হাঁটার পরীক্ষায় হোঁচট খেল টেসলার ‘অপটিমাস’ রোবট

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৭ পিএম

টেসলার বহুল-আলোচিত হিউম্যানয়েড বা মানব-সদৃশ রোবট ‘অপটিমাস’ হাঁটতে শিখছে। সম্প্রতি (৯ ডিসেম্বর) সোশ্যাল মিডিয়ায় অপটিমাস-এর হাঁটা শেখার একটি ভিডিও ভাইরাল হয়েছে। টেসলার ইন্সটাগ্রাম ও এক্স (পূর্বের টুইটার) অ্যাকাউন্ট থেকে প্রকাশিত ভিডিও’তে দেখা যায়, অপটিমাস উঁচুনিচু পথে নিজে নিজেই হাঁটছে। হাঁটার এক পর্যায়ে ঢালু পথ ধরে নামতে গিয়ে অনেকটা মানুষের মতোই হোঁচট খেতেও দেখা গেছে টেসলার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির এই রোবটটিকে। 

উল্লেখ্য, ভাইরাল হওয়া ভিডিওটি ইন্সটাগ্রামে শেয়ার করা হয়েছে ‘টেসলামটরস’ অ্যাকাউন্ট থেকে।  ভিডিও’র ক্যাপশনে লেখা আছে, ‘মানুষের মতো হাঁটতে হলে, আগে মানুষের মতো হোঁচট খাওয়া শিখতে হবে।’ অন্যদিকে মাইক্রোব্লগিং সাইট এক্সে ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘টেসলা অপটিমাস’ অ্যাকাউন্ট থেকে, সাথে ক্যাপশন জুড়ে দেওয়া হয়েছে, ‘দৈনিক হাঁটা আপনার মন পরিষ্কার রাখতে সাহায্য করে।’

কিছুটা পিচ্ছিল, ঢালু পথে নামতে গিয়ে হোঁচট খেলেও একেবারে পড়ে যায়নি ‘অপটিমাস’। অটোনোমাস (স্ব-চালিত) সক্ষমতার রোবটটি নিজেই নিজেকে সামলে নিতে সক্ষম হয়। তবে অপটিমাসের হোঁচট খাওয়ার অংশটি নেটিজেনরা বেশ উপভোগ করেছেন। 

অনেকেই মজার মজার সব মন্তব্য করেছেন ভিডিও’র কমেন্টে। কেউ একে রাতে দেরি করে ঘরে ফেরা কোনো মদ্যপ ব্যক্তির হাঁটার সাথে তুলনা করেছেন। কেউ আবার বলছেন, টেসলা ইচ্ছে করেই রোবটটিকে শিশুর মতো হাঁটাচ্ছে যাতে করে সাধারণ মানুষ একে ভয় না পায়। বাণিজ্যিকভাবে বাজারে আনার পর দেখা যাবে, এটি প্রাপ্তবয়স্ক মানুষের মতোই হাঁটছে। একজন আবার লিখেছে যে, এরা আমাদের বন্দুক নিয়ে তাড়া করা পর্যন্ত অপেক্ষা করুন। 

মানব-সদৃশ এই রোবটটিকে এর আগে শুধু ইনডোরে হাঁটতে দেখা গেছে টেসলার প্রকাশিত বিভিন্ন ভিডিও’তে। এবারই প্রথম অপটিমাস রোবটের আউটডোরে হাঁটার একটি ভিডিও প্রকাশ করল টেসলা। মূলত পরীক্ষামূলকভাবেই অপটিমাসকে খোলা জায়গায় বন্ধুর পথে হাঁটানোর সিদ্ধান্ত নেয় টেসলা। পরীক্ষার প্রথম দিকে পিচ্ছিল, উঁচুনিচু পথে হাঁটতে বেশ সমস্যার সম্মুখীন হচ্ছিল রোবটটি। তবে কিছু সময় সমস্যা কাটিয়ে পরিবেশের সাথে বেশ মানিয়ে নিতে দেখা যায় অপটিমাসকে। 

টেসলার প্রধান নির্বাহী (সিইও) ইলন মাস্ক নিজের এক্স টাইমলাইনে অপটিমাস-এর হাঁটার ভিডিও’টি রিপোস্ট করে লিখেছেন, ‘নিউরাল নেটের কল্যাণে নিজের বৈদ্যুতিক অঙ্গগুলো নিয়ন্ত্রণ করার মাধ্যমে অপটিমাস এখন পরিবর্তনশীল ভূখণ্ডে হাঁটতে সক্ষম।

উল্লেখ্য, চলতি বছরের ১৯ আগস্ট ইলন মাস্ক নিজেই উন্মোচন করেন টেসলা’র বহুল-আকাঙ্ক্ষিত রোবট অপটিমাসকে। বাড়ি, অফিস ও শিল্প কারখানার ছোট-বড়, সহজ-কঠিন, সাধারণ কিংবা ঝুঁকিপূর্ণ বিভিন্ন কাজ করতে সক্ষম অটোনোমাস এই রোবট। ২০২৬ সালে রোবটটি বাণিজ্যিকভাবে বাজারে আসার কথা রয়েছে। এর আগে অবশ্যই হাঁটাচলার মতো বিভিন্ন পরীক্ষানিরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে অপটিমাসকে। হাজার হোক, মানুষের সমকক্ষ হওয়াটা এতটা সহজ নিশ্চয়ই নয়!  

তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে, লাইভ মিন্ট, টেসলা ওরাকল, এক্স 

ডেস্কটপ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঢুকতে সমস্যা হচ্ছে। বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশেই এই সমস্যা তৈরি হয়েছে। তবে মোবাইল ফোনে ফেসবুক সক্রিয় আছে।
দেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ভিভোর নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৫০০। বড় ব্যাটারি, উচ্চ রিফ্রেশ রেটের ডিসপ্লে এবং এআইভিত্তিক ক্যামেরা সুবিধা নিয়ে এসেছে ডিভাইসটি। তাদের ফোনটিতে রয়েছে এই...
দেশের রাস্তায় এক হাজারের বেশি নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) চলার মাইলফলক অর্জন করেছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি। এ উপলক্ষে রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে ‘ড্রিভেন বাই...
আধুনিক নগর জীবনের যাতায়াতকে আরও সহজ ও পরিবেশবান্ধব করতে দেশের বাজারে দুটি নতুন ইলেকট্রিক মোটরসাইকেল এনেছে রিভো বাংলাদেশ। ‘রিভো সি৩৫’ ও ‘রিভো সি৩৫-ওয়াই’ নামের মডেল দুটি বৃহস্পতিবার রাজধানীর রেডিসন...
বলিউড সুপারস্টার সালমান খান সম্প্রতি মুম্বাইয়ে স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটি (এসআরএ)-এর একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি সংস্থার নতুন ডেটা কালেকশন অ্যান্ড ভেরিফিকেশন সাপোর্ট সেন্টার (আইটি...
সরকারের আগাম পদক্ষেপে সাম্প্রতিক বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম হয়েছে বলে দাবি করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। রোববার দুপুরে খাগড়াছড়ির মহালছড়িতে ত্রাণ...
ফিফা বিশ্বকাপের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে স্পেন শিরোপা জিতবে বলে বিশ্বাস করেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও। তাঁর মতে, এই টুর্নামেন্টে স্পেন তাদের প্রায়...
ফাইনাল নিয়ে নিজের অনুভূতি জানিয়ে জাহিদ হাসান বলেন, ‘এটা এমন একটি ম্যাচ, যেখানে যে কেউ জিততে পারে। দুই দলই দারুণ ফুটবল খেলছে। তবে আমার মনে হয়, আর্জেন্টিনা একটু এগিয়ে থাকবে। তাদের অভিজ্ঞতা, দলগত...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর