চলছে অভিনয় শিল্পী সংঘের নির্বাচন

আপডেট : ১৯ এপ্রিল ২০২৫, ০৪:৪৬ পিএম

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চলছে টেলিভিশন নাটকের অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘের নির্বাচন। শনিবার সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিকেল ৫টা পর্যন্ত। ২১টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪০ জন প্রার্থী।

প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন অভিনেতা খায়রুল আলম সবুজ। তার সঙ্গে নির্বাচন কমিশনার হিসেবে আছেন নরেশ ভূঁইয়া ও ফারুক আহমেদ। আপিল বোর্ডে দায়িত্ব পালন করছেন মামুনুর রশীদ, আবুল হায়াত ও দিলারা জামান।

২১ সদস্যবিশিষ্ট কমিটির এই নির্বাচনে ভোটার সংখ্যা ৬৯৯ জন। এর মধ্যে অর্থ সম্পাদক পদে নূর এ আলম নয়ন এবং দপ্তর সম্পাদক পদে তানভীর মাসুদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সভাপতি পদে লড়ছেন দুই জনপ্রিয় অভিনেতা—আজাদ আবুল কালাম ও আবদুল্লাহ রানা। সহসভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয়জন—আশরাফ টুলু, মো. ইকবাল বাবু, এস এম আশরাফুল আলম, এহসানুর রহমান, আজিজুল হাকিম ও শামস সুমন।

সাধারণ সম্পাদক পদে লড়ছেন শাহেদ শরীফ খান ও রাশেদ মামুন অপু। যুগ্ম সাধারণ সম্পাদক পদের জন্য প্রার্থী পাঁচজন—পাভেল ইসলাম, সুজাত শিমুল, শফিউল আলম বাবু, কবির টুটুল ও রাজিব সালেহীন। সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাসুদ রানা মিঠু ও হিমে হাফিজ।

অনুষ্ঠান সম্পাদক পদের জন্য লড়ছেন এম এ সালাম সুমন, সান্ত্বনা সাদিকা ও শাহরিয়ার ফেরদৌস সজীব। আইন ও কল্যাণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন সুবর্ণা মজুমদার ও সূচনা সিকদার। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে রয়েছেন মুকুল সিরাজ ও প্রিন্স রনি। তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে তিন প্রার্থী—আর এ রাহুল, নিলাভ আমান ও মাহাদি হাসান পিয়াল। কার্যনির্বাহী পরিষদের সাতটি সদস্য পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ১১ জন।

বর্তমান কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন আহসান হাবিব নাসিম এবং সাধারণ সম্পাদক রওনক হাসান। তাঁরা এবার নির্বাচনে অংশ নিচ্ছেন না।

নির্বাচন প্রসঙ্গে সভাপতি পদে প্রার্থী আজাদ আবুল কালাম বলেন, ‘শিল্পীদের পাশে দাঁড়াতে চাই বলেই নির্বাচন করছি। আশা করছি, ভোটেও শিল্পীদের সমর্থন পাব।’

প্রতিদ্বন্দ্বী আবদুল্লাহ রানা বলেন, ‘শিল্পীর স্বার্থে আমি বরাবরই দ্বিধাহীনভাবে লড়াই করেছি। যদি আমার আন্তরিকতায় ভোটারদের আস্থা থাকে, তাহলে আগামীতেও একসঙ্গে লড়াই চালিয়ে যেতে চাই।’

রাজধানীয় বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাপরিচালক ও প্রখ্যাত নির্মাতা-প্রযোজক মুস্তাফিজুর রহমান। রোববার (২৬ জুলাই) সন্ধ্যায় বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে...
রবীন্দ্রনাথ-ওকাম্পোর সাক্ষাতের শতবর্ষ
আর্জেন্টিনার ছোট্ট শহর সান ইসিদ্রো। বাড়ির নাম ‘মিরালরিও ভিলা’। সেখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কাটালেন দু’মাস। ব্যালকনির চৌকীতে বসে তিনি নদী দেখতেন। নদীর নাম ‘রিও ডেলা প্লাটা’। দক্ষিণ গোলার্ধের...
দীর্ঘদিন পর নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের চিত্রনাট্য ও পরিচালনায় কাজ করলেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। তাঁদের নতুন নাটকটির নাম ‘পথহারা মন’। প্রেমের গল্প নিয়ে নির্মিতব্য এই নাটকে আরও অভিনয়...
বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় দর্শকদের আনন্দ দিতে প্রচারে এল ধারাবাহিক নাটক ‌‌‘ব্রাজেন্টিনা ক্লাব’। যেখানে প্রথমবারের মতো অভিনয়ে নাম লেখালেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। পর্দায় তাঁর...
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে হামলা ও মারধরের অভিযোগে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারসহ নয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করেছেন এক ভুক্তভোগী শিক্ষার্থীর অভিভাবক। আদালত অভিযোগটি তদন্তের...
জুলাই গণ-অভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাতজন শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর মধ্যে জগন্নাথ...
ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য অর্জনে ডিজিটাল ইকোনমি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই সরকার সবার জন্য সমান ডিজিটাল সুযোগ নিশ্চিত করতে চায় বলে জানিয়েছেন তথ্য ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
আগামী ৩ অক্টোবর ভারতে প্রদর্শনী ম্যাচ খেলতে যাচ্ছে ব্রাজিল। ব্রাজিলের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা সিবিএফ তাদের অফিশিয়াল ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করেছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর