হাতে বল লেগে ব্যাংককে মালিকের স্ত্রী, তাই বেতন পাননি তাসকিনরা

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ০১:০৭ পিএম

দুর্বার রাজশাহীর স্থানীয় ক্রিকেটারদের আপত্তির মুখে গতকাল বুধবার অনুশীলন হয়নি। বেতন সংক্রান্ত জটিলতায় বিসিবিকে পদক্ষেপ নিতে হয়েছে। তবে গতকাল রাতে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে জানানো হয়েছে আজ বৃহস্পতিবার স্থানীয় ক্রিকেটারদের বেতন দেওয়া হবে।

ফ্র্যাঞ্চাইজির অপারেশন ইনচার্জ জানিয়েছেন, বিপিএলের এক ম্যাচে হাতে বল লেগে আহত হয়েছিলেন মালিকের স্ত্রী। তাঁর চিকিৎসায় ব্যাংককে থাকায় বেতন পেতে সমস্যা হয়েছে ক্রিকেটারদের।

এবার বলা হয়েছিল টুর্নামেন্ট শুরুর আগেই খেলোয়াড়দের ৫০% বেতন দিয়ে দিতে হবে, টুর্নামেন্ট চলাকালে ২৫% এবং শেষে বাকি ২৫%। কিন্তু ৩০ ডিসেম্বর অধিনায়ক এনামুল জানিয়েছিলেন তারা এখনো কোনো টাকা পাননি। তবে আপাতত নেতিবাচক কিছু ভাবছেন না।

গত ৬ জানুয়ারি বিদেশি ক্রিকেটারদের ২৫ ভাগ বেতন দেওয়া হলেও স্থানীয় ক্রিকেটাররা কিছু পাননি। ৯ জানুয়ারি তাদের দেওয়া চেক বাউন্স হয়েছে। এ ব্যাপারে রাজশাহীর অপারেশন ইনচার্জ জায়েদ আহমেদ জানিয়েছেন, ‘আপনাদের মনে আছে, যেদিন আমাদের মালিক (শফিক রহমান) এর স্ত্রী মাঠে গিয়েছিলেন, সেদিন (২ জানুয়ারি) তার হাতে বল লেগেছিল, হাড়ে চিড় ধরেছিল। তাকে চিকিৎসার জন্য ব্যাংককে নেওয়া হয়েছে। আমাদের মালিক তার সঙ্গে আছেন।’

মালিক দেশের বাইরে ছিলেন বলেই চেক বাউন্স হয়েছে বলে দাবি করেছেন জায়েদ, ‘আমরা আগেই চেক দিয়ে রেখেছিলাম, তাই মালিক বলেছিলেন তিনি দেশে ফেরার আগে যেন চেক ব্যাংকে না দেওয়া হয়। তা না হলে ব্যাংক ফোন দিয়ে আমাকে পাবে না। আমরা স ক্রিকেটারকে এটা বলে রেখেছিলাম, কিন্তু এক বা দুজন চেক দিয়েছিলেন। তারা ভুলে গিয়েছিলেন যে মালিক ব্যাংককে আছেন।’

আজই বেতন দেওয়ার নিশ্চয়তা দিয়েছেন জায়েদ, ’১৬ জানুয়ারি তারা টাকা পাবেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। সময়মতো টাকা দিতে না পারায় আমরা দুঃখ প্রকাশ করছি। এ নিয়ে কোনো সন্দেহ নেই। এটা হওয়া উচিত হয়নি। ম্যানেজমেন্ট ২৫% নগদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বাকি ২৫% চেক-এ দেওয়া হবে।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) নির্বাচন প্রক্রিয়া শুরু হওয়ার পর পঞ্চমবার পরিচালনা পর্ষদের নির্বাচন হতে চলেছে আগামী ৭ জুন। স্বাধীন প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও দলীয় প্রভাব কিংবা রাজনৈতিক সংশ্লিষ্টতার...
পাকিস্তানের রান তখনও ৩৫৮, হাতে আর এক উইকেট। পরের ওভারে খুররম শেহজাদের উইকেট নিয়ে জয়টা বাংলাদেশের নামে লিখে দেন তাইজুল। সিলেট টেস্টে বাংলাদেশ জিতে যায় ৭৮ রানে। একই সঙ্গে দুই ম্যাচের টেস্ট সিরিজে...
অনুমিতভাবে সবচেয়ে বড় লাফটা দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। প্রথম ইনিংসে ১০১ রান করার পর দ্বিতীয় ইনিংসেও ৮৭ রান করেছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। এমন দুর্দান্ত পারফরম্যান্সের জেরে ব্যাটসম্যানদের...
পরিচালনা পর্ষদ নির্বাচন
সেই তিন সদস্যের নির্বাচন কমিশন চূড়ান্ত হয়েছে। তাঁদের নাম পরিচয় প্রকাশ করে আজ বুধবার আরেকটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে বিসিবি।
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর