ঈদ আনন্দমেলায় ফিরছেন সাবিনা ইয়াসমিন

আপডেট : ১৯ মে ২০২৫, ০৪:১৬ পিএম

দীর্ঘ বিরতির পর আবারও দর্শকের সামনে আসছেন কিংবদন্তি গায়িকা সাবিনা ইয়াসমিন। চলতি বছরের ফেব্রুয়ারিতে মঞ্চে গেয়ে ফিরলেও, হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে ভর্তি করা হয় গুলশানের একটি বেসরকারি হাসপাতালে। এরপর থেকে সংগীত থেকে অনেকটাই দূরে ছিলেন তিনি।

তবে এবার ঈদের আনন্দে নতুন সুখবর নিয়ে ফিরছেন এই গুণী শিল্পী। জানা গেছে, বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) বিশেষ অনুষ্ঠান ‘ঈদ আনন্দমেলা’য় গান পরিবেশন করবেন তিনি। আগামী ২৮ মে বিটিভির নিজস্ব স্টুডিওতে এ গানের দৃশ্যধারণে অংশ নেবেন সাবিনা ইয়াসমিন।

শুধু সাবিনা ইয়াসমিনই নন, এবারের ঈদ আনন্দমেলাকে ঘিরে অংশ নিচ্ছেন আরও অনেক তারকা। নাচ-গানের পাশাপাশি থাকছে বিশেষ চমক। উপস্থাপনায় থাকছেন জনপ্রিয় অভিনয়শিল্পী ইন্তেখাব দিনার ও নুসরাত ইমরোজ তিশা। এই প্রথমবারের মতো একসঙ্গে কোনো অনুষ্ঠান উপস্থাপনা করবেন তারা।

অনুষ্ঠানটি যৌথভাবে প্রযোজনা করছেন শাহরিয়ার হাসান, হাসান রিয়াদ এবং মামুন মাহমুদ। প্রচার হবে ঈদের দিন রাতেই।

 আয়োজন প্রসঙ্গে প্রযোজক মামুন মাহমুদ বলেন, ‘প্রতিবারের মতো এবারও বর্ণিল একটি অনুষ্ঠান উপহার দেওয়ার চেষ্টা করছি। দর্শক-শ্রোতাদের প্রত্যাশা থাকে—বড় মাপের কোনো শিল্পীর উপস্থিতি। এবারের সবচেয়ে বড় চমক সাবিনা ইয়াসমিন। আশা করি, অনুষ্ঠানটি সবাইকে আনন্দ দেবে।’ এ ছাড়া দর্শকরা দেখতে পাবেন ব্যান্ড মাইলসের পরিবেশনা।

একই মঞ্চে পারফর্ম করতে চলেছে দেশের জনপ্রিয় পাঁচ ব্যান্ড—নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। আগামী ২৩ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক অ্যান রিদম ৫.০ : নো...
শিল্প-সংস্কৃতিতে সমৃদ্ধ বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, বিকাশ এবং দেশ-বিদেশে তা যথাযথভাবে তুলে ধরার লক্ষ্যে ১৯৭৬ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) একটি জাতীয়...
‘অতঃপর অধরা’ শিরোনামের একক কনসার্ট নিয়ে মঞ্চে ফিরছেন সংগীতশিল্পী মিফতাহ জামান। ‘চির অধরা’, ‘তাই তোমার খেয়াল’ ও ‘প্রাপ্তিশূন্য’র মতো নিজের জনপ্রিয়...
প্রয়াত সংগীতশিল্পী জুবিন গার্গের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত ১৭ সেপ্টেম্বর থেকে তাঁর স্মরণে ভারতের আসামজুড়ে পালিত হচ্ছে তিন দিনব্যাপী ‘জুবিন দিবস’।  আজ গায়ককে হারানোর দিনে সোনাপুরের জুবিন...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর