মা দিবসের সেরা ৫ উপহার, যা মায়ের মুখে হাসি ফোটাবে

মা দিবসে শুধু চকোলেট বা ফুলের তোড়া নয়। এমন কিছু উপহার নির্বাচন করুন যা মায়ের ব্যক্তিত্ব ও পছন্দের সাথে মিলে যায়। সেই সাথে সেটি যেন তাঁর চিরকালের স্মৃতিতে থাকে।

আপডেট : ১১ মে ২০২৫, ০২:২৯ পিএম

মা মানেই নিঃস্বার্থ ভালোবাসা। তাই বছরে একটা দিন মা’কে একটু বিশেষভাবে অনুভব করানো তো আমাদের দায়িত্ব। শুধু ফুল বা চকলেট নয়। মা দিবসে এমন কিছু উপহার দিন, যা তিনি সারাজীবন মনে রাখবেন। রইল এমন পাঁচটি উপহারের আইডিয়া।

শাড়ি, যার আবেদন চিরন্তন

মায়ের জন্য শাড়ি কখনও ভুল হতে পারে না। চাইলে আপনি একটি জামদানি নিতে পারেন, বাংলার ঐতিহ্য আর সৌন্দর্যের এক চমৎকার মিশেল। কাতান শাড়ি হতে পারে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত। আর আজরাখ বা ইকাত শাড়ি দিলে মায়ের মুখে ফুটবে তৃপ্তির হাসি।

স্মার্ট গ্যাজেট, সময়ের সাথে এগিয়ে যাবে

মাকে দিতে পারেন তাঁর প্রয়োজনীয় কোনো গ্যাজেট। উপহার হিসেবে দিতে পারেন ভালো একটি স্মার্টফোন, এয়ারবাটস অথবা স্মার্টওয়াচ। সময়ের এসব আধুনিক ডিভাইজ শুধু আপনার জন্যই নয়, তাদেরও এগিয়ে রাখবে। প্রথমে হয়তো এগুলো মেইনটেন করা তাদের জন্য একটু অসুবিধা হতে পারে। পরে দেখবেন সবই শিখে নিয়েছে।

স্পার সন্ধ্যা, একটু আরাম ও প্রশান্তি

সারাদিন সংসার সামলে মা নিজের জন্য সময়ই পান না। মা দিবসে তাঁকে উপহার দিন একটা রিল্যাক্সিং স্পা সেশন। ম্যাসাজ, ফেসিয়াল আর পেডিকিউর মেনিকিউর। সব মিলিয়ে একটা পরিপূর্ণ ‘মি টাইম’। আপনি চাইলে একসঙ্গে গিয়ে মা-মেয়ের বিশেষ ‘বন্ডিং টাইম’ও কাটাতে পারেন।

ভালো সুগন্ধি, স্মৃতির মতো এক সুবাস

একটা মিষ্টি গন্ধ যে কত সুন্দর স্মৃতি তৈরি করে, তা আমাদের সবারই জানা। মায়ের জন্য একটা ভালো মানের পারফিউম উপহার দিন। বাজেট অনুযায়ী জারা, বাথ অ্যান্ড বডি ওয়ার্কস বা ভিক্টোরিয়াস সিক্রেটের মতো ব্র্যান্ড বেছে নিতে পারেন। আর যদি একটু স্পেশাল কিছু চান, তবে সুগন্ধির সঙ্গে চকোলেট আর ক্রিম দিয়ে তৈরি করুন একটা ছোট্ট গিফট বক্স।

ছোট্ট ট্রুর, যা মা সত্যিই প্রাপ্য

মা সবসময় বাড়িতেই থাকেন। তাঁকে দিন একদিনের বা দুই দিনের ছোট্ট একটা ভ্রমণের সুযোগ। ঢাকার আশেপাশে রিসোর্টে কাটানো এক রাত। কিংবা সময় পেলে সিলেট বা বান্দরবান ঘুরে আসার পরিকল্পনা হতে পারে দারুণ। মায়ের জীবনে এমন একটা ভ্রমণ হতে পারে এক মধুর স্মৃতি।

গহনা, মনে থাকবে আজীবন

গহনা মেয়েদের খুবই প্রিয়। আপনি চাইলে মায়ের জন্য একটি ছোট সোনার আংটি, নাম খোদাই করা লকেট দিতে পারেন। অথবা তাঁর জন্মপাথর দিয়ে বানানো একটা পেনডেন্ট গিফট করতেই পারেন। দামি না হলেও চলবে, ভালোবাসা থাকলেই গহনা হয়ে ওঠে অমূল্য।

মা বলবেন, ‘আমি তো কিছু চাই না।’ কিন্তু তাঁর মুখে হাসি ফোটাতে এই ছোট ছোট উপহারগুলো হতে পারে অনেক বড় ভালোবাসার প্রকাশ। মা দিবসে তাঁকে দিন একটা স্পেশাল দিন, যা তিনি মনে রাখবেন সব সময়।

দুর্গা পূজা উপলক্ষে বর্ণিল পোশাকের নতুন কালেকশন নিয়ে এসেছে ফ্যাশন ব্র্যান্ড ‘দেশীয়’। তাদের অনলাইন ফেসবুক পেজ ও শোরুমে মিলবে পূজার নতুন পোশাক। উৎসবের আমেজে ক্রেতাদের জন্য প্রতিষ্ঠানটি এনেছে বিভিন্ন...
তাইওয়ানভিত্তিক বেভারেজ ব্র্যান্ড কই তে বাংলাদেশ হালাল সনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পণ্যের মান, স্বচ্ছতা ও গ্রাহক আস্থাকে আরও শক্তিশালী করতে এই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে...
হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
দেশের বাজারে নতুন দুটি অ্যাডভেঞ্চার মোটরসাইকেল এনেছে বিশ্বের অন্যতম মোটরসাইকেল ও স্কুটার নির্মাতা প্রতিষ্ঠান হিরো মোটোকর্প। মডেল দুটি হলো এক্সপালস ২০০ ৪ভি এবং এক্সপালস ২০০ ৪ভি প্রো। এর মধ্য দিয়ে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর