কানে নারীর ক্ষমতায়ন নিয়ে বললেন বর্ষা

আপডেট : ১৬ মে ২০২৫, ০২:৫৯ পিএম

৭৮তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছেন অভিনেত্রী বর্ষা। দ্বিতীয় দিন ‘ওয়ার্ল্ড উইমেন কানস অ্যাজেন্ডা ডিসকাশন’ শীর্ষক এক সেমিনারে অংশ নেন এ অভিনেত্রী ও প্রযোজক। 'নিউ এরা অব আইডেন্টিটি অ্যান্ড ইমপ্যাক্ট ইন গ্লোবাল সিনেমা' শিরোনামের এই আলোচনায় নারীর ক্ষমতায়ন ও সিনেমার বৈশ্বিক প্রভাব নিয়ে মতামত দেন তিনি।

সেমিনারের শুরুতেই বর্ষা নিজের পরিচয় দেন বাংলাদেশি অভিনেত্রী ও ব্যবসায়ী হিসেবে। তিনি বলেন, ‘অভিনয়ের পাশাপাশি আমি ব্যবসায় জড়িত, যেখানে নারীদের অংশগ্রহণ ও ক্ষমতায়নের ওপর বিশেষ গুরুত্ব দিই। মানুষ ও সমাজের উন্নয়নে কাজ করতে আমি সব সময় আগ্রহী। একজন স্বেচ্ছাসেবক হিসেবে এ কারণে এই আয়োজনে অংশ নিয়েছি।’

বিশ্ব চলচ্চিত্রের প্রসঙ্গে বর্ষা বলেন, ‘গল্প বলার মধ্য দিয়ে সিনেমা মানুষের চিন্তা ও মননে গভীর প্রভাব ফেলতে পারে। বিশেষ করে বাস্তবধর্মী গল্পগুলো প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ও ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’

সেমিনারে বর্ষাসহ অন্যান্যরা। ছবি: সংগৃহীতএবার নিয়ে দ্বিতীয়বারের মতো কান উৎসবে হাজির হলেন বর্ষা। এর আগে ২০২২ সালে ৭৫তম আসরে স্বামী চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিলের সঙ্গে অংশ নিয়েছিলেন তিনি।

সেমিনারটিতে বর্ষার সঙ্গে আরও উপস্থিত ছিলেন পর্তুগিজ অভিনেত্রী ইসাবেল জুয়া, ফরাসি অভিনেত্রী মারিয়ানি বোরগো এবং হলিউড অভিনেত্রী ও নির্মাতা নোরা আরমানি।

প্রভা মনে করেন, শিল্পী পরিচয় কখনও লজ্জার বিষয় হতে পারে না। বরং যে পরিচয় একজন মানুষকে সম্মান, যশ, খ্যাতি, অর্থ ও মানুষের ভালোবাসা এনে দিয়েছে, সেই পরিচয়ের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত। সোমবার (৩১...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। মাস তিনেক ধরে একটি বেসরকারি ব্যাংকে চাকরি করছেন তিনি। অভিনয়ের পাশাপাশি তাঁর এই চাকরির খবর প্রকাশ্যে আসতেই আলোচনায় জাতীয় চলচ্চিত্র...
অনন্ত ভালোবাসা’র তুর্কি নাম ‘কারা সেভদা’। এটি একটি রোমান্টিক ধারাবাহিক, যার মূল বিষয়বস্তু হচ্ছে শ্রেণিবৈষম্যের ভেতর গড়ে ওঠা এক গভীর, কিন্তু করুণ প্রেম। জানা যায়, দীপ্ত টিভিতে সিরিজটি প্রচার হচ্ছে...
ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের মহাসচিব অ্যান্ডা ফিলিপ আজ বুধবার ঢাকা ত্যাগ করেছেন। তিনি গত ৩০ আগস্ট ঢাকায় এসেছিলেন।
স্পিকারের সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ বুধবার স্পিকারের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
টেলিভিশন চ্যানেলের প্রধান নির্বাহী ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সাথে বৈঠকে বসেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
নোয়াখালীতে একটি বাসায় চুরি করতে এসে দেখে ফেলায় এক স্কুলছাত্রীকে কুপিয়ে জখম করা হয়েছে। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে গণপিটুনি দেয়।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর