বেতন বকেয়া থাকা রাজশাহীর ক্রিকেটাররা হাতের খামে কী বোঝালেন

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৫, ০৬:৫৮ পিএম

পরের দিন টুর্নামেন্টের শীর্ষ দল রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচ। স্বাভাবিকভাবেই আগের রাতে সে ম্যাচ নিয়েই বেশি চিন্তা থাকার কথা দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের। কিন্তু গভীর রাতে ফ্র্যাঞ্চাইজিটির খেলোয়াড়দের জানিয় দেওয়া, সকালে হোটেল পরিবর্তন করতে হবে!

ম্যাচের কয়েকঘণ্টা আগে হোটেল বদলের এমন খবর মোটেও ভালোভাবে নেননি ক্রিকেটাররা। এর সঙ্গে যোগ হয় পারিশ্রমিক ইস্যু। গুঞ্জন ছড়ায়, ফ্র্যাঞ্চাইজি মালিক পক্ষের ‘অপেশাদারি’ আচরণে অসন্তুষ্টির মাত্রা এতোটাই বেড়েছে যে, পারিশ্রমিক ইস্যুর দ্রুত সমাধান না হলে রাজশাহীর পরবর্তী ম্যাচগুলোতে খেলতে নামবেন না বিদেশি ক্রিকেটারা।

দিনের সময় গড়ানোর সঙ্গে বিষয়টি ‘অনেকটা’ সমাধানের পথে গেছে বলে মনে হচ্ছিল দলটির সাবেক অধিনায়ক এনামুল হক বিজয়ের ফেসবুক পোস্ট দেখে। বিকেল সাড়ে ৪ টায় বিজয়ের শেয়ার করা ফটোতে দেখা গেছে, খাম হাতে হাসিমুখে পোজ দিয়েছেন রাজশাহীর ক্রিকেটাররা। ছবির সঙ্গে লিখেছেন, ‘সবকিছু ঠিকঠাক, লে ঘিরে লে।’

তবে সবকিছু ঠিকঠাক হয়নি রাজশাহীর। বিদেশিদের ম্যাচ বয়কটের গুঞ্জনই সত্যি হয়েছে। হোটেল থেকে কোনো বিদেশি আজ মাঠে আসেনি। এতে শেষ পর্যন্ত কোনো বিদেশি ছাড়াই খেলতে নেমেছে রাজশাহী।

পারিশ্রমিক ইস্যুতে রাজশাহীর নাম এর আগেও সংবাদে এসেছিল। বিপিএলের চট্টগ্রাম পর্বে ফ্র্যাঞ্চাইজি থেকে প্রতিশ্রুত পারিশ্রমিকের কিছুই না পেয়ে অনুশীলন বর্জনের ডাক দিয়েছিলেন দলটির ক্রিকেটাররা। পরে বিসিবির হস্তক্ষেপে মালিকপক্ষের সঙ্গে কয়েকদফা বৈঠকের পর ২৫% পারিশ্রমিক দেওয়া হয়েছিল বলে জানানো হয় ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে। কিন্তু সেই পারিশ্রমিকের একটা অংশ চেকের মাধ্যমে দেওয়ার চেক বাউন্স হলে ক্রিকেটারদের মধ্যে অসন্তোষ বাড়তে থাকে।

অভিযোগ আছে, দেশি ক্রিকেটার মৃত্যুঞ্জয় ও সোহাগ গাজী কোনো পেমেন্ট পাননি। এ নিয়ে দলীয় সূত্র আজ জানিয়েছে, মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ ঘাটতিতে আটকে আছে সে পেমেন্ট!

কিন্তু টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী ম্যাচের আগেই ৫০% পেমেন্ট পরিশোধ করার কথা ফ্র্যাঞ্চাইজির। বিপিএল চলাকালে ২৫%, এবং বাকি ২৫% টুর্নামেন্ট শেষে। কিন্তু পর্যাপ্ত পারিশ্রমিক না পাওয়ার ক্ষোভে ঘি ঢালে ম্যাচের কয়েক ঘণ্টা আগে হোটেল বদলের ইস্যু।

বিদেশি ক্রিকেটাররা ম্যাচ বর্জনের ডাক দিলেও আনামুল হক বিজয়ের হাসিমুখে ছবি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে, সবকিছু ঠিকঠাক। কিন্তু বিজয়ের শেয়ারকৃত সে ছবিতে কোনো বিদেশি ক্রিকেটারকে দেখা যায়নি। শেষ পর্যন্ত বিপিএল ইতিহাসে প্রথমবার সব দেশি ক্রিকেটারের একাদশ নিয়ে মাঠে নামে রাজশাহী।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে দুর্নীতি, জুয়া ও তদন্তে অসহযোগিতার অভিযোগে ক্রিকেটার অমিত মজুমদারসহ চারজনকে সাময়িক নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। একই সঙ্গে সামিনুর রহমানের বিরুদ্ধে বহিষ্কারাদেশ...
প্রথমবার হবে মেয়েদের বিপিএল 
মেয়েদের প্রথম বিপিএলের সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চলতি বছরের ১০ জুলাই থেকে মাঠে গড়াবে মেয়েদের বিপিএলের উদ্বোধনী আসর। তিন দল নিয়ে ২১ জুলাই পর্যন্ত চলবে টুর্নামেন্টটি। ঢাকাসহ তিনটি...
বোর্ডের পক্ষ থেকে শুরু থেকেই জানানো হচ্ছিল, মেয়েদের বিপিএলে বিদেশিদের জন্যও সুযোগ রাখা হবে। বিষয়টি আবারও স্পষ্ট করেছেন বিসিবির নারী বিভাগের প্রধান ও মেয়েদের বিপিএলের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান...
কদিন আগেই মেয়েদের বিপিএল আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বিসিবি। দেশের প্রথম ফ্র্যাঞ্চাইজি-ভিত্তিক নারী টি-টোয়েন্টি টুর্নামেন্ট মাঠে গড়াবে আগামী ৩ থেকে ১৫ এপ্রিল। তিন দল নিয়ে হতে যাওয়া উদ্বোধনী...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর