কানে সত্যজিতের ‌‘অরণ্যের দিনরাত্রি’, থাকছেন শর্মিলা ঠাকুর

আপডেট : ১৯ মে ২০২৫, ১২:২৬ পিএম

কিংবদন্তি নির্মাতা সত্যজিৎ রায়ের বিখ্যাত সিনেমা ‘অরণ্যের দিনরাত্রি’। সুনীল গঙ্গোপাধ্যায়ের একই শিরোনামের একটি উপন্যাস অবলম্বনে নির্মিত হয় এটি। চিত্রনাট্যের প্রয়োজনে মূল কাহিনি অনুসরণ করে উপন্যাসের চরিত্র এবং তাঁদের পারিপার্শ্বিক সম্পর্কের সমীকরণ নিজের মতো করে সাজিয়ে নেন মাণিকবাবু।   

মুক্তির পাঁচ দশক পেরোলেও সত্যজিতের অরণ্যের দিনরাত্রি সিনেমাটি আজও দর্শকদের আন্দোলিত করে। এবার সেই ছবিই প্রদর্শিত হচ্ছে ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে। 

সোমবার (১৯ মে) কানের স্থানীয় সময় ৪টা ৪৫ মিনিটে কান ক্লাসিকসে প্রদার্শিত হবে সিনেমাটি। উৎসবের বুনোইল থিয়েটারে দর্শকরা অগ্রিম টিকিট কেটে দেখতে পারবেন এটি। 

অরণ্যের দিনরাত্রি সিনেমার শুটিংয়ে সত্যজিৎ রায়। ছবি: সংগৃহীত

সিনেমাটিতে অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, শর্মিলা ঠাকুর, অপর্ণা সেন, রবি ঘোষ, শমিত ভঞ্জ, পাহাড়ি সান্যাল, শুভেন্দু চট্টোপাধ্যায়, কাবেরী বসু, সিমি গারিওয়ালদের মতো গুণী অভিনয়শিল্পীরা।

কান চলচ্চিত্র উৎসবে অরণ্যের দিনরাত্রি’র প্রদর্শনী উপলক্ষে সেখানে উপস্থিত থাকবেন অভিনেত্রী শর্মিলা ঠাকুর এবং ভারতীয় ফিল্ম ফাউন্ডেশনের বোর্ড মেম্বার তথা পরিচালক ওয়েস আন্ডারসন। 

সিনেমাটির শুটিংয়ের সময়ের স্মৃতিচারণা করতে গিয়ে শর্মিলা বলেন, ‘সেই সময় ওই জায়গায় (পালামৌ জঙ্গলে) ভীষণ গরম ছিল। দুপুরে শুটিং হত না। আমরা আড্ডা মারতাম। আদিবাসী গ্রামে যেতাম। খুবই মজা করেছি আমরা।’

সত্যজিৎ রায়ের সিনেমা কান উৎসব ছাড়াও বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়। তবে এবারের কানের প্রদর্শনীটি একটু বিশেষই বটে। কারণ দর্শকরা এবার ‘ফোরকে রিস্টোর’ হওয়ার পর উপভোগ করবেন এটি।

সূত্র: ডয়চে ভেলে বাংলা

দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর