পাকিস্তানে বেতন কমল ক্রিকেটারদের

২০২২ সালে পেতেন ৬০ হাজার, গত বছর ৪০ হাজার, এবার পাবেন ১০ হাজার 

আপডেট : ১২ মার্চ ২০২৫, ১০:০১ পিএম

চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনের জন্য প্রায় ১৩০০ কোটি পাকিস্তানি রূপি স্টেডিয়ামের পছনে খরচ করেছিল পিসিবি। অবকাঠামো পরিবর্তনের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড এত ব্যয় করলেও দলের বাজে পারফরম্যান্সের কারণে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে স্বাগতিক পাকিস্তান।

দলের এমন ভরাডুবির পর এবার ঘরোয়া টুর্নামেন্টে ক্রিকেটারদের বেতনে লাগাম টানার জন্য কঠিন সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। ঘরোয়া ক্রিকেটের ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে ক্রিকেটারদের বেতন ৭৫ শতাংশ কমিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। 

আসন্ন এই টুর্নামেন্টে ক্রিকেটারদের ম্যাচ ফি ধরা হয়েছে ১০ হাজার পাকিস্তানি রূপি, যা বাংলাদেশি মুদ্রায় ৪৩৩৭ টাকা। অথচ এই টুর্নামেন্টেই এর আগের মৌসুমে ক্রিকেটারদের বেতন ছিল ৪০ হাজার পাকিস্তানি রূপি। স্কোয়াডের রিজার্ভ ক্রিকেটারদের বেতন মাত্র ৫ হাজার পাকিস্তানি রূপি, যা বাংলাদেশ মুদ্রায় ২১৬৮ টাকা। 

২০২২ সালে ক্রিকেটারদের বেতনের পরিমাণ আরও বেশি ছিল, সেসময় ৬০ হাজার রূপি পেতেন ক্রিকেটাররা। 

এমন আচমকা বেতন কমানোর পেছনে অনেকেই ধারণা করছেন, পিসিবির মাঠের পেছনে অতিরিক্ত ব্যয় দায়ী। অথচ গত বছর পিসিবি চেয়রাম্যানের দায়িত্ব নেওয়ার সময় মহসিন নাকভি বলেছিলেন, ক্রিকেটারদের জন্য এবং পাকিস্তানের ক্রিকেটের জন্য পিসিবির অর্থ খরচ করা হবে।

ক্রিকেটারদের বেতন কমানোর ব্যাপারে পিসিবির এক কর্মকর্তা ইএসপিএনকে জানিয়েছেন, আর্থিক পরিস্থিতির জন্য ক্রিকেটারদের বেতন কমানো হয়নি। 

সেই কর্মকর্তা ক্রিকেটারদের আয় বেড়েছে দাবি করে জানান, ঘরোয়া ক্যালেন্ডারে আরও একাধিক টুর্নামেন্ট আছে, সব টুর্নামেন্ট মিলিয়ে চলতি মৌসুমে খেলোয়াড়দের আয়ের সুযোগ বেড়েছে। 

আগামী ১৪ মার্চ ফয়সালাবাদে শুরু হবে ন্যাশনাল টি-টোয়েন্টি কাপ। ৩৯ ম্যাচের এই টুর্নামেন্টের দুটি ভেন্যু লাহোর ও মুলতান।

উল্লেখ্য, কাউন্টিতে কেন্টের হয়ে খেলবেন হাসান মাহমুদ। এর আগে সাসেক্সের হয়ে মোস্তাফিজ এবং উরচেস্টারশায়ার ও সারের হয়ে কাউন্টিতে খেলেছিলেন সাকিব। এছাড়া এলপিএলে হাসানকে দলে নিয়েছে কলম্বো ক্যাপস।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম থেকে হোটেলে যাওয়ার পথে শর্ট সার্কিট থেকে বাসে আগুন লাগে। এ সময় বাসের ভেতর ধোঁয়ায় ভরে যায়। পরিস্থিতি ভয়াবহ হওয়ার আগেই ক্রিকেটার ও স্টাফদের বাস থেকে নিরাপদে বের...
এবারের আইপিএলে হইচই ফেলে দেওয়া সুরিয়াভানশি সবমিলিয়ে ১৬ ইনিংস ব্যাটিং করেছেন। তাতে ১ সেঞ্চুরি ও ৫টি হাফ সেঞ্চুরিতে ৪৮.৫০ গড়ে ৭৭৬ রান করেছেন। স্ট্রাইকরেট চোখ কপালে তোলার মতো- ২৩৭.৩০। যে ৫টি ফিফটি...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) নির্বাচন প্রক্রিয়া শুরু হওয়ার পর পঞ্চমবার পরিচালনা পর্ষদের নির্বাচন হতে চলেছে আগামী ৭ জুন। স্বাধীন প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও দলীয় প্রভাব কিংবা রাজনৈতিক সংশ্লিষ্টতার...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর