মায়ের কবরে সমাহিত হবেন নির্মাতা অঞ্জন

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০১:১২ পিএম

বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের সাবেক সভাপতি, চলচ্চিত্র আন্দোলন কর্মী, চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষক জাহিদুর রহিম অঞ্জনের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে রাখা হবে তাঁর মরদেহ। সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম।

ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত শ্রদ্ধা নিবেদনের জন্য চলচ্চিত্র নির্মাতা অঞ্জনের মরদেহ জাতীয় জাদুঘরের সামনে রাখা হবে। এরপর আজিমপুর কবরস্থানে মায়ের কবরে তাঁকে দাফন করা হবে।

গত ২৪ ফেব্রুয়ারি বেঙ্গালুরুর স্পর্শ হাসপাতালে লিভার ট্রান্সপ্যান্টের পর অপারেশন পরবর্তী জটিলতায় জাহিদুর রহিম অঞ্জন মারা যান। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে অঞ্জনের মরদেহ ঢাকা নিয়ে আসা হয়। রাতে ইস্কাটন বিয়াম স্কুল মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

এর আগে আজ সকাল সাড়ে ৯টায় অঞ্জনের মরদেহ নেওয়া হয় সিদ্ধেশ্বরী স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে, সেখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মরদেহ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে, এখানে বাদ যোহর তৃতীয় জানাজা শেষে শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে।

জাহিদুর রহিম অঞ্জন ২০১৪ সালে কথা সাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের ‘রেইনকোট’ গল্প অবলম্বনে নিজের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মেঘমল্লার’ নির্মাণ করেন। এই চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ পরিচালক ও শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর পরবর্তী পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চাঁদের অমাবস্যা’। এটি সৈয়দ ওয়ালীউল্লাহর মনসমীক্ষামূলক উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে।  

ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
গত ঈদুল ফিতরের সাড়া জাগানো সিনেমা তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’। মুক্তির পর দেশ-বিদেশের দর্শকমহলে সিনেমাটি ভূয়সী প্রশংসিত হয়। এমনকি দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে তা প্রদর্শিত হয়েছে কোরবানি ঈদের...
সম্প্রতি কওমী ছাত্র ঐক্য পরিষদের আপত্তি ও প্রশাসনের অনুমতি না পাওয়ায় ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি আয়োজিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রদর্শনী বাতিল হয়েছে। ক’দিন ধরেই সামাজিকমাধ্যমে এ ঘটনায় নিন্দা...
বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের ‘মাতব্বরি’র জেরে নাকি ‘আলফা’ সিনেমার শুটিং বাধাগ্রস্ত হয়! মাসখানেক আগে যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের সেট থেকে ফাঁস হয়েছিল এমন তথ্য। শোনা যায়, অভিনেতা ববি দেওলের সঙ্গে...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশা মালিকদের জন্যেও সুখবর আসছে আগামী ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে। তাদের ওপর অগ্রিম আয়কর আদায়ের সিদ্ধান্ত থেকে সরে আসার পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর।
লোডিং...

এলাকার খবর