রণক্ষেত্র সায়েন্সল্যাব, ঢাকা-সিটি কলেজের বহু শিক্ষার্থী আহত

আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ০১:২৬ পিএম

রাজধানীর ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহতের সংখ্যা বেড়ে হয়েছে ৩১। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব বিরোধের জের ধরে বুধবার দুপুর ৩টায় এই দুই কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়ান। শিক্ষার্থীদের সংঘর্ষের কারণে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। এতে ওই সড়কে তৈরি হয়েছে যানজট। 

আহত শিক্ষার্থীরা হলেন, আহতরা হলেন, শাহরিয়ার(২১), নূর হোসেন (২৪), মোঃ তুষার (১৮),অনিম(২১) সেজন (১৮), রিফাত (২১), আরাফাত (২১), নিরব (২১), শরিফ (২১), ইয়াকুব (১৮), মেহেদী হাসান (২১), আল ইমরান (১৮), তানভীর (১৮), সুজন (১৮), আরিফ (১৭), মহিউদ্দিন (২৩), তারেক (৩২), তাহসিন (১৮), ফয়সাল (১৮), অরিকুল তরিকুল ইসলাম রাজীব (২৫), মোহাম্মদ আলী (১৭) হাসান (১৮), ইসমাইল (১৮),ফাইয়াদ (১৮), মাহির (১৭), সাকিন (১৮), তানভীর (১৮), তামিম (১৮), তাজফিকুর রহমান (১৭), আশিক (১৮), রাজ (১৮) এবং মেহেদী (১৮)।

স্থানীয়রা বলছেন, বেশ কিছুদিন বন্ধ থাকার পর বুধবারই খুলেছে সিটি কলেজ। দুপুরের দিকে সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজের একটি বাসে ভাঙচুর চালানো হয়।  এই ঘটনা নিয়ে পর বাগবিতণ্ডা শুরু হলে সিটি কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়ায়।

বিকেল পৌনে ৫টায় ঘটনাস্থল থেকে ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রতিবেদক নাহিদ কামাল জানান, তখনও সংঘর্ষ চলছিল। 

নাহিদ বলেন, ‘আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দিয়েছেন। কাউকেই এখন মুল সড়কে অবস্থান করতে দেওয়া হচ্ছে না। কিছুক্ষণ পর পর শিক্ষার্থীরা বিভিন্ন গলি থেকে বের হয়ে সংঘর্ষে জড়াচ্ছেন।’ 

ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী জানিয়েছেন, দুপুরে শিক্ষা উপদেষ্টা কলেজে এসেছিলেন। তিনি ফেরার পর শিক্ষার্থীদের একটি বাস সিটি কলেজের শিক্ষার্থীরা আটকে দেয় এবং ভাংচুর করে। এরপরই মূলত সংঘর্ষ শুরু। 

এ বিষয়ে সিটি কলেজের কোনো শিক্ষার্থীর সঙ্গে কথা বলা যায়নি। 

ঘটনাস্থলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে পুলিশ। এছাড়াও ঘটনাস্থলে সেনা সদস্যদেরও পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে দেখা গেছে। পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অডিও ভাইরালের ঘটনায় প্রত্যাহার হওয়া ঢাকা ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকে জিজ্ঞাসাবাদ করেছে ঢাকা...
রাজধানীর মোহাম্মদপুরে দুটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। বুধবার শুল্ক নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, মূল্য সংযোজন কর ও ঢাকার দুটি প্রিভেন্টিভ টিম...
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধে সমন্বিত কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে...
রাজধানীর খিলগাঁওয়ের বনশ্রী এলাকায় একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় ছিটকে পড়ে আরেক বাসের চাপায় তাসফিয়া আহমেদ তিশা (৩১) নামের একজন নিহত হয়েছেন। তিনি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষিকা...
সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা মানুষের সরলতাকে সুযোগ হিসেবে ব্যবহার করছে দালাল চক্র। সহায়তাকারী সেজে পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠিয়ে দেয় বেসরকারি ডায়াগনস্টিকে। আর এই ঘটনাকে হাসপাতালের নিয়ম মনে...
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৬৪ জন গ্রেপ্তার হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ৫৮টি মামলা করা হয়েছে।
জামায়াতে ইসলামীর লংমার্চ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে রাজনীতির মাঠে নামার সুযোগ তৈরি করে দিচ্ছে-এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
রাজধানী ঢাকার কাঁচাবাজারে সপ্তাহের ব্যবধানে বেড়েছে ডিমের দাম। প্রতি ডজন বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। পাশাপাশি বেড়েছে প্রায় সব ধরনের সবজির দামও। সয়াবিন তেলের বাজারও অস্থির। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর