এইচএসসিতে কাঙ্ক্ষিত ফল না পেয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে বিক্ষোভ 

আপডেট : ২০ অক্টোবর ২০২৪, ০৪:৫৫ পিএম

এইচএসসি পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল না পাওয়ার অভিযোগে চট্টগ্রাম শিক্ষা বোর্ড ঘেরাও করে বিক্ষোভ করেছে একদল শিক্ষার্থী। এ সময় বৈষম্যহীন ফলাফল প্রকাশের দাবি জানান তারা।

রোববার দুপুরে বিক্ষোভ মিছিল নিয়ে বোর্ডের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এসময় শিক্ষাবোর্ড ভবনের ফটকে তালা ঝুলিয়ে দেয়। পরে তারা অবস্থান নেয় ভবনের দ্বিতীয় তলায়। 

আন্দোলনকারীদের অভিযোগ, নতুন নিয়মে পরীক্ষার খাতা সঠিকভাবে মূল্যায়ন করা হয়নি। যে কারণে মার্কিংয়েও ভুল হয়েছে। এতে বৈষম্যের শিকার হয়েছেন তারা। 

এ সময় অবিলম্বে পরীক্ষার ফলাফল পুনর্মূল্যায়নের দাবি জানান বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। 

গত ১৫ অক্টোবর প্রকাশ হয় এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল। এবছর পাসের হার ৭৭.৭৮ শতাংশ। এছাড়া জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন শিক্ষার্থী।

এতে দেখা গেছে, গত বছরের তুলনায় এবার পাসের হার কমেছে। গত বছর ১১টি বোর্ডে গড় পাসের হার ছিল ৭৮ দশমিক ৬৪ শতাংশ। এ বছর পাসের হার কমেছে দশমিক ৮৬ শতাংশ। তবে গতবছরের চেয়ে এ বছর ৪ দশমিক ৩৪ শতাংশ ছাত্রী বেশি পাস করেছে। 

তবে পাসের হার কমলেও জিপিএ-৫ পাওয়ার সংখ্যা বেড়েছে অনেক। গত বছর জিপিএ-৫ পেয়েছিলেন ৯২ হাজার ৩৬৫ জন শিক্ষার্থী। চলতি বছর জিপিএ-৫ পেয়েছেন এক লাখ ৪৫ হাজার ৯১১ জন। সে হিসেবে এবার জিপিএ-৫ পাওয়ার সংখ্যা বেড়েছে ৫৩ হাজার ৫৪৬ জন।এবার এইচএসসি বা সমমানের পরীক্ষা শুরু হয়েছিল গত ৩০ জুন। 

সাতটি পরীক্ষা হওয়ার পর সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলন ছড়িয়ে পড়ে। এ পরিস্থিতিতে কয়েক দফায় পরীক্ষা স্থগিত করা হয়। তখন পর্যন্ত ছয়টি বিষয়ের পরীক্ষা বাকি ছিল। এ ছাড়া ব্যবহারিক পরীক্ষাও বাকি। ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন হয়। পরে  ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। এর প্রতিবাদে সচিবালয়ের ভেতরে ঢুকে পরীক্ষার্থীরা বিক্ষোভ ও ঘেরাও করলে এবারের এইচএসসি বা সমমানের স্থগিত পরীক্ষাগুলো বাতিল করতে বাধ্য হয় শিক্ষা বিভাগ।

এবারের এইচএসসি বা সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে এসএসসি বা সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিষয় ম্যাপিং করে। এইচএসসি ও সমমানের পরীক্ষায় এ বছর অংশ নেন মোট ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ শিক্ষার্থী।

যাত্রাবাড়িতে দশম শ্রেণীর শিক্ষার্থীর আত্মহত্যার
শিক্ষকের অপমান সহ্য করতে না পেরে যাত্রাবাড়িতে দশম শ্রেণীর শিক্ষার্থী সাবিকুন নাহারের আত্মহত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় বিচারের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে স্কুলের সামনে বিক্ষোভ করছে ওই শিক্ষার্থীর...
রাজধানীর লালবাগ থানার একটি বাসা থেকে ফাতেমা (২৪) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে। আজ বুধবার সন্ধ্যা ৭টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি...
নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) অচলাবস্থা দেখা দিয়েছে। টানা ষষ্ঠ দিন সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন চলায় বন্ধ রয়েছে প্রশাসনিক ও...
নওগাঁর বদলগাছীতে সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষিকার মৃত্যুর খবর শুনে একই বিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। একই দিনে ২ ঘণ্টার ব্যবধানে পরপর দুই মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর