ঘর থেকে রাস্তা পর্যন্ত রক্তের দাগ, কলাপাড়ায় গৃহবধূ নিখোঁজের ঘটনায় স্বামীসহ গ্রেপ্তার ৭

আপডেট : ০৩ এপ্রিল ২০২৫, ০৫:৫২ পিএম

পটুয়াখালীর কলাপাড়ার পশ্চিম চাকামইয়া গ্রামে আখি আক্তার (৩৫) নামের এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। গত মঙ্গলবার দিবাগত রাতে নিখোঁজের ওই ঘটনায় আখির স্বামী আলমগীর সিকদার, ননদ ও দেবরসহ শ্বশুর বাড়ির পরিবারের ৭ জনকে গ্রেপ্তার করেছে কলাপাড়া থানার পুলিশ। গতকাল বুধবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।  

গৃহবধূ আখি আক্তার নিখোঁজের ঘটনায় কলাপাড়া থানায় মামলা করেন তাঁর বাবা। এ ঘটনায় গ্রেপ্তারদের আদালতে পাঠানোর কার্যক্রম চলছে।  কলাপাড়া থানার এস আই মো. জাহিদ বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে মঙ্গলবার দিবাগত রাতে বাড়ি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন গৃহবধূ আখি আক্তার। আখির স্বামীর পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, ঈদের কারণে বাড়িতে মেহমান ছিলেন। সবাই খাওয়া-দাওয়া শেষে ঘুমাতে যান। মেহমান বেশি থাকায় স্বামী আলমগীর সিকদার তিন সন্তানের দুজনকে নিয়ে ভাইয়ের ঘরে ঘুমান। আখি তাঁর ননদের সঙ্গে ঘুমাতে যান। রাতে ননদ জেগে আখিকে বিছানায় দেখতে না পেয়ে চিৎকার করতে থাকেন। আনুমানিক রাত তিনটার দিকে বাড়ির লোকজন চিৎকার শুনে জেগে গিয়ে ঘরের পেছনের দরজা খোলা দেখতে পায়। ঘরে আখি নেই। মেঝেসহ দরজার পথ ধরে বাড়ির সামনে রাস্তা পর্যন্ত রক্তের দাগ দেখা গেছে। এরপর আখির নবম শ্রেণি পড়ুয়া ছেলে ৯৯৯– এ কল দেয়। পরে কলাপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে যান।

বুধবার নিখোঁজ আখির বাবা বাদী হয়ে একটি মামলা করেন। এরপর এদিন রাতে আখির স্বামী, ননদ ও দেবরসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়।   

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম জানান, পুলিশের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আশুলিয়ায় বিক্ষোভ করেছে পোশাক কারখানার শ্রমিকরা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই এলাকার ২২ কারখানায়  ছুটি ঘোষণা করা হয়। শনিবার সকালে কাঠগড়া এলাকায় এ ঘটনা ঘটে। 
গোপালগঞ্জের কাশিয়ানীতে দুই ট্রাকের সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন। আজ শনিবার ভোররাতে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার চর পিংগুলিয়া এলাকায় এ দুর্ঘটনা হয়।
এইচএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার কমে দাঁড়িয়েছে ৪৪ দশমিক ৮৪ শতাংশে। এ বছর জিপিএ-৫ পেয়েছে ৯৫০ জন শিক্ষার্থী। গত বছরের তুলনায় এবার পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা...
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারীর মঠবী এলাকায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় আবদুল মালেক (৫০) নামের স্থানীয় এক কৃষক দল নেতা নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারীর মঠবী...
বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌউরির মৃত্যুতে দায়ের করা হত্যা মামলায় গ্রেফতার শাহরিয়ার রেজা দীপের চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।  শনিবার বিকেলে ঢাকা ম্যাজিস্ট্রেট হাসিবুল্লাহ...
একটি প্রতিষ্ঠানে পরীক্ষার্থী মাত্র একজন, কিন্তু সেই পরীক্ষার্থীও পাস করতে পারেনি। কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন এমন তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের খোঁজ পাওয়া গেছে। প্রতিষ্ঠানগুলো...
সাধারণ নির্বাচনে কোনো পক্ষ স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ইসরায়েলে তৈরি হয়েছে রাজনৈতিক অচলাবস্থা। বিশ্লেষকরা বলছেন, এই সংকট কাটাতে দেশটির সামনে ৪টি পথ খোলা রয়েছে। যা হলো, বিরোধী ঐক্যের জোট সরকার,...
বাবার মরদেহ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন যশোরের বেনাপোলের আফিয়া মাসুমা। এবারের এইচএসসি পরীক্ষায় এ গ্রেড অর্থাৎ জিপিএ–৪ পেয়ে উত্তীর্ণ হয়েছেন তিনি। তার এ সাফল্যে পরিবার, শিক্ষক ও...
লোডিং...

এলাকার খবর