বিমানবন্দরের চেকিংয়ে যেসব পণ্য নেওয়া যায় না

ভ্রমণের প্রস্তুতি বলতে আমরা বুঝি ব্যাগ গোছানো, টিকিট প্রিন্ট, ফোন চার্জ দেওয়া, আর সময়মতো বিমানবন্দরে পৌঁছানো। কিন্তু অনেকেই ভুলে যাই সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়, নিরাপত্তা চেকিংয়ে কী কী নেওয়া যায় আর কী যায় না।

আপডেট : ২৯ জুন ২০২৫, ০৯:৪২ পিএম

বিমানবন্দরের নিরাপত্তা চেকিং এমন এক জায়গা, যেখানে আপনার ব্যাগের প্রতিটি জিনিস স্ক্যান হয়, পর্যবেক্ষণ করা হয়। একটু অসতর্ক হলেই আপনার ফেলে দিতে হতে পারে পছন্দের পারফিউম বা সদ্য কেনা পাওয়ার ব্যাংকটিও। কখনো কখনো জিজ্ঞাসাবাদও হতে পারে। তাই ভ্রমণের আগে জেনে রাখুন, কোন কোন জিনিস নেওয়া যাবে না বা নেওয়ার ক্ষেত্রে বিশেষ নিয়ম মেনে চলতে হবে।

ভ্রমণে বের হওয়ার আগে অনেক কিছু গুছিয়ে নিতে হয়। কাপড়, কসমেটিকস, প্রয়োজনীয় ডিভাইস, আর কিছু জরুরি ওষুধ। তবে এই ব্যাগ গুছানোর সময় একটু সচেতন না হলে, বিমানবন্দরের নিরাপত্তা চেকিংয়ে পড়তে পারেন বড় ঝামেলায়। কারণ কিছু পণ্য আছে, যেগুলো হাতব্যাগে (ক্যারি-অন) বা চেকড লাগেজে নেওয়া পুরোপুরি নিষিদ্ধ। আবার কিছু নির্দিষ্ট নিয়মে নেওয়া যায়।

অনেকে ভাবতে পারেন, ‘ব্যাগে তো আমার ব্যক্তিগত জিনিসই, তাতে সমস্যা কী?’ কিন্তু বিমানবন্দরের নিরাপত্তা বিধি ঠিক এমন নয়। নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্বের সব বিমানবন্দরেই কিছু জিনিসের ওপর রয়েছে কঠোর নিষেধাজ্ঞা। কী সেগুলো? চলুন জেনে নেই।

তরল পণ্যে কড়াকড়ি

সবার আগে আসে তরল জাতীয় পণ্য। পারফিউম, মেকআপ রিমুভার, বডি লোশন, তেল, এমনকি পানি বা জুস। যদি এর যেকোনোটি ১০০ মিলিলিটারের বেশি হয়, তবে তা হ্যান্ড ব্যাগে নেওয়া যাবে না। এই তরলগুলো নিতে হলে রাখতে হবে ট্রান্সপারেন্ট জিপ লক ব্যাগে। আর প্রতিটি কনটেইনার হতে হবে ১০০ মিলি বা তার কম।

তবে কিছুটা ব্যতিক্রম আছে শিশু খাদ্য ও ওষুধের ক্ষেত্রে। শিশুর দুধ বা ওষুধ যদি জরুরি হয়, উপযুক্ত প্যাকেজিং ও প্রমাণ থাকলে তা নেয়া যেতে পারে।

ধারালো ও বিপজ্জনক জিনিস নয়

ছুরি, কাঁচি, ব্লেড, সুইস আর্মি নাইফ, অনেকেই ভ্রমণে নিতে চান যাচ্ছেন রান্নার জন্য বা প্রাত্যহিক ব্যবহার হিসেবে। কিন্তু এইসব ধারালো জিনিস হ্যান্ড ব্যাগে নেওয়া একেবারেই নিষিদ্ধ। তবে চেকড লাগেজেও রাখাতে রয়েছে বিধি নিষেধ। সেটিও নির্ভর করে এয়ারলাইনের অনুমতির ওপর। তবে এসব জিনিস না রাখা উত্তম। কারণ এতে প্রশ্ন বা জেরার সম্মুখীন হতে পারেন।

এ ছাড়া আগুন লাগার উপাদান যেমন লাইটার ফুয়েল, আতশবাজি, অ্যারোসল স্প্রে ইত্যাদিও সম্পূর্ণ নিষিদ্ধ। এমনকি খেলনা বন্দুক, স্টান গান বা পিপার স্প্রের মতো বস্তুগুলোও অনুমোদিত নয়।

পাওয়ার ব্যাংক এখন শুধু হাতে

সম্প্রতি যুক্তরাষ্ট্রের টিএসএ (ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন) এবং এফএএ (ফেডারাল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন) ঘোষণা দিয়েছে, লিথিয়াম ব্যাটারিচালিত পাওয়ার ব্যাংক বা চার্জিং কেস এখন থেকে চেকড লাগেজে নেওয়া যাবে না।

কারণ এই ব্যাটারি মাঝ আকাশে আগুন লাগার ঝুঁকি তৈরি করতে পারে। ফলে এগুলো শুধু ক্যারি-অন ব্যাগে রাখা যাবে। সম্ভব হলে আগে থেকে ডিক্লেয়ার করে রাখবেন।

খেলার সরঞ্জাম ও টুলসেও বিধিনিষেধ

ক্রিকেট ব্যাট, হকি স্টিক, গলফ ক্লাব কিংবা মার্শাল আর্টের সরঞ্জাম, সবই হ্যান্ড ব্যাগে নিষিদ্ধ। একইভাবে হাতুড়ি, স্ক্রুড্রাইভার, করাত ইত্যাদি যন্ত্রপাতিও ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হয়। তাই এসব রাখলে বিমানবন্দরে সেটি আটকানো হতে পারে।

যেসব জিনিস রাখা যায়

  • এত নিষেধাজ্ঞার পর প্রশ্ন জাগতেই পারে, তাহলে কী কী নেওয়া যাবে?
  • মোবাইল, ল্যাপটপ, চার্জার (চেকিংয়ে আলাদা করে দেখাতে হয়)
  • ওষুধ (প্রেসক্রিপশনসহ)
  • ১০০ মিলি’র কম তরল (ট্রান্সপারেন্ট ব্যাগে)
  • বই, কাগজপত্র, পোশাক
  • হালকা শুকনো খাবার
  • শিশুদের প্রয়োজনীয় দুধ বা খাবার

ভ্রমণের আগে যা করণীয়

  • ভ্রমণের আগে অবশ্যই আপনার এয়ারলাইনের ওয়েবসাইটে প্যাকিং গাইডলাইন দেখে নিন।
  • চেকড লাগেজ ও হ্যান্ড ব্যাগের মধ্যে কোনটা কোথায় রাখবেন, তা বুঝে গোছান।
  • সন্দেহ হলে বিমানবন্দরের নিরাপত্তাকর্মীদের জিজ্ঞাসা করুন।

বিমানবন্দরের নিরাপত্তা বিধি সবার জন্য। একটু সচেতন হলে শুধু নিজের সময়ই নয়, পুরো ফ্লাইটের নিরাপত্তা নিশ্চিত করা যায়। তাই ভ্রমণের আগে ব্যাগ গোছানোর সময় একটু ভাবুন, কি নেওয়া যাচ্ছে, আর কি নয়।

ঢাকার ভোজনরসিকদের জন্য বিশ্বজুড়ে সামুদ্রিক খাবারের স্বাদ নিয়ে এসেছে শেরাটন ঢাকা। রাজধানীর এই পাঁচতারকা হোটেলে শুরু হয়েছে ১০ দিনব্যাপী সিফুড উৎসব ‘কোস্টাল কার্নিভাল’। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক...
প্রতিবছর আগস্টে ইউরোপের দেশ স্পেনে দেখা মেলে বিরল এক পূর্ণ সূর্যগ্রহণ। আর এই সূর্যগ্রহণ দেখতে দেশটিতে আগামী ১২ আগস্টে নামতে পারে লাখ নয়, কোটি পর্যটকের ঢল। স্পেন সরকার মনে করছে, এই মহাজাগতিক ঘটনা...
দেশের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে ছুটি গ্রুপ। রাজধানীর পূর্বাচলের ছুটি রিসোর্টে আয়োজিত এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে...
বিমানে বসে যাত্রীদের চাওয়া থাকে বেশি জায়গা আর একটু আরাম। সেই চাওয়াকে পুরণ করতে আবারও আলোচনায় এসেছে দুই স্তরের আসনের ধারণা। নতুন রূপে এই নকশা নিয়ে হাজির হয়েছেন ডিজাইনার আলেহান্দ্রো নুনিয়েজ ভিসেন্তে।...
অক্ষরজ্ঞানের সঙ্গে নৈতিক শিক্ষায় আলোকিত মানুষ হিসেবে বেড়ে উঠছে সুবিধাবঞ্চিত শিশুরা। হাতে-কলমে পাচ্ছে ছবি আঁকা, গান শেখারও সুযোগ। রাজধানীর গেন্ডারিয়ার দীননাথ লেনে ব্যতিক্রমী এমন পাঠশালা গড়ে তুলেছেন...
সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‌‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের...
জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে নির্দিষ্ট উৎসের ওপর নির্ভর করতে চায় না সরকার। বরং ভিন্ন ভিন্ন উৎসের দিকে নজর দেওয়া হচ্ছে। এমনটাই জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সরকার এখন নবায়নযোগ্য জ্বালানির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।’ ‎ ‎শুক্রবার বিকেলে যশোর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর