সাকিব মেনেই নিয়েছেন, দেশে ফেরা হচ্ছে না

আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ০৩:৩২ পিএম

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে নিজের শেষ টেস্ট খেলতে চেয়েছিলেন সাকিব আল হাসান। মিরপুর টেস্ট খেলতে দুবাইও চলে এসেছিলেন। আজ সন্ধ্যার ফ্লাইটে বাংলাদেশের দিকে উড়াল দেওয়ার কথা। কিন্তু এখন সাকিব অনেকটাই মেনে নিয়েছেন তাঁর আর দেশে ফেরা হচ্ছে না।

নিরাপত্তা ঝুঁকিতে প্রথমে দেশে ফেরা নিয়ে শঙ্কায় থাকলেও পরে অন্তর্বর্তীকালীন সরকারের আশ্বাস পেয়ে দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন সাকিব। ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর এই প্রথম দেশে ফিরতেন তিনি। কিন্তু গতকাল রাতে হঠাৎ তাঁর দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তার কথা ছড়িয়ে পড়েছে।

এখন যা পরিস্থিতি, খুব নাটকীয় ভাবে পরিস্থিতি না বদলালে মিরপুরে আর বিদায়ী টেস্ট খেলা হচ্ছে না সাকিবের। দুবাই থেকেই যুক্তরাষ্ট্রে ফিরে যেতে হবে তাঁকে।

গতকাল রাতে খবর ছড়িয়ে পড়ার পর আজ বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন সাকিব। বিডিনিউজ টোয়েন্টি ফোর ডটকমকে সাকিব জানিয়েছেন, ‘দেশে ফেরার কথা ছিল… কিন্তু এখন হয়তো ফিরতে পারব না সিকিউরিটি ইস্যুর জন্য, আমার নিজের নিরাপত্তার জন্যই…।’ 

‘হয়তো’ শব্দটি দেশে ফেরার সম্ভাবনার কথা বললেও পরের কথাতেই অবস্থা পরিষ্কার হয়ে যায়, ‘এখন সিদ্ধান্ত চূড়ান্তই বলতে পারেন।’

এদিকে আরেক সংবাদমাধ্যম বার্তাটোয়েন্টিফোরকে বলেছেন, এখন সম্ভবত আর ঢাকায় ফেরা হচ্ছে না তাঁর। এবং বিসিবিও তাঁকে নতুন কোনো তথ্য জানায়নি। আর সাকিবকে ঢাকায় ফিরতে নিষেধ কে করেছে, এ প্রসঙ্গে সাকিব বলেছেন, ‘সবাই, আমার নিরাপত্তার জন্যই এটা বলেছে।’

সাকিবের এই সিদ্ধান্তের বিষয়ে আইসিসির মিটিংয়ের জন্য দুবাইয়ে অবস্থানরত বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী একই সংবাদমাধ্যমকে বলেছেন, তিনি এখনো বিস্তারিত জানেন না। খোঁজখবর নিয়ে জানাবেন। 

গত মাসে কানপুর টেস্ট শুরুর আগে নিজের অবসরের দিনক্ষণ ঠিক করে দিয়ে সাকিব বলেছিলেন ঘরের মাঠেই ক্যারিয়ার শেষ করতে চান। তবে শর্ত দিয়েছিলেন সাকিব, দেশে ফিরলে অহেতুক হেনস্তা যেন করা না হয়।

প্রথমে বোর্ড থেকে তাঁর নিরাপত্তার কোনো দায় না নেওয়া হলেও অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা জানিয়েছেন দেশের ভাবমূর্তি নষ্ট হয়, এমন কিছু যেন না হয় সেটা নিশ্চিত করা হবে। এরপর সাকিব ফেসবুকে এক পোস্ট দিয়ে নীরবতার জন্য ক্ষমা চান। এরপর টেস্ট দলে তাঁর অন্তর্ভুক্তিতে মনে হয়েছিল নিরাপত্তার ব্যাপারে নিশ্চয়তা পেয়েই দেশে ফিরছেন তিনি। ইউএনবির প্রতিবেদনে বলা হয়েছে, বিসিবি সূত্র জানিয়েছিল আজ বৃহস্পতিবার ঢাকায় পৌঁছানোর কথা তাঁর।

কিন্তু গতকাল বুধবার সাকিবের দেশে ফেরা নিয়ে ক্ষুব্ধ কিছু সমর্থকদের অবস্থান নেওয়া, কুশপুত্তলিকা পোড়ানোয় তাঁর ফেরা নিয়ে অনিশ্চয়তা শুরু হয়েছে। ইউএনবি জানিয়েছে, একজন শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, মানুষের ক্ষোভ দেখে নিরাপত্তার কথা চিন্তা করে সাকিবকে ঢাকায় না ফেরার পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, কাউন্টিতে কেন্টের হয়ে খেলবেন হাসান মাহমুদ। এর আগে সাসেক্সের হয়ে মোস্তাফিজ এবং উরচেস্টারশায়ার ও সারের হয়ে কাউন্টিতে খেলেছিলেন সাকিব। এছাড়া এলপিএলে হাসানকে দলে নিয়েছে কলম্বো ক্যাপস।
বিসিবি নির্বাচনের চূড়ান্ত তালিকা প্রকাশ 
আগামী ৭ জুন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের নির্বাচন। সেই নির্বাচনকে সামনে রেখে আজ চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে বিসিবি। প্রকাশিত তালিকা অনুযায়ী নির্বাচনের আগেই বিনা...
প্রথমবারের মতো দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার এক অভিনন্দন বার্তায় তিনি এ অভিনন্দন জানান।
পাকিস্তানের রান তখনও ৩৫৮, হাতে আর এক উইকেট। পরের ওভারে খুররম শেহজাদের উইকেট নিয়ে জয়টা বাংলাদেশের নামে লিখে দেন তাইজুল। সিলেট টেস্টে বাংলাদেশ জিতে যায় ৭৮ রানে। একই সঙ্গে দুই ম্যাচের টেস্ট সিরিজে...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর