আমেরিকা ও পশ্চিমা বাজারে রপ্তানি বাড়বে: প্রেস সচিব 

আপডেট : ০৫ এপ্রিল ২০২৫, ০৮:৪৮ পিএম

বাংলাদেশি পণ্যে আমেরিকায় শুল্ক বৃদ্ধির ফলেও দেশটিতে রপ্তানি কমবে না বরং বাড়বে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।  

আমেরিকায় বাংলাদেশি পণ্যে আরোপিত শুল্ক পর্যালোচনায় শনিবার সন্ধ্যায় জরুরি বৈঠক ডাকেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। বৈঠক শুরুর আগে প্রেস সচিব বলেন, ‘আজকের বৈঠকে ইতিবাচক সিদ্ধান্ত হবে। আমেরিকাসহ পশ্চিমের বাজারে বাংলাদেশের রপ্তানি আরও বাড়বে।’ 

শফিকুল আলম বলেন, ‘আমরা এমন কিছু করব যার ফলে বর্তমানে বাংলাদেশ আমেরিকায় যে পরিমাণ রপ্তানি করে তার চেয়ে বাড়বে। আমি এটা বলে দিতে পারি আমেরিকায় বাংলাদেশের রপ্তানি কমবে না, বরং আরও বাড়বে।’

বৈঠকে অন্তর্বর্তী সরকারের অন্যান্য উপদেষ্টা, বিশেষজ্ঞ ও সরকারি কর্মকর্তারা অংশ নিয়েছেন। 

এদিকে, আমেরিকা থেকে পণ্য আমদানিতে শুল্ক-কর কমানো যায় কি না, তা পর্যালোচনা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

জানা গেছে, আমেরিকা থেকে আড়াই হাজারের মতো পণ্য আমদানি করা হয়। সেসব পণ্যের ওপর শুল্ক-কর কত, তা পর্যালোচনা করা হচ্ছে। এছাড়া আমেরিকা থেকে আমদানি করা সেবার শুল্ক নিয়েও একই চিন্তাভাবনা করা হচ্ছে। 

এদিকে, লিজের পণ্যেও শুল্ক-কর সুবিধা বাড়ানো যায় কি না, তা–ও খতিয়ে দেখছে এনবিআর। আগামী রোববার এ নিয়ে বৈঠক ডেকেছে এনবিআর। 

গত বুধবার বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করে আমেরিকা।

কৌশলগত কারণে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক গভীর হয়েছে; এমন মূল্যায়ন বিশেষজ্ঞদের। বলছেন, সবার আগে বাংলাদেশ নীতিকে অগ্রাধিকার দিয়ে বৈদেশিক সম্পর্ক বজায় রাখছে সরকার। তবে অভ্যন্তরীণ নীতি নির্ধারণে স্বকীয়তা...
হামের টিকা সংকট নিয়ে অন্তর্বর্তী সরকারকে ১০ বার সতর্ক করেছে এবং অন্তত ৫ বার চিঠি দিয়েছে ইউনিসেফ। বাজেটে বরাদ্দ থাকলেও চাহিদা অনুযায়ী টিকা কেনেনি সরকার—এমন দাবি ইউনিসেফের। সংস্থাটি বলছে, উন্মুক্ত...
অনির্বাচিত সরকার হয়েও নির্বাচনের তিন দিন আগে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যচুক্তি করে জাতির সাথে অন্যায় করেছেন মুহাম্মদ ইউনূস।-এমন মন্তব্য করেছেন সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান। আরেক সাবেক সচিব...
হামের টিকা নিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের ভূমিকার তদন্ত চেয়ে রিট আবেদন দায়ের করা হয়েছে। একইসঙ্গে ওই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও অন্যান্য...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর