অঞ্জন স্মরণে ‘মেঘমল্লার’

আপডেট : ০৫ মার্চ ২০২৫, ০৪:১৫ পিএম

চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষক জাহিদুর রহিম অঞ্জনের স্মরণে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম। আগামী শুক্রবার বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে এই স্মরণসভা। এতে শর্ট ফিল্ম ফোরামের সদস্যদের পাশাপাশি উপস্থিত থাকবেন অঞ্জনের পরিবার, স্বজনসহ চলচ্চিত্র-সংশ্লিষ্টরা।

শর্ট ফিল্ম ফোরাম জানিয়েছে, শুক্রবার (৭ মার্চ) বিকেল ৩টায় শুরু হবে স্মরণসভা। ইফতারের পর একই মিলনায়তনে প্রদর্শিত হবে অঞ্জনের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মেঘমল্লার’। বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কিত এই সিনেমাটি কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের মুক্তিযুদ্ধভিত্তিক ছোটগল্প ‘রেইনকোট’ অবলম্বনে নির্মিত। ‘মেঘমল্লার’ পরিচালনার পাশাপাশি এর চিত্রনাট্যও লিখেছেন জাহিদুর রহিম অঞ্জন। এই দুই বিভাগসহ সিনেমাটি মোট পাঁচটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে।

সরকারি অনুদানে তিনি সর্বশেষ নির্মাণ করেন ‘চাঁদের অমাবস্যা’। শুটিং সম্পন্ন হলেও গত বছর সিনেমাটি মুক্তির পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেননি দেশের সার্বিক পরিস্থিতি এবং নিজের অসুস্থতার কারণে। তবে খুব শিগগিরই এটি দর্শকদের সামনে আনার ইচ্ছে প্রকাশ করেছিলেন এবং সিনেমার পোস্টারও প্রকাশ করেছিলেন।

উল্লেখ্য, বহুদিন ধরেই লিভারের সমস্যায় ভুগছিলেন অঞ্জন। গত কয়েক মাস ধরে চিকিৎসাধীন ছিলেন ভারতে। শেষ পর্যন্ত বেঙ্গালুরুর স্পর্শ হাসপাতালের চিকিৎসকেরা ফেব্রুয়ারির মাঝামাঝি তাঁর লিভার ট্রান্সপ্লান্ট করার সিদ্ধান্ত নেন। অস্ত্রোপচারের পর শারীরিক অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ফেব্রুয়ারি শেষ নিশ্বাস ত্যাগ করেন গুণী এই নির্মাতা।

২৬ ফেব্রুয়ারি তাঁর মরদেহ ঢাকায় আনা হয়। পরদিন জাতীয় জাদুঘরের সামনে শ্রদ্ধা নিবেদন শেষে আজিমপুর কবরস্থানে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হন অঞ্জন।

ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
গত ঈদুল ফিতরের সাড়া জাগানো সিনেমা তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’। মুক্তির পর দেশ-বিদেশের দর্শকমহলে সিনেমাটি ভূয়সী প্রশংসিত হয়। এমনকি দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে তা প্রদর্শিত হয়েছে কোরবানি ঈদের...
সম্প্রতি কওমী ছাত্র ঐক্য পরিষদের আপত্তি ও প্রশাসনের অনুমতি না পাওয়ায় ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি আয়োজিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রদর্শনী বাতিল হয়েছে। ক’দিন ধরেই সামাজিকমাধ্যমে এ ঘটনায় নিন্দা...
বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের ‘মাতব্বরি’র জেরে নাকি ‘আলফা’ সিনেমার শুটিং বাধাগ্রস্ত হয়! মাসখানেক আগে যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের সেট থেকে ফাঁস হয়েছিল এমন তথ্য। শোনা যায়, অভিনেতা ববি দেওলের সঙ্গে...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশা মালিকদের জন্যেও সুখবর আসছে আগামী ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে। তাদের ওপর অগ্রিম আয়কর আদায়ের সিদ্ধান্ত থেকে সরে আসার পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর।
লোডিং...

এলাকার খবর