দাগি দেখতে কয়েদির ‘পোশাকে’ হাজির শতাধিক ভক্ত

আপডেট : ১৯ এপ্রিল ২০২৫, ০৫:৩৫ পিএম

দাগি দেখতে হাজির ভক্তরা। ছবি: আলফা আই ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে আফরান নিশো অভিনীত ‘দাগি’। মুক্তির তিন সপ্তাহ পেরিয়ে গেলেও শিহাব শাহীন পরিচালিত এ সিনেমা নিয়ে দর্শকদের উন্মাদনা এখনও কমেনি। সেই উচ্ছ্বাস এবার রূপ নিল ব্যতিক্রমী এক আয়োজনে—শতাধিক ভক্তের মিছিলে।

শনিবার বিকেলে রাজধানীর এসকেএস টাওয়ারের স্টার সিনেপ্লেক্সে হাজির হন আফরান নিশোর শতাধিক ভক্ত। তারা একসঙ্গে হলে বসে উপভোগ করেন সিনেমাটি। শুধু তাই নয়, প্রিয় তারকার সিনেমা ঘিরে আবেগে তারা ব্যানার, স্লোগান আর বিশেষ পোশাক পরে হাজির হন। দাগি সিনেমার পোস্টার হাতে তাদের কণ্ঠে ছিল ‘নিশানের ফাঁসি চাই’ স্লোগান। ভক্তদের অনেকেই পরেছিলেন সিনেমায় ব্যবহৃত ‘৭৮৬’ লেখা সেই বিখ্যাত পোশাক।

ভক্তদের এমন ভালোবাসায় মুগ্ধ দাগি টিম। অনেকেই উপস্থিত হয়ে তাদের সঙ্গে সময় কাটান। এতে আবেগ ছুঁয়ে যায় পুরো ইউনিটকে। প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন, ‘আফরান নিশো এখন বাংলাদেশের অন্যতম বড় তারকা। ঈদে তার সিনেমা দাগি মুক্তি পেয়েছে, স্বাভাবিকভাবেই ভক্তদের ভালোবাসা ছিল প্রত্যাশিত। তবে এই আয়োজন হবে, তা আমরা কল্পনাও করিনি। খবরটা জানার পরই আমরা অনেকেই সেখানে যাই, দর্শকদের উচ্ছ্বাসে শরিক হতে।’

দাগি সিনেমায় আফরান নিশোর বিপরীতে রয়েছেন তমা মির্জা। আরও রয়েছেন সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশার, রাশেদ মামুন অপুসহ একঝাঁক অভিনয়শিল্পী। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড ও চরকি।

প্রতিভা কখনও চাপা থাকে না, সুযোগ পেলে ঠিকই তা নিজের মতো বিকশিত হয়। ভারতের ছত্তিশগড় রাজ্যের ১৯ বছর বয়সী রিতেশ পাল যেন তারই এক জ্বলন্ত উদাহরণ। একসময় মানুষের চুল-দাড়ি কেটে জীবিকা নির্বাহ করেছেন যে...
সাধু ও তাঁর স্ত্রী পাগলির সম্পর্কের গল্প নিয়ে নির্মিত মেজবাউর রহমান সুমনের সিনেমা ‘রইদ’ এবার যাচ্ছে অস্কারের মঞ্চে। ৯৯তম একাডেমি অ্যাওয়ার্ডসে আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগের মনোনয়নের...
শিশু-কিশোরদের প্রিয় গোয়েন্দা চরিত্র ‘ছোটকাকু’ এবার হাজির হচ্ছে উৎসবের আমেজে। বইয়ের পাতা থেকে টেলিভিশনের পর্দায় জনপ্রিয় হয়ে ওঠা এই চরিত্রকে ঘিরে আগামী ২৮ ও ২৯ সেপ্টেম্বর রাজধানীর আলোকি,...
মার্ভেল ভক্তদের অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে। আগামী ডিসেম্বরে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। তার আগে ২০১৯ সালের আলোচিত ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ নতুন...
যুদ্ধ বন্ধে নিউইয়র্কে কাতারি মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পরোক্ষ আলোচনা হয়েছে। আজ মঙ্গলবার এ বিষয়ে ওয়াশিংটনের আনুষ্ঠানিক সাড়া পাওয়া যাবে বলে জানিয়েছেন ইরানের...
জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিপর্যস্ত হিমালয় কন্যা নেপাল। হিমবাহ ধসে দেড় হাজারের বেশি প্রাণহানির পর এবার বন্যা ও ভূমিধসে খাঁদের কিনারায় দেশটির পর্যটন খাত। প্রধান মহাসড়কগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত...
জুলাই গণঅভ্যুত্থানে মিরপুরে মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক মন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক এমপি ইলিয়াস উদ্দিন মোল্লা ও যুবলীগ নেতা মাইনুল ইসলাম নিখিলসহ ১৯ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ...
রাজধানীর মেট্রোরেলে হাফ প্যান্ট পরে চলাচলের সময় এক অ্যাথলেট প্রশিক্ষককে হয়রানির অভিযোগের পর হাফ প্যান্ট ও টি-শার্ট পরে মেট্রোরেলে যাওয়ার কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ‘শর্টস পরেই মেট্রোতে উঠি!’...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর