তামিম বিদায় নিলেও সাকিবকে ফেরানোর চেষ্টা করবে বিসিবি

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৫, ০৬:২৬ পিএম

আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে সাকিব-তামিম ফের নামবেন বাংলাদেশের হয়ে। এমন স্বপ্ন হয়তো কদিন ধরে কিছু কিছু সমর্থক দেখতে শুরু করছিলেন। তবে গতকাল তামিম ইকবাল নিজেই সে স্বপ্ন দেখতে মানা করে দিয়েছেন।

জাতীয় দলে আর ফিরবেন না এই ওপেনার। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন এক ডিডিওতে। তবে তামিমের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ‘নিশ্চিত’ হওয়ার দিনে গতকাল বিসিবি সভাপতি সাকিবের ফেরা নিয়ে খানিকটা আশার বাণী শুনিয়েছেন।

গতকাল মিরপুরে প্রেসবক্সে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সেখানেই সাকিবের ফেরা নিয়ে বোর্ডের চেষ্টার কথা জানিয়েছেন ফারুক আহমেদ।

আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে সাকিবকে বাংলাদেশ দলে দেখা যাবে কিনা এমন প্রশ্নের জবাবে ফারুক বলেছেন, ‘প্রথম বিষয় হলো– সাকিবের তো এখনো অবসর হয়নি, তেমন কিছু হয়নি তার। যদি সাকিব অবসর নিয়ে ফেলত তাহলে তো বলতাম যে সে আর নাই। ওর যা ইস্যুগুলো আছে সেগুলো নিয়ে সে মাঝে মাঝে মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে, ওইটা (রাজনৈতিক জটিলতার বিষয়ে) কী করা যায়। ওই ব্যাপারগুলোয় আমার সাহায্য করার কোনো ব্যাপার নেই। এটা আগেও বলেছি, এখনও বলছি। এটা শুধুমাত্র সরকারী পর্যায় থেকে যদি নিদের্শনা আসে, ওর যে সমস্যাগুলো আছে, ওগুলো যদি ঠিক করতে পারে, তাহলে আমার মনে হয় একটা সিদ্ধান্ত নিতে পারে।’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাকিবের শেষ টেস্ট খেলার ব্যবস্থা করেও বিসিবি ব্যর্থ হয়েছিল নিরাপত্তা ইস্যুতে।  তবে এবার শেষ চেষ্টা করবেন বলে জানিয়েছেন বিসিবি সভাপতি, ‘পরবর্তীতে (সরকারিভাবে সিদ্ধান্ত আসার পর) তার ফিটনেস–মানসিক শক্তি দেখে সিলেকশন কমিটি আছে, তারা সিদ্ধান্ত নেবে। সাকিবের সঙ্গে আমার নিয়মিতই কথা হতো। গত কিছুদিনে কথা হয়নি। সে অবশ্যই (চ্যাম্পিয়নস ট্রফি) খেলতে চায়। এই বিপিএলের মধ্যেই ওকে নিয়ে কিছু একটা করতে হবে। সাকিবকে নিয়ে আরেকবার চেষ্টা করব চ্যাম্পিয়নস ট্রফির আগে। এটা নিয়ে মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলব।‘

সাকিবকে জাতীয় দলে ফেরানো নিয়ে বিসিবির শেষ চেষ্টা করার ঘোষণা আসার কয়েক ঘণ্টা পরই দুঃসংবাদ এসেছে তামিম ভক্তদের জন্য। গতকাল রাতে তামিম জানিয়েছেন তাঁর জাতীয় দলে আর ফেরা হচ্ছে না।

বিপিএলে ফরচুন বরিশালের নেতৃত্ব দেওয়া তামিম তাঁর জাতীয় দলে না ফেরার বিষয়টি পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির সঙ্গে এক আলাপে নিশ্চিত করেছেন।

গতকাল রাতে পাকিস্তানের এই তারকা নিজের ইউটিউব চ্যানেলের একটি ভিডিওতে আফ্রিদি তামিমকে উর্দুতে জিজ্ঞেস করেন, ‘তামিম আপনি একদম অবসরে? শেষ একেবারে?’

আফ্রিদির প্রশ্নের জবাবে তামিম বলেন, ‘জাতীয় দল থেকে (অবসরে)।‘ 

এমনকি প্রশ্নের জবাব দেওয়ার সময় হাতের ইশারাতেও তামিম বুঝিয়ে দেন জাতীয় দলের অধ্যায় তাঁর ‘শেষ’।   

উল্লেখ্য, কাউন্টিতে কেন্টের হয়ে খেলবেন হাসান মাহমুদ। এর আগে সাসেক্সের হয়ে মোস্তাফিজ এবং উরচেস্টারশায়ার ও সারের হয়ে কাউন্টিতে খেলেছিলেন সাকিব। এছাড়া এলপিএলে হাসানকে দলে নিয়েছে কলম্বো ক্যাপস।
প্রথমবারের মতো দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার এক অভিনন্দন বার্তায় তিনি এ অভিনন্দন জানান।
পাকিস্তানের রান তখনও ৩৫৮, হাতে আর এক উইকেট। পরের ওভারে খুররম শেহজাদের উইকেট নিয়ে জয়টা বাংলাদেশের নামে লিখে দেন তাইজুল। সিলেট টেস্টে বাংলাদেশ জিতে যায় ৭৮ রানে। একই সঙ্গে দুই ম্যাচের টেস্ট সিরিজে...
সাম্প্রতিক পারফরম্যান্স কিংবা সিলেটের অতীত রেকর্ড বাংলাদেশের পক্ষেই কথা বলছে। আর ম্যাচের পাল্লা বাংলাদেশের দিকে ঝুঁকিয়ে দিতে ব্যাট হাতে সবচেয়ে বড় অবদান রেখেছেন মুশফিকুর রহিম। দ্বিতীয় ইনিংসে...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর