নকল পোস্টারে চলছে ‘দরদ’র প্রচারণা

আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ০৪:৩১ পিএম

মুক্তি পেতে যাচ্ছে শাকিব খান অভিনীত প্রতীক্ষিত সিনেমা ‌‘দরদ’। এ উপলক্ষে চলছে প্রচার-প্রচারণা। প্রকাশ্যে এসেছে সিনেমাটির টিজার ও ফার্স্টলুক পোস্টার। এ ছাড়া রোববার (১০ নভেম্বর) প্রকাশ্যে এসেছে আরও একটি পোস্টার। এরপরই সমালোচনার ঝড় উঠেছে। অনন্য মামুন পরিচালিত এ সিনেমার পোস্টার নকল করে তৈরি—এমনটাই বলছেন নেটিজেনরা। 

তাঁদের ভাষ্য, ২০১৪ সালে মুক্তি পাওয়া জুয়ানফার আন্দ্রেস ও এস্তেবান রোয়েল পরিচালিত স্প্যানিশ হরর থ্রিলার ‌‘মুসারানাস’ থেকে হুবহু নকল করা হয়েছে দরদ’র পোস্টারটি।

যদিও এ নিয়ে নির্মাতা অনন্য মামুনের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে এতে শাকিব-ভক্তরা হতাশা প্রকাশ করছেন। 

সিনেমা দুটির পোস্টার পর্যালোচনা করে দেখা যায়, দুটিতেই লাল-কালো আভা স্পষ্ট। এমনকি মুখাবয়ব ফুটিয়ে তোলার ডিজাইনও একই।

দরদ সিনেমার দৃশ্যে শাকিব ও সোনাল। ছবি: ফেসবুক থেকে নেওয়া

চলচ্চিত্র সাংবাদিক মাহফুজুর রহমান পোস্টারটির সমালোচনা করে লিখেছেন, ‘‘শা‌কিব খান তার ফেসবুক পেজ থেকে দরদ ছ‌বির এই পোস্টার‌টি শেয়ার দিয়েছেন। এই পোস্টার‌টি নকল। অনন‌্য মামুন এর আগেও পোস্টার নকল করেছেন। ‘নবাব এলএল‌বি’ বলুন আর তার প্রথম ছ‌বি ‘মোস্ট ওয়েলকাম’ বলুন, তার এক‌টি দু‌টি ছাড়া সব ছ‌বিই নকল।’’

প্রসঙ্গত, আগামী ১৫ নভেম্বর বিশ্বজুড়ে ৭০টি সিনেমা হলে মুক্তি পাবে দরদ। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় তৈরি হয়েছে এটি।

সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে রয়েছেন বলিউডের সোনাল চৌহান। আরও রয়েছেন পায়েল সরকার, রাহুল দেব, অলোক জৈন, রাজেশ শর্মা, সাফা মারুয়া, ইমতু রাতিশ প্রমুখ। প্রযোজনায় রয়েছে বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মস। তাঁদের সঙ্গে যুক্ত হয়েছে ভারতের এসকে মুভিজ। 

ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে আলোচনার জন্ম দেওয়া মেগাস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘রকস্টার’ এবার মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। আগামী ২২ জুলাই রাত ১২টা (২৩ জুলাই থেকে) সিনেমাটি...
ঢালিউড সুপারস্টার শাকিব খান আবারও পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে। বৃহস্পতিবার রাতে দেশ ছাড়েন তিনি। জানা গেছে, এবারের সফরে ফিফা বিশ্বকাপ ফাইনাল ম্যাচ মাঠে বসে উপভোগ করারও ইচ্ছা রয়েছে এই...
থাইল্যান্ডে চলছে শাকিব খান অভিনীত আলোচিত সিনেমা ‘সোলজার’-এর শেষ ধাপের শুটিং। প্রায় এক সপ্তাহ ধরে সেখানে শুটিং করছেন ছবির শিল্পী ও কলাকুশলীরা।  সাকিব ফাহাদ পরিচালিত সিনেমাটিতে...
সিনেপ্রেমীদের জন্য প্রায়শই নানারকম আয়োজন করে থাকে জনপ্রিয় মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স। সেই ধারাবাহিকতায় এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ চলচ্চিত্র উৎসব ‘সামার বাংলা হিট ফেস্ট’। সাম্প্রতিক...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর