টাঙ্গাইলে ‘তান্ডব’ প্রদর্শনে বাধা, মুখ খুললেন আশফাক নিপুণ

আপডেট : ১১ জুন ২০২৫, ১২:৩৭ পিএম

ঈদুল আজহার ছুটিতে পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটাতে কেউ ছুটছেন সিনেমা হলে। আবার কেউ আত্মীয়স্বজন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন পার্ক কিংবা পর্যটন কেন্দ্রে। তবে ঈদ আনন্দ উদযাপনে কোনো কোনো বাধা হয়ে দাঁড়িয়েছে ‘তৌহিদী জনতা’র ব্যানারে একদল উৎসুক জনতা। 

টাঙ্গাইলের কালিহাতিতে শাকিব খানের ‘তান্ডব’ সিনেমার প্রদর্শনী বন্ধ করে দেওয়ার ঘটনা ঘটেছে। এদিকে, সামাজিকমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা গেছে সিলেটের কোম্পানীগঞ্জের উৎমাছড়ায় পর্যটকদের ছবি তুলতে বাধা দেওয়া হচ্ছে! এভাবে পর্যটন কেন্দ্র এবং সিনেমা প্রদর্শনী বন্ধ করতে বাধ্য করায় ক্ষোভ প্রকাশ করছেন নেটিজেনরা। এবার এ ঘটনায় মুখ খুললেন নির্মাতা আশফাক নিপুণ। 

বুধবার (১১ জুন) মধ্যরাতে সামাজিকমাধ্যমের এক পোস্টে ক্ষোভ প্রকাশ করে তিনি লেখেন, ‘‘অতি সম্প্রতি তৌহিদী জনতার হুমকির কারণে টাঙ্গাইলের কালিহাতিতে ‘তান্ডব’ সিনেমা প্রদর্শন বন্ধ। সিলেটে পর্যটন কেন্দ্র বন্ধ। আর প্রধান উপদেষ্টা আপনি এখনও পড়ে আছেন চট্টগ্রাম বন্দর নিয়ে? বন্দরের ব্যাপারে যেভাবে যেকোনো প্রতিরোধ মোকাবেলার ঘোষণা আসে। কিন্তু মব নিয়ন্ত্রণের ব্যাপারে সেরকম কঠোর প্রতিরোধের ঘোষণা কবে আসবে আপনার কাছ থেকে?’’ 

যোগ করে নিপুণ বলেন, ‘‘অবিলম্বে কালিহাতিতে ‘তান্ডব’ প্রদর্শনের ব্যবস্থা করেন। যেকোনো পর্যটন কেন্দ্র, পাবলিক প্লেসকে ঝুঁকিমুক্ত করার ব্যবস্থা গ্রহণ করেন। সবার আগে মবের উল্লম্ফন বন্ধ করেন। গত ১০ মাসে এটা না করতে পারার কাফফারা হিসেবে আগামী ১০ মাস এটা আপনার মূল কাজ হওয়া উচিত।’’

প্রসঙ্গত, সিলেটের কোম্পানীগঞ্জের উৎমাছড়ায় পর্যটকদের বাধা দেওয়ার ঘটনায় বাধাদানকারীরা ‘নিজেদের ভুল স্বীকার করেছেন’ বলে দাবি করেছে পুলিশ। তবে টাঙ্গাইলে তান্ডব প্রদর্শনী বন্ধ নিয়ে এখনও এমন কিছু শোনা যায়নি।

ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
গত ঈদুল ফিতরের সাড়া জাগানো সিনেমা তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’। মুক্তির পর দেশ-বিদেশের দর্শকমহলে সিনেমাটি ভূয়সী প্রশংসিত হয়। এমনকি দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে তা প্রদর্শিত হয়েছে কোরবানি ঈদের...
সম্প্রতি কওমী ছাত্র ঐক্য পরিষদের আপত্তি ও প্রশাসনের অনুমতি না পাওয়ায় ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি আয়োজিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রদর্শনী বাতিল হয়েছে। ক’দিন ধরেই সামাজিকমাধ্যমে এ ঘটনায় নিন্দা...
বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের ‘মাতব্বরি’র জেরে নাকি ‘আলফা’ সিনেমার শুটিং বাধাগ্রস্ত হয়! মাসখানেক আগে যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের সেট থেকে ফাঁস হয়েছিল এমন তথ্য। শোনা যায়, অভিনেতা ববি দেওলের সঙ্গে...
সব রাজনৈতিক দলকে তাদের কর্মকাণ্ড পরিচালনার যাওয়ার সুযোগ দিতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নাটোরের গুরুদাসপুরে হাসান আলী খাঁ নামের এক মানুষিক ভারসাম্যহীন ব্যক্তি বটগাছের মগডালে উঠে লাফালাফি শুরু করেন। এমন ঘটনা দেখে পরিবারের সদস্যরা ও গ্রামবাসী তাকে উদ্ধারের চেষ্টা করে বিফল হলে ফায়ার...
ব্যান্ড তারকা জেমসের গানের ওপর একটি গবেষণা হয়েছে সম্প্রতি। এই গবেষণার শিরোনাম ‘জেমসের গানে কাব্যময়তা, সুফিবাদ ও আবহমান বাংলার লোকজ উপাদান’।  বাংলা একাডেমির গবেষণা প্রকল্পের আওতায় এই গবেষণাটি করেছেন...
দীর্ঘ এক বছরের বেশি সময় কারাবন্দি থাকার পর অবশেষে সব মামলায় জামিন পেয়ে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। গতকাল বুধবার রাত সোয়া ১০টায় কাশিমপুর কারাগার থেকে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর