ট্রাম্পকে জানতে এই ছবি দেখতে পারেন

আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ০৪:২৯ পিএম

আবারও হোয়াইট হাউজে ফিরতে চলেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। প্রাথমিক ফলাফলে প্রয়োজনীয় ২৭০ ইলেকটোরাল ভোট নিশ্চিত করেছেন তিনি। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের এই প্রতিবেদনের পরই নিজেকে জয়ী ঘোষণা করেছেন সাবেক এই প্রেসিডেন্ট। তবে নিজেকে এই পর্যন্ত নিয়ে যাওয়াটা মোটেই সহজ ছিল না তাঁর। একজন রিয়েল এস্টেট কর্মী থেকে নিউইয়র্কের গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ হয়ে উঠেছেন তিনি। 

ডোনাল্ড ট্রাম্পের বায়োপিক ‌‘দ্য অ্যাপ্রেনটিস’-এ উঠে এসেছে সেসব গল্প। সর্বশেষ কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছিল এটি। পরিচালনা করেছেন ইরানি-ডেনিশ নির্মাতা আলী আব্বাসি।

এতে ট্রাম্পের ভূমিকায় অভিনয় করেছেন রোমানিয়ান-আমেরিকান অভিনেতা সেবাস্তিয়ান স্ট্যান। আর তাঁর স্ত্রী ইভানা ট্রাম্পের চরিত্রে রয়ছেন মারিয়া বাকালোভা।

একটি দৃশ্যে মারিয়া বাকালোভা ও সেবাস্তিয়ান স্ট্যান। ছবি: সংগৃহীত

রিপাবলিকানদের এই সর্বোচ্চ নেতার বিষয়ে সেবাস্তিয়ান স্ট্যানের ভাষ্য, ‘আমি মনে করি মানুষ তাঁর (ট্রাম্প) সম্পর্কে যা বলতে চায়, তিনি এর চেয়েও অনেক বেশি স্মার্ট।’

একজন পরীক্ষিত রাজনীতিবিদের চরিত্রে অভিনয়ের জন্য কঠোর পরিশ্রম করেছিলেন স্ট্যান। তিনি জানান, প্রেসিডেন্টের চাল-চলন ও বাচনভঙ্গি রপ্ত করতে ৫৬২টির মতো ভিডিও দেখেছিলেন।

এই হলিউড অভিনেতা বলেন, ‘‘আমার ফোনে তাঁর ১৩০টি ভিডিও ছিল। এবং ৫৬২টি ভিডিও, যা থেকে আমি বিভিন্ন সময়ের ছবি পেয়েছি—৭০’র দশক থেকে আজ অবধি। যেন আমি তাঁর কথা বলার ধরন বের করতে পারি এবং তাঁর মতো উন্নতি করার চেষ্টা করতে পারি।’’

যুবক ডোনাল্ড ট্রাম্পের চরিত্রে সেবাস্তিয়ান স্ট্যান। ছবি: সংগৃহীত

প্রসঙ্গত, ১৯৭৩ সাল থেকে ডোনাল্ড ট্রাম্পের জীবনের বিভিন্ন অধ্যায় জায়গা পেয়েছে দ্য অ্যাপ্রেনটিস’র পর্দায়। যেখানে শেষ পর্যায়ে তিনি রাষ্ট্রপতি হওয়ার আগ্রহ পোষণ করেন এবং নিউইয়র্কের আকাশের দিকে তাকিয়ে দেশটির মহত্ত্বকে তুলে ধরেন। 

তবে চলচ্চিত্রটির কিছু বিষয় নিয়ে বিতর্কও কম হয়নি। যেমন, ১৯৮৯ সালে ট্রাম্প ও তাঁর সাবেক স্ত্রীর মধ্যে বিচ্ছেদ প্রক্রিয়ার সময়কালের একটি দৃশ্য নিয়ে বেশ সমালোচনা রয়েছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন ট্রাম্প ক্যাম্পেইনের প্রধান মুখপাত্র স্টিভেন চেউং।

ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
তৃতীয়বারের মতো বিয়ে করতে যাচ্ছেন বলিউড তারকা আমির খান। দীর্ঘ দুই বছরের বেশি সময় ধরে প্রেমের সম্পর্কে থাকা গৌরি স্প্র্যাটকে আগামী ৫ জুলাই বিয়ে করবেন তিনি। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে একান্ত...
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩-এর সংশোধিত তালিকায় আজীবন সম্মাননা পাচ্ছেন সোনালী যুগের জনপ্রিয় নায়িকা শবনম। মঙ্গলবার এ সংক্রান্ত নতুন প্রজ্ঞাপন জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের...
বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের ‘মাতব্বরি’র জেরে নাকি ‘আলফা’ সিনেমার শুটিং বাধাগ্রস্ত হয়! মাসখানেক আগে যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের সেট থেকে ফাঁস হয়েছিল এমন তথ্য। শোনা যায়, অভিনেতা ববি দেওলের সঙ্গে...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশা মালিকদের জন্যেও সুখবর আসছে আগামী ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে। তাদের ওপর অগ্রিম আয়কর আদায়ের সিদ্ধান্ত থেকে সরে আসার পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর।
লোডিং...

এলাকার খবর