বিশ্ব মা দিবস আজ

আপডেট : ১১ মে ২০২৫, ১১:০৫ এএম

সবচেয়ে মধুর ডাক ‘মা’, বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম শব্দও ‘মা’। আর সন্তানের সঙ্গে মায়ের মধুর সম্পর্ক, জগতের সব রীতি-নীতি বা দিবসের আনুষ্ঠানিকতা থেকে অনেক ওপরে। মায়ের প্রতি ভালোবাসা সময়ের ফ্রেমে বেঁধে রাখার কিছু না হলেও, তাঁকে আজ একটু বিশেষভাবে মনে করছেন সন্তানেরা।

মায়ের প্রতি শ্রদ্ধা-ভালোবাসায় নির্দিষ্ট কোনো দিন দরকার না হলেও, প্রতিবছর পালিত হয়ে আসছে ‘মা দিবস’। ইতিহাস ঘাটলে দেখা যায়, খ্রিস্টের জন্মের অনেক আগে থেকে মিশর, রোম ও গ্রিসে বিশেষ একটি দিনকে ‘মা দিবস’ হিসেবে পালন করা হতো। মায়ের প্রতি গভীর মমত্ববোধ থেকে তাঁরা আরাধনা করত, দেবতাদের।

বর্ণাঢ্য আয়োজনে ‘মা দিবস’ উদযাপনের শুরুটা মূলত আমেরিকানদের থেকে। ১৮৭০ সালে সমাজসেবী জুলিয়া ওয়ার্ড হো যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধ বন্ধে, সব মাকে একসঙ্গে করতে চান। আর এ জন্য মা দিবস পালনের প্রস্তাব দেন তিনি। তাঁর লক্ষ্য ছিল, ১৮৫৮ সালে শান্তিকর্মী অ্যান জার্ভিসের প্রচেষ্টাকে এগিয়ে নেওয়া।

এ্যান জার্ভিস যুদ্ধ বিধ্বস্ত আমেরিকান নারীদের নিয়ে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যরক্ষার প্রয়োজনীয়তা ও উপকারিতা নিয়ে প্রচার ও কাজ শুরু করেন। তাঁর মৃত্যুর পর মেয়ে এ্যানা জার্ভিস মায়ের অসমাপ্ত স্বপ্ন পূরণের কাজে হাত দেয়। প্রতি রোববার মা যেখানে পড়াতেন, পশ্চিম ভার্জিনিয়ার গ্রাফিটন শহরের সেই চার্চে, ১৯০৮ সালের ১০ মে প্রথমবারের মতো দিনটি উদযাপন করেন অ্যানা। এর পর ধীরে ধীরে বড় পরিসরে উদযাপন হতে থাকে দিবসটি।

১৯১২ সালে সর্বপ্রথম এই দিনকে স্বীকৃতি দিয়ে সরকারি ছুটি ঘোষণা করা হয়, যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যে। ১৯১৪ সালে দিনটিকে দেশব্যাপী সরকারি ছুটি ও জাতীয় উৎসবের মর্যাদা দেন, যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট উড্রো উইলসন। আর ১৯৬২ সালে দিবসটি স্বীকৃতি পায়, আন্তর্জাতিক দিবস হিসেবে। এর পর থেকে মে মাসের দ্বিতীয় রোববার বিশ্বজুড়ে পালিত হয় মা দিবস।

মা মানেই নিঃস্বার্থ ভালোবাসা। তাই বছরে একটা দিন মা’কে একটু বিশেষভাবে অনুভব করানো তো আমাদের দায়িত্ব। শুধু ফুল বা চকলেট নয়। মা দিবসে এমন কিছু উপহার দিন, যা তিনি সারাজীবন মনে রাখবেন। রইল এমন পাঁচটি...
আজ আমি দুই সন্তানের বাবা। বাবা হয়ে নিজেকে নতুনভাবে চিনতে শিখেছি। এখন বুঝতে পারি, একজন মা কত কষ্ট করে সন্তানকে মানুষ করেন। দীর্ঘ দশ মাস দশ দিন গর্ভে ধারণ করেন তিনি। এরপর সেই সন্তানের জন্ম হয়। মা...
চাকরি, পড়াশোনা বা সংসার ইত্যাদির কারণে মায়ের সঙ্গে সময় কাটানো সবার পক্ষে সম্ভব হয় না। তাই মা দিবসকে সবচেয়ে বিশেষ করে তুলতে, আপনি তাকে পিকনিকে বা তার পছন্দের যেকোনো জায়গায় নিয়ে যেতে পারেন।...
দেশে পালিত হচ্ছে মা দিবস। এ দিনে কোনো দেশে সন্তানেরা মাকে নিয়ে গান করে, চিঠি লেখে, খাবার খায় একসাথে, আবার কোনো দেশে দরিদ্র মায়েদের সাহায্য করা হয়। একেক দেশে একেকভাবে উদ্‌যাপন করা হয় মা দিবস। চলুন...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর