পদত্যাগে বাধ্য করানো চট্টগ্রামের সেই শিক্ষক মারা গেছেন 

আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ০৩:০০ পিএম

চট্টগ্রাম নগরের হাজেরা তজু ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ এসএম আইয়ুব হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। গত ২৪ সেপ্টেম্বর কলেজে অবরুদ্ধ করে আরও দুই শিক্ষকের সঙ্গে তাঁকেও পদত্যাগে বাধ্য করা হয়েছিল।

গতকাল শনিবার সকালে শিক্ষার্থীদের প্রাইভেট পড়ানোর সময় অসুস্থ হয়ে পড়লে এসএম আইয়ুবকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় দুই ঘণ্টা পর দুপুর ২টার দিকে তাঁর মৃত্যু হয়। 

কলেজ কর্তৃপক্ষ দাবি করেছে, ওই শিক্ষককে পদত্যাগে বাধ্য করানো হলেও কর্তৃপক্ষ তা গ্রহণ করেনি। তবে আইয়ুবের স্বজনেরা দাবি করেছেন, তিনি কলেজে অনাকাঙ্ক্ষিত ঘটনার পর থেকে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। 

হাজেরা তজু ডিগ্রী কলেজের বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ চয়ন দাশ জানান, বহিরাগত কিছু মানুষ এসে সেদিন কলেজে উপাধ্যক্ষকে অবরুদ্ধ করেছিল। এরপর থেকে তিনি নিরাপত্তা কথা বিবেচনায় কলেজে আসেননি। কয়েকদিন আগে কলেজে এসে পুনরায় পদত্যাগপত্র দিলেও সেটি গ্রহণ করা হয়নি। তবে তিনি মানসিকভাবে খারাপ সময় কাটাচ্ছিলেন বলে জানিয়েছিলেন। এ ধরনের ঘটনা মোটেও কাম্য ছিল না।

এদিকে এই শিক্ষকের মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় উঠেছে। তাঁর স্বজনদের আহাজারির একটি ভিডিও ভাইরাল হয়েছে ফেসবুকে। 

তাৎক্ষণিকভাবে এসএম আইয়ুবের ছেলে শেফায়েত খান কোনো প্রতিক্রিয়া জানাননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক তাঁর এক ভাগনে বলেন, ‘কলেজটিতে দীর্ঘ দিন দায়িত্ব পালন করেছিলেন মামা। তিনি একইসঙ্গে রসায়ন বিভাগের প্রধান ও উপাধ্যক্ষ ছিলেন। যেহেতু কলেজটি সাবেক মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির পারিবারিক উদ্যোগে প্রতিষ্ঠিত, তাই সাম্প্রতিক পট পরিবর্তনের পর তিনিসহ আরও কয়েকজন শিক্ষক একটি স্বার্থান্বেসী গোষ্ঠীর রোষানলে পড়েন। তারাই মামাকে হেনস্তা করেছে। কয়েকমাস পরই তাঁর অবসরে যাওয়ার কথা ছিল।’

জানা গেছে, গত ২৩ ও ২৪ সেপ্টেম্বর কলেজটিতে নানা দাবিতে বিক্ষোভ করে একদল শিক্ষার্থী। এরই জেরে ২৪ সেপ্টেম্বর পদত্যাগপত্র লিখে জোর করে শিক্ষক এসএম আইয়ুবকে স্বাক্ষর করানো হয়।

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের স্নাতক শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে কনসার্ট নয়, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে কলেজের পেছনে ছাত্রাবাসের ভেন্যুতে। মূল কলেজের সামনের মাঠে বিশাল প্যান্ডেলে এখন শুধু...
দীর্ঘ দুই বছর পর আবারও বৈঠার ছলাৎ ছলাৎ শব্দে মুখর শান্ত তিতাস নদী। শরতের পড়ন্ত বিকেলে নৌকা বাইচ প্রতিযোগিতা দেখে উচ্ছ্বসিত হাজার হাজার মানুষ। শনিবার বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়...
এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে নবীনবরণ উপলক্ষ্যে কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গতকাল শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব...
চাঁদপুরের শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসকের অবহেলায় এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালের মহিলা ওয়ার্ডে হাজেরা বেগম (৪২) নামে ওই রোগীর...
দেশের মানুষ দুষ্ট চক্রের মধ্যে আবদ্ধ হয়ে পড়েছে, যা থেকে বের হওয়া দরকার বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ড–এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব। রোববার, রাজধানীতে ঢাকা ট্যাকসেস বার...
দেশের শেয়ারবাজারে আড়াই বছরে কোনো নতুন কোম্পানির আইপিও আবেদন জমা পড়েনি। এমনকি নিয়ন্ত্রক সংস্থা- বিএসইসির কাছে অনুমোদনের অপেক্ষায় নেই একটি আবেদনও। এতে পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে...
ঠাকুরগাঁও সীমান্তে গুলি করে হত্যা
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত আসাদুল হকের মরদেহ প্রায় ৪০ ঘণ্টা পর বিজিবির হাতে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী–বিএসএফ। রোববার রাত সাড়ে ৮টায় পীরগঞ্জের...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রভিত্তিক জ্বালানি প্রতিষ্ঠান শেভরনের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। সাক্ষাতে দেশে গ্যাস অনুসন্ধানের বিষয়টি আলোচনায় উঠে আসে। নতুন...
লোডিং...

এলাকার খবর