টেসলার ‘পাই’ ফোন: সত্য নাকি গুজব?

আপডেট : ২৫ অক্টোবর ২০২৪, ০২:৪৯ পিএম

ইলন মাস্কের টেসলা ‘পাই’ বা ‘পি’ নামে নতুন একটি স্মার্টফোন নিয়ে আসছে- এমন একটি খবর চাউর হয়েছে প্রযুক্তি বিশ্বে। খবরটির সত্যতা নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে গত কয়েক দিন ধরে। এখন প্রশ্ন হচ্ছে, বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা কি আসলেই অত্যাধুনিক ফিচারসমৃদ্ধ নতুন একটি স্মার্টফোন বাজারে আনতে যাচ্ছে, সেটাও আবার সাধ্যের মধ্যে। চলুন জেনে নেওয়া যাক খবরটির সত্যতা কতটুকু। 

টেসলার ‘পাই’ স্মার্টফোনের সম্ভাব্য ফিচার
টেসলার নতুন ফোন সম্পর্কিত খবরে এর ফিচার সম্পর্কেও ধারণা দেওয়া হয়েছে। বলা হয়েছে, অত্যাধুনিক সব ফিচার দিয়ে সাজানো থাকবে ফোনটি। ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট সার্ভিস স্টারলিঙ্কের সাথেও যুক্ত থাকবে ফোনটি। ফলে ব্যবহারকারীরা সার্বক্ষণিক উচ্চ গতির স্যাটেলাইট ইন্টারনেট উপভোগ করতে পারবেন। 

পাশাপাশি ফোনটি টেসলার ‘কার ইকোসিস্টেম’ এর সাথে খুব সহজেই সমন্বয় করা যাবে। এছাড়া মাস্কের প্রতিষ্ঠান নিউরালিঙ্ক-এর ব্রেন-কম্পিউটার ইন্টারফেসও (বিসিআই) কোনোভাবে যুক্ত থাকতে পারে ‘পাই’ ফোনটিতে। চাউর হওয়া খবরের কোনো কোনো ভার্সনে নিউরালিঙ্ক-এর কল্যাণে ফোনটিতে এমনকি মঙ্গল গ্রহের সাথেও কানেক্টিভিটি’র কথা উল্লেখ করা হয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষ, ফোনটি মাত্র ২৫০ ডলারের মধ্যে পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে। 

টেসলার ফোন সম্পর্কিত খবরটির উৎস কোথায়?
মূলত ২০২১ সালে প্রকাশিত একটি ইউটিউব ভিডিও’তে টেসলার ‘মডেল পি’ সম্পর্কিত একটি কনসেপ্ট ডিজাইন তুলে ধরা হয়। তবে এডিআরস্টুডিও নামক চ্যানেলে প্রকাশিত ভিডিও’তে এটাও স্পষ্ট করে বলা হয় যে, এটি আসলে ডিজাইনারের একটি আইডিয়া মাত্র। এটি টেসলার তরফ থেকে ফাঁস (লিক) হওয়া কোনো বিস্তারিত তথ্য নয়।    

টেসলা ফোনের সত্যতা কতটুকু?
টেসলার স্মার্টফোন নিয়ে রটে যাওয়া খবরটি সত্য নয় বলে ইলন মাস্ক নিজেই অন্তত দু’বার জানিয়েছেন। চলতি বছরের জুন মাসে একটি লাইভস্ট্রিমিংয়ে টেসলা সিইও জানিয়েছেন যে, টেসলা ফোন নিয়ে আসার কোনো পরিকল্পনা তাদের নেই। ফলে এটা স্পষ্ট যে, টেসলার ‘পাই’ ফোন সম্পর্কিত খবরটি গুজব। 

এর আগে ২০২৩ সালে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (পূর্বের টুইটার) কিনে নেওয়ার পর মাস্ক বিকল্প একটি ফোন (অলটারনেটিভ ফোন) নিয়ে আসার কথা জানান। মূলত তাঁর সদ্য কেনা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি অ্যাপস্টোর প্রতিবন্ধকতার সম্মুখীন হলে তবেই এমন একটি বিকল্প ফোন নিয়ে আসার কথা বলেন মাস্ক। তবে পরবর্তীতে টেসলা স্মার্টফোন নিয়ে আসার বিষয়টিকে নাকচ করে দেন তিনি।

তবে টেসলা ফোনের পুরোটাই কি গুজব?
ইলন মাস্ক স্পষ্ট করেই জানিয়েছেন, টেসলার ‘পাই’ ফোন আসছে না। কিন্তু সেটা কি পুরোটাই গুজব? মরগ্যান স্ট্যানলি’র বিশ্লেষকরা জানাচ্ছেন, টেসলার ‘কার ইকোসিস্টেমের’ বর্ধিত এক অংশ হিসেবে টেসলা ব্র্যান্ডের স্মার্টফোন নিয়ে আসার সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি। বিশেষ করে এআই প্রযুক্তির ইন্টিগ্রেশনে টেসলা ফোন বেশ কার্যকর একটি টুল হতে পারে প্রতিষ্ঠানটির উন্নত বৈদ্যুতিক গাড়ির জন্য। 

ব্যস্ত জীবনে স্মার্টফোন এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়, কাজেরও গুরুত্বপূর্ণ অংশ। ব্যবসায়ী, উদ্যোক্তা কিংবা পেশাজীবীদের অনেক কাজই নির্ভর করে ফোন সচল থাকার ওপর। তাই দীর্ঘ সময় ব্যাটারি ব্যাকআপ দেওয়ার...
প্রেনিউর ল্যাবের উদ্যোগে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে আয়োজন করা হয়েছে ‘স্টার্ট করো’ কর্মসূচি। এ কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার রাজধানীর ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে...
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই), এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ইআরপি) ও কোচিং সংশ্লিষ্ট খাতের দেশ-বিদেশের নেতৃস্থানীয় ব্যক্তিদের অংশগ্রহণে শনিবার রাতে স্বতঃস্ফূর্তভাবে সম্পন্ন হয়েছে এআইফোরবিটি...
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ক্রমবর্ধমান চাহিদা মেটাতে নতুন এআই কম্পিউটিং সল্যুশন ‘অ্যাটলাস ৯৬০ই সুপারপড’ উন্মোচন করেছে বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। সম্প্রতি চীনের সাংহাইয়ে...
চট্টগ্রাম সিটি করপোরেশন ভবনে ওয়ারেন্টভুক্ত আসামির অবস্থান নিয়ে এবার মুখোমুখি মেয়র ও পুলিশ। পুলিশের দাবি, শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন বগা নগর ভবনে অবস্থান করছেন, এমন নিশ্চিত তথ্যের ভিত্তিতেই সেখানে...
বাংলাদেশের ঐতিহাসিক দর্শনীয় স্থানগুলো পরিদর্শন করতে এসে কিরিল নামে এক জার্মান পর্যটকের ল্যাপটপ ও ক্যামেরা চুরি হয়ে গেছে। বুধবার বিকেলে নাটোর রেলস্টেশনে এ ঘটনা ঘটে।
নওগাঁয় হাজি ইসারত আলী চালকলের বয়লার বিস্ফোরণে আব্দুল খালেক নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চার শ্রমিক আহত হয়েছেন। বুধবার সকালে সদর উপজেলার হাঁপানিয়া এলাকার ওই চালকলে নিহত ও আহত হওয়ার ঘটনাটি...
বোয়িংয়ের পর ১০টি উড়োজাহাজ কিনতে ফ্রান্সের এয়ারবাস কোম্পানির সঙ্গে চুক্তি সই করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বুধবার রাতে রাজধানীর একটি হোটেলে এ চুক্তি সাক্ষর হয়। ২৫টি বোয়িং উড়োজাহাজ কেনার...
লোডিং...

এলাকার খবর