সাকিবের বিরুদ্ধে ক্ষোভ জানাতে মিরপুরে হাজির সমর্থকেরা

আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ০৩:৩৮ পিএম

সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের ইচ্ছা পূরণ হচ্ছে না। মিরপুর টেস্ট দিয়ে টেস্ট ক্যারিয়ার শেষ করতে চেয়েছিলেন। কিন্তু গতকাল হঠাৎ নিরাপত্তা নিয়ে নতুন করে শঙ্কা জাগায় তাঁকে দেশে ফেরার ব্যাপারে সতর্ক করা হয়েছে। সাকিব নিজেই জানিয়েছেন, আপাতত হয়তো আর দেশে ফেরা হচ্ছে না, দুবাই থেকে যুক্তরাষ্ট্রে ফিরতে হতে পারে তাঁকে।

এদিকে আজ মিরপুর স্টেডিয়ামে সফররত দক্ষিণ আফ্রিকা দল যখন অনুশীলন করছিল, তখন একদল ক্রিকেটপ্রেমী এসে সাকিবের মিরপুর টেস্ট খেলার ব্যাপারে নিজেদের আপত্তি জানিয়েছেন। এবং মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের সীমানা প্রাচীরে সাকিবের বিরুদ্ধে দেয়াললিখন করে প্রতিবাদ করেছেন।

সাকিবের বিপক্ষে এভাবেই ক্ষোভ জানিয়েছেন সমর্থকেরা। ছবি: ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল

গতকাল সাকিবকে নিয়ে মিরপুর টেস্টে দল ঘোষণা করেছিলেন নির্বাচকেরা। নির্বাচক কমিটির সদস্য হান্নান সরকার বলেছিলেন ‘সাকিবের ইচ্ছাপূরণ বাংলাদেশের জন্য বড় পাওয়া।’ কিন্তু গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাকিবের কুশপুত্তলিকা পোড়ানো হয়। এরপরই তাঁর নিরাপত্তা নিয়ে শঙ্কা জেগেছে আবার।

অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা জানিয়েছেন দেশের ভাবমূর্তি নষ্ট হয়, এমন কিছু যেন না হয় সেটা নিশ্চিত করা হবে। সাকিব নিজে ফেসবুকে এক পোস্ট দিয়ে ছাত্র আন্দোলনের সময় নীরবতার জন্য ক্ষমা চান। আজ বৃহস্পতিবার ঢাকায় পৌঁছানোর কথা ছিল তাঁর।

কিন্তু গতকাল সাকিবের কুশপুত্তলিকা পোড়ানোর পর ছাত্ররা জানিয়েছে আজ তারা বিসিবি কার্যালয়ে চিঠি দিয়ে সাবেক অধিনায়ক যেন স্টেডিয়ামে ঢুকতে না পারে, সে ব্যাপারে অনুরোধ করবেন। এবং অন্যান্য ছাত্রদের বিসিবি কার্যালয়ে এসে এই আন্দোলনে যোগ দেওয়ার অনুরোধ করেছেন ক্রিকেটভক্তরা।

সাকিবের বিপক্ষে এভাবেই ক্ষোভ জানিয়েছেন সমর্থকেরা। ছবি: ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল

আজ দুপুর তিনটার একটু আগে ‘আমাদের পাঠশালার’ ব্যানারে কিছু ছাত্র জানান, ‘ছাত্র আন্দোলনের সময় মিরপুর -১০ এ অনেক ছাত্র-ছাত্রী নিহত হয়েছেন। তাঁদের রক্তের দাগ এখনো শুকায়নি। আর এখন স্বৈরাচারের দোসর সাকিব এই মিরপুরে টেস্টে অংশগ্রহণ করবে। আমরা তার প্রতিবাদে মূলত এখানে এসেছি।’ এছাড়া আরও কিছু সংগঠন হাজির হয়েছে। এরই মধ্যে তারা স্মারকলিপি প্রদান করতে বিসিবির কার্যালয়ে ঢুকেছেন প্রতিবাদ জানাতে আসা ছাত্র ও ক্রিকেটপ্রেমীরা। 

এদিকে সাকিবও জেনে গেছেন খুব নাটকীয় ভাবে পরিস্থিতি না বদলালে মিরপুরে আর বিদায়ী টেস্ট খেলা হচ্ছে না। একাধিক সংবাদমাধ্যমে সাকিব নিজেই বলেছেন তাঁর এখন দেশে আসা হচ্ছে না। নিরাপত্তাঝুঁকির কারণেই এমন সিদ্ধান্ত বলে জানা গেছে। দুবাই থেকে তিনি আবার যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন বলে জানা গেছে।

উল্লেখ্য, কাউন্টিতে কেন্টের হয়ে খেলবেন হাসান মাহমুদ। এর আগে সাসেক্সের হয়ে মোস্তাফিজ এবং উরচেস্টারশায়ার ও সারের হয়ে কাউন্টিতে খেলেছিলেন সাকিব। এছাড়া এলপিএলে হাসানকে দলে নিয়েছে কলম্বো ক্যাপস।
বিসিবি নির্বাচনের চূড়ান্ত তালিকা প্রকাশ 
আগামী ৭ জুন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের নির্বাচন। সেই নির্বাচনকে সামনে রেখে আজ চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে বিসিবি। প্রকাশিত তালিকা অনুযায়ী নির্বাচনের আগেই বিনা...
প্রথমবারের মতো দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার এক অভিনন্দন বার্তায় তিনি এ অভিনন্দন জানান।
পাকিস্তানের রান তখনও ৩৫৮, হাতে আর এক উইকেট। পরের ওভারে খুররম শেহজাদের উইকেট নিয়ে জয়টা বাংলাদেশের নামে লিখে দেন তাইজুল। সিলেট টেস্টে বাংলাদেশ জিতে যায় ৭৮ রানে। একই সঙ্গে দুই ম্যাচের টেস্ট সিরিজে...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর