বিশ্বসুন্দরীর মুকুট জেতা কে এই সুচাতা

আপডেট : ০২ জুন ২০২৫, ০৬:২৬ পিএম

চলতি বছর মিস ওয়ার্ল্ড, তথা বিশ্বসুন্দরীর খেতাব জিতেছেন থাইল্যান্ডের ওপাল সুচাতা চুয়াংশ্রী। শুক্রবার (৩১ মে) দিবাগত রাতে তেলেঙ্গানার হাইটেক্স এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হয় ৭২তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। এ সময় সুচাতার মাথায় মুকুট পরিয়ে দেন গত বছরের বিশ্বসুন্দরী ক্রিস্টিনা।

এবারের প্রতিযোগিতায় শীর্ষ ৪০ প্রতিযোগীর তালিকায় ছিলেন ভারতের ২১ বছর বয়সী নন্দিনী গুপ্ত। তিনি ২০২৩ সালে ‘মিস ইন্ডিয়া’ খেতাব জিতেছিলেন। অনেকেই প্রত্যাশা করেছিলেন ঐশ্বরিয়া ও প্রিয়াঙ্কার পর হয়তো ভারতের হয়ে এই খেতাব জিতবেন তিনি। কিন্তু শেষমেশ মুকুট জিতলেন থাই সুন্দরী সুচাতা। ১০৮টি দেশ ও অঞ্চলের প্রতিনিধিদের মধ্যে শ্রেষ্ঠ হয়ে এই সম্মান অর্জন করেন তিনি। 

এবারের আসরে রানার্সআপ হয়েছেন ইথিওপিয়ার হাসেট ডেরেজে। দ্বিতীয় রানার্সআপ হয়েছেন পোল্যান্ডের প্রতিযোগী মাজা ক্লাজদা।

জানা যায়, সুচাতার পুরো নাম ওপাল সুচাতা চুয়াংশ্রী। তিনি বেড়ে ওঠেছেন ফুকেতে। আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে পড়াশোনা করেছেন। পেশায় একজন মডেল। পাশাপাশি স্তন ক্যানসার নিয়ে সচেতনতায় উল্লেখযোগ্য ভূ্মিকা পালন করেছেন। মাত্র ১৬ বছর বয়সে তার স্তনে একটি টিউমার ধরা পড়ে। সেটি ম্যালিগন্যান্ট (ক্যানসার নয়) হলেও এরপর থেকেই মূলত তিনি স্তন ক্যানসার নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে উদ্যোগী হন।

সুচাতার মাথায় মুকুট পরিয়ে দেন সাবেক বিশ্বসুন্দরী ক্রিস্টিনা। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

২০২৪ সালের মিস ইউনিভার্স প্রতিযোগিতায়ও অংশগ্রহণ করেছিলেন সুচাতা। সেবার তৃতীয় রানার্সআপ হয়েছিলেন তিনি।

সুচাতা চমৎকার কথা বলাতেও পারদর্শী। মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় তাঁর একটি প্রশ্নপর্ব ভাইরাল হয়েছে। অনুষ্ঠানের শেষ মুহূর্তে শুরু হয় সুন্দরীদের প্রশ্নোত্তর পর্ব। বিচারক ও অভিনেতা সোনু সুদ সুচাতাকে জিজ্ঞেস করেছিলেন, ‘এই মিস ওয়ার্ল্ড যাত্রায় আপনি ব্যক্তিগত দায়িত্ব ও সত্য নিয়ে কী শিখলেন? মানুষকে নেতৃত্ব দিতে কীভাবে গল্প বলার ধরন গঠনে ভূমিকা রাখবেন?’

উত্তরে সুচাতা বলেন, ‘নিজেকে এমন একজন মানুষ হিসেবে গড়ে তুলুন, যাকে কেউ না কেউ শ্রদ্ধাভরে আপনাকে দেখবে। আমি বিশ্বাস করি, আপনি যেই হোন, আপনার বয়স যাই হোক না কেন, আপনার জীবনে আপনি যে ভূমিকাই পালন করুন না কেন, আপনার পাশে কেউ থাকেই। সেটা হয়তো একটা শিশু, একজন প্রাপ্তবয়স্ক, এমনকি আপনার বাবা-মাও হতে পারেন, যারা আপনাকে অনুসরণ করেন।’

তিনি আরও বলেন, ‘মানুষকে নেতৃত্ব দেওয়ার সবচেয়ে ভালো উপায় হলো, নিজের কর্মে সৌজন্য ও সৌন্দর্য বজায় রাখা। এটাই আমাদের আশপাশের মানুষদের জন্য সবচেয়ে বড় উপহার।’

ধারণা করা হচ্ছে, সুচাতার এই মর্মস্পর্শী উত্তরই তাঁর মাথায় এনে দেয় মিস ওয়ার্ল্ড মুকুট।

প্রসঙ্গত, এর আগে এবারের মিস ওয়ার্ল্ড আসর থেকে অপমানিত হয়ে নিজ দেশে ফিরে যান ‘মিস ইংল্যান্ড’জয়ী মডেল মিলা ম্যাগি। আয়োজকদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে গত ১৬ মে তিনি প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ান। সুন্দরী প্রতিযোগিতায় এমন ঘটনা বেশ বিতর্কের জন্ম দিয়েছে।

সূত্র: পিঙ্কভিলা

বাংলা গানের কিংবদন্তি শিল্পী লাকী আখান্দের র ৭০তম জন্মদিন ৭ জুন। এ উপলক্ষে প্রকাশিত হয়েছে তাঁর সুরে তৈরি একটি অপ্রকাশিত গান। ‘উড়ছে ধুলো ছুটছে ঘোড়া’ শিরোনামের গানটির কথা লিখেছেন গোলাম...
অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টার দায়িত্ব ছাড়ার পরও আলোচনা-সমালোচনার কেন্দ্রে আছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। রোববার (৭ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ...
দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে চিত্রনায়িকা শবনম বুবলী জানিয়েছেন, তিনি দ্বিতীয়বারের মতো মা হয়েছেন। তবে খবর প্রকাশের পর সবচেয়ে বেশি আলোচনায় এসেছে অন্য একটি বিষয়—সন্তানের জন্ম কোথায় হয়েছে?...
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ৩ জুলাই হওয়ার কথা রয়েছে। এরইমধ্যে প্যানেল গোছানো নিয়ে ব্যস্ত আগ্রহী প্রার্থীরা। এবারের নির্বাচনে সভাপতি পদে...
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ জনে। শক্তিশালী এ ভূমিকম্পে আহত হয়েছেন অন্তত ১৩৪ জন। আজ সোমবার দেশটির কর্মকর্তাদের বরাতে এ তথ্য...
জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক কর্মসূচির মাধ্যমে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা ও মাঠ প্রশাসনের জন্য প্রয়োজনীয় নির্দেশনা পাঠিয়েছে মুক্তিযুদ্ধ...
জিয়াউর রহমানের আদর্শ ধারণ করলে বিএনপি বারবার নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জের বাঙ্গাবাড়ী সীমান্তে ভারতের বিএসএফ জোয়ানরা হঠাৎ করেই ২৮ জন মানুষকে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করে। কিন্তু বিজিবির বাধায় দলটি বাংলাদেশে প্রবেশ করতে না পেরে খোলা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর