্পর্ক রয়েছে, দাবি কানাডার

আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ০১:২৬ পিএম

আলোচিত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে ভারত সরকারের সম্পর্ক রয়েছে বলে দাবি করছেন কানাডার পুলিশের শীর্ষ কর্মকর্তারা। তাঁদের দাবি ভারতের কূটনীতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রয়‍্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের (আরসিএমপি) কমিশনার মাইক ডুহিন গতকাল সোমবার বলেন, ‘ভারত সরকারের কর্মকর্তারা কানাডায় দক্ষিণ এশীয় সম্প্রদায়ের, বিশেষ করে খালিস্তান আন্দোলনকারীদের লক্ষ্যবস্তু করার জন্য বিষ্ণোই গ্যাংয়ের সন্ত্রাসীদের ব্যবহার করছে।’

একই ধরনের দাবি করেছেন মাইক ডুহিন সহযোগী ব্রিজিত গোভান।

এর আগে গতকাল কানাডায় খালিস্তানপন্থী শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যা মামলায় ভারতীয় হাইকমিশনার সঞ্জয় কুমার ভার্মাকে ‘স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি’ বলে উল্লেখ করেছে কানাডার মাউনটেড পুলিশ। এতে চরম প্রতিক্রিয়া দেখিয়ে ভারত সরকার কানাডার ৬ কূটনীতিককে গতকাল বহিষ্কার করেছে। একই দিন ভারত সরকার কানাডা থেকে তার হাইকমিশনার ও অন্যান্য কূটনীতিক ও কর্মকর্তাদেরও প্রত্যাহারের ঘোষণা দিয়েছে।

গতকালের সংবাদ সম্মেলনে ব্রিজিত গোভান বলেন, ‘তারা (ভারত সরকার) দক্ষিণ এশীয় সম্প্রদায়কে টার্গেট করছে, বিশেষ করে কানাডায় খালিস্তানপন্থীদের। আমরা যতটুকু তথ্য প্রমাণ পেয়েছি, তাতে মনে হয়েছে, তারা এই কাজে সংগঠিত অপরাধীদের ব্যবহার করছে। বিশেষ করে বিষ্ণোই গ্যাংকে ব্যবহার করছে তারা। আমরা বিশ্বাস করি, এই গোষ্ঠীটি (বিষ্ণোই গ্যাং) ভারত সরকারের এজেন্টদের সঙ্গে যুক্ত।’

ব্রিজিত গোভানের বক্তব্য উল্লেখ করে কমিশনার মাইক ডুহিনের কাছে সাংবাদিকেরা জানতে চান, ভারত সরকারের এজেন্টদের ‘হত্যা, চাঁদাবাজি, ভয় দেখানো এবং জবরদস্তির’ অভিযোগে অভিযুক্ত করা হচ্ছে কী? জবাবে তিনি স্পষ্টভাবে ‘হ্যাঁ’ বলেন।

ভারতের মহারাষ্ট্রের সাবেক প্রতিমন্ত্রী ও বিধায়ক বাবা সিদ্দিকের হত্যাকাণ্ডের পর নতুন করে আলোচনায় এসেছে বিষ্ণোই গ্যাং। তারা হুমকি দিয়েছে, বলিউড অভিনেতা সালমানের খানের ঘনিষ্ঠ যারা আছে, তাদের সবাইকে হত্যা করা হবে। এর আগে, লরেন্স বিষ্ণোই প্রকাশ্য দিবালোকে আদালতে দাঁড়িয়ে সালমান খানকে হত্যার হুমকি দেন। সর্বশেষ, চলতি বছরের এপ্রিলে সালমান খানের বাড়ি লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়। তবে এতে সালমান খান বা তার পরিবারের কোনো ক্ষতি হয়নি।

ভারতের রজধানী নয়াদিল্লির মালব্যনগরে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০ জন নিহত হয়েছেন। আজ বুধবার সকালে পাঁচতলা হোটেলটিতে এই ঘটনা ঘটে।
যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে পারিবারিক কলহের জেরে নিজ পরিবারের ৬ জনকে গুলি করে হত্যার পর এক বন্দুকধারী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার স্থানীয় সময় দুপুরে এ ঘটনা ঘটে বলে বিবিসি...
মাথায় ঢিল লেগে মাটিতে পড়ে গেলেন ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শ্রীরামপুরের এই সংসদ সদস্যকে লক্ষ্য করে ঢিল ছোড়ার পাশাপাশি উঠল ‘চোর’ স্লোগানও।
ব্যক্তিগত সাক্ষাৎকার প্রকাশের উদ্যোগকে কেন্দ্র করে মার্কিন বিচার বিভাগের বিরুদ্ধে মামলা করেছেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। তার প্রয়াত ছেলে বো বাইডেনকে ঘিরে স্মৃতিচারণমূলক সাক্ষাৎকার ফাঁসের...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর