চিলি চিকেন খেতে আর যেতে হবে না রেস্তোরাঁয়

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৫, ০৬:০৪ পিএম

চাইনিজ রেস্টুরেন্টর মজার খাবারগুলো মধ্যে সবার প্রথমে আসে ফ্রাইড রাইস, চিলি চিকেন, বিফ সিজলিং বা স্যুপের মতো মজার খাবারের না। তবে এখন আর এসব খাবার খেতে যেতে হবে না রেস্তরাঁতে। বাড়িতেই রান্না করতে পারেন মজার স্বাদের খাবার।

এর আগে এগ ফ্রাইড রাইস এবং জিঞ্জার মাশরুম চিকেনের রেসিপি দেওয়া হয়েছে। এই পর্বে রইল মজার চিলি চিকেনের রেসিপি। মাশরুমে হাই প্রোটিন থাকায় অনেকে খেতে চান না। তাদের জন্য এই আইটেমটি একেবারে পারফেক্ট।

উপকরণ: চিকেন ৩০০ গ্রাম (কিউব করে কাটা), আদা বাটা ১ চা-চামচ, রসুন বাটা ১ চা-চামচ, গোলমরিচ গুঁড়া সামান্য, লবণ পরিমাণমতো, ডিম ৩টি, শুকনা মরিচের গুঁড়া ১ চা-চামচ, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, তেল পরিমাণমতো, বড় পেঁয়াজ ১টি (কিউব করে কাটা), ক্যাপসিকাম ১টা (কিউব করে কাটা), শুকনা মরিচ ৩-৪টি, পেঁয়াজ কলি কুচি ২ টেবিল চামচ এবং পানি।

প্রণালী: প্রথমে চিকেনগুলো একটি বাটিতে নিয়ে, তাতে ১ চামচ করে আদা-রসুন বাটা, গোলমরিচ গুঁড়া, পরিমাণমতো লবণ, তিনটি ডিম, শুকনা মরিচের গুঁড়া চা-চামচ এবং কর্নফ্লাওয়ার দিয়ে ম্যারিনেট করতে হবে। এবার একটি ফ্রাই প্যানে তেল দিয়ে, তাতে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো ভেজে নিন। তারপর একটি বাটিতে উঠিয়ে রাখুন।

সেই তেলেই এবার দিয়ে দিন শুকনা মরিচ, পেঁয়াজ কলি কুচি, সামান্য আদা ও রসুন কুচি। এগুলো ভাজা হয়ে গেলে দিতে হবে পেঁয়াজ ও ক্যাপসিকাম কিউব। কিছুক্ষণ নাড়ুন। তারপর দিতে হবে ভেজে রাখা চিকেনগুলো। একে একে এতে দিতে হবে সিক্রেট সস, সিক্রেট মসলা, সামান্য চিনি ও কাঁচা মরিচ। কিছু সময় রান্নার পর দিতে হবে ১ টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এতে ঝোল গাঢ় হয়ে আসবে। খানিকটা টেনে এলে উপরে ছড়িয়ে দিন পেঁয়াজ কলি কুচি। ব্যস তৈরি মজার চিলি চিকেন। 

সিক্রেট মসলা যেভাবে বানাবেন: মৌরি ১ টেবিল চামচ, স্টার এনিস, লবঙ্গ, এলাচ এবং দারচিনি। এগুলো একসঙ্গে গ্রাইন্ডারে পাউডার করে নিন। তাছাড়া চাইনিজ ফাইভ স্পাইসি পাউডার নামে এই মসলা বাজারে পেয়ে যাবেন।

সিক্রেট সস যেভাবে বানাবেন: একটা বাটিতে এক টেবিল চামচ টমেটো সস, গ্রিন চিলি সস এবং সামান্য ডার্ক সয়া সস ও পানি দিয়ে গুলিয়ে নিন। তৈরি হয়ে যাবে সস।

কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
রেস্তোরাঁর স্বাদ এখন ঘরেই! সাধারণ মুরগির মাংসকে একটু ভিন্নভাবে রান্না করতে চাইলে তৈরি করতে পারেন বারবিকিউ তন্দুরি চিকেন গ্রেভি। গরম গরম নান বা পরোটার সঙ্গে এটি জমে যাবে দারুণ। রইল রেসিপি।
তাইওয়ানিজ ফ্রাইড চিকেন স্টেক মূলত তাইওয়ানের জনপ্রিয় স্ট্রিট ফুডগুলোর একটি। এই খাবারটি এখন বিশ্বজুড়ে ফাস্টফুডপ্রেমীদের কাছে বেশ পরিচিত। বড় আকারের চিকেন ফিলেট মেরিনেট করে মুচমুচে কোটিংয়ে ভেজে তৈরি...
গরমের দিনে খাবারের তালিকায় এমন কিছু রাখুন, যা শরীরকে ভেতর থেকে স্বস্তি দেয়। তেল-ঝাল ভারী খাবারের বদলে হালকা, সহজপাচ্য শাক-সবজি তখন হয়ে ওঠে ভরসা। ঠিক এমন সময়েই পাতে জায়গা করে নিতে পারে...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর