শাকিবের প্রচারে বলিউডের তরণ আদর্শ

আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ০৪:০৬ পিএম

ভারতীয় চলচ্চিত্র সমালোচক, সাংবাদিক, সম্পাদক ও চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ। বলিউডের সিনেমা বাণিজ্য নিয়ে বিভিন্ন তথ্যের জন্য তুমুল জনপ্রিয় তিনি। এবার এই সিনে-বিশ্লেষকের পোস্টে উঠে এলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। মূলত এই অভিনেতার প্যান-ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’-এর একটি প্রমোশনাল পোস্ট করেছেন তরণ। এর আগে শাকিবের ‘তুফান’ মুক্তির তারিখও জানা গিয়েছিল তাঁর পোস্ট থেকে।

সামাজিক মাধ্যমে মুক্তি প্রতীক্ষিত সিনেমাটির ফার্স্টলুক পোস্টার শেয়ার করেছেন এই সিনে-বিশ্লেষক। পাশাপাশি তা যে ১৫ নভেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে সেটিও জানান।

তরণ আদর্শ তাঁর পোস্টে লিখেছেন, ‘ইন্দো-বাংলাদেশ যৌথ প্রযোজনায় দরদ বা ডার্ড। দুলু মিয়া হিসেবে রয়েছেন শাকিব খান। সিনেমা হলে আসছে ১৫ নভেম্বর ২০২৪।’ 

এই পোস্টের মন্তব্যঘরে শাকিব ও দরদকে বাংলাদেশি নেটিজেনরা শুভেচ্ছায় ভাসিয়ে দিচ্ছেন। চিত্রনায়িকা জাহারা মিতু লিখেছেন, ‘দরদ টিমের জন্য শুভকামনা।’ সংগীতশিল্পী স্বপ্নীল সজীব লিখেছেন, ‘বাংলাদেশি চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে শাকিব খান একজন মেগাস্টার।’

দরদ’র এই ফার্স্টলুক পোস্টার শেয়ার করেছেন তরণ আদর্শ। ছবি: ফেসবুক থেকে নেওয়া

এদিকে, দরদ সিনেমাটি নির্ধারিত তারিখে মুক্তি পাবে কি না—এ নিয়েও সংশয়ে রয়েছেন শাকিব-ভক্তরা। তবে এবার তরণ আদর্শের পোস্টে বিষয়টি স্পষ্ট হলো যে, এটি ১৫ নভেম্বরই মুক্তি পাচ্ছে। এর আগে নির্মাতা অনন্য মামুন জানিয়েছিলেন, বাংলাদেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র, কানাডা, সংযুক্ত আরব আমিরাতসহ ২০টি দেশে মুক্তি পাবে সিনেমাটি।

দরদ মূলত রোমান্টিক সাইকোথ্রিলার, যেখানে শাকিব খানকে নতুনরূপে দেখা যাবে। এটি অভিনেতার প্রথম প্যান-ইন্ডিয়ান সিনেমা। গল্পে দেখা যাবে, ভারতের বারানসিতে একাধিক প্রভাবশালী ব্যক্তিকে হত্যার ঘটনা ঘটে, যার সন্দেহ পড়ে দুলু মিয়ার ওপর। কাহিনী যতই এগোতে থাকে, গল্পও জটিল হয়। আবেগ ও প্রেমের অদ্ভুত এক মিশেল তৈরি হবে গল্পে।

দরদ সিনেমার একটি দৃশ্যে শাকিব-সোনাল। ছবি: সংগৃহীত

এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। আরও রয়েছেন পায়েল সরকার, রাহুল দেব, অলোক জৈন, রাজেশ শর্মা, সাফা মারুয়া, ইমতু রাতিশ প্রমুখ। অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মসের সঙ্গে প্রযোজনায় যুক্ত রয়েছেন ভারতের এসকে মুভিজ। 

এদিকে, শাকিব বর্তমানে ব্যস্ত রয়েছেন ‘বরবাদ’ ছবির কাজে। ভারতের মুম্বাইয়ে চলছে এর শুটিং। সিনেমাটি পরিচালনা করছেন মেহেদী হাসান। 

বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
শাকিব খান ও ইধিকা পাল—পর্দায় এই জুটির রসায়ন দর্শকের কাছে ইতোমধ্যেই বেশ জনপ্রিয়। ‘প্রিয়তমা’ দিয়ে শুরু, এরপর ‘বরবাদ’। এবার তৃতীয়বারের মতো একসঙ্গে পর্দায় দেখা যাবে এই...
দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
আজ ২২ শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে বর্ণাঢ্য আয়োজন সাজিয়েছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। ইনডিপেনডেন্ট ডিজিটালে রইলো সেই খোঁজ—
চলতি বছরের এপ্রিলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোড করা হয়। সে সময় বলা হয়েছিল, সেপ্টেম্বর থেকেই পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ পাওয়া যাবে জাতীয় গ্রিডে। কিন্তু বাস্তবতা...
চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নবজাতককে ভুল ইনজেকশন দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার রাতে নগরীর প্রবর্তক মোড়ে সিএসসিআর হাসপাতালে এ ঘটনা হয়। 
র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে নতুন বিশেষায়িত পুলিশ ইউনিট গঠনের লক্ষ্যে সংসদে উত্থাপিত ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি...
মাদকসংক্রান্ত একটি মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় এক টেলিভিশন উপস্থাপিকাসহ ১১ জনকে ফাঁসির রায় দিয়েছেন মিসরের একটি আদালত। ৩৯ বছর বয়সী ওই উপস্থাপিকা সারা খলিফা মূলত অপরাধবিষয়ক টেলিভিশন অনুষ্ঠান ‘মিশন...
লোডিং...

এলাকার খবর