সমুদ্রে গোসলে নামা ৩ চবি শিক্ষার্থীর একজনের মৃত্যু, নিখোঁজ দুজন

আপডেট : ০৮ জুলাই ২০২৫, ০৭:২৮ পিএম

তিন বন্ধু মিলে কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমেছিলেন। তবে সমুদ্র উত্তাল থাকায় স্রোতে ভেসে যান তাঁরা। স্থানীয় জেলেরা দেখতে পেয়ে একজনের মরদেহ উদ্ধার করতে পারেন। বাকি দুজন নিখোঁজ রয়েছেন।

আজ মঙ্গলবার সকালে কক্সবাজার সমুদ্র সৈকতের হিমছড়ি পয়েন্টে এ ঘটনা ঘটে। মরদেহ উদ্ধার হওয়া শিক্ষার্থীর নাম কে এম সাদমান রহমান সাবাব। আর নিখোঁজ দুই শিক্ষার্থী হলেন– অরিত্র হাসান ও আসিফ আহমেদ। তাঁরা তিনজনই চটগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।  

নিখোঁজ শিক্ষার্থীদের এক বন্ধু জানান, গতকাল সোমবার কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে যান ৫ বন্ধু। তাঁরা সবাই চটগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাদের মধ্য থেকে ৩ বন্ধু আজ সকালে সমুদ্রে নেমেছিলেন। সমুদ্র উত্তাল থাকায় স্রোতে ভেসে যান তাঁরা। পরে স্থানীয় জেলেরা সাবাবের মরদেহ উদ্ধার করেন। অরিত্র আর আসিফ এখনো নিখোঁজ।

হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সুমনাথ বসু জানান, ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের পর কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। বাকিদের উদ্ধারে সৈকত এলাকায় লাইফ গার্ড সদস্যরা কাজ করছেন।

রাজধানীর মিরপুরে একটি বাসায় নূরজাহান বেগম নামের এক বৃদ্ধার মৃত্যুর ঘটনায় তার ছেলে যুগ্মসচিব আনিসুর রহমানকে পদ থেকে সরানো হয়েছে। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। 
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ভেসে এসেছে প্রায় ৪০ ফুট দৈর্ঘ্যের একটি বেলিন প্রজাতির মৃত তিমি। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় কুয়াকাটা থেকে ১৫ কিলোমিটার গভীর সাগরে তিমিটি ভাসতে দেখেন জেলেরা।
বরগুনার আমতলীতে নির্মাণাধীন একটি ভবনের বন্ধ সেপটিক ট্যাংকের সেন্টারিং খুলতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের দাবি, ট্যাংকের ভেতরে থাকা বিষাক্ত গ্যাসের কারণে তাদের মৃত্যু হয়েছে।
নড়াইল সদর উপজেলার বালিয়াডাঙ্গা এলাকায় বাসের সঙ্গে মরদেহবাহী একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জাহানারা বেগম (৫৫) ও অ্যাম্বুলেন্স চালক আকবর হোসেন (৩২) নিহত হয়েছেন। নিহত জাহানারা ঢাকার...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর