পাউরুটি দিয়ে বানাতে পারেন নাগেটস, রইল রেসিপি

আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ০১:৩০ পিএম

বিকেল বা সন্ধ্যার নাশতায় রাখতে পারেন সহজ, সুস্বাদু আর ক্রিসপি আইটেম। আর তার জন্য পটেটো নাগেটস হতে পারে দারুণ একটি সমাধান। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি করা যায় এই মজার রেসিপি। সঙ্গে থাকছে মায়ো সসের টক-মসলাদার একটি সংস্করণ। রইল রেসিপি।

যা যা লাগবে

নাগেটসের জন্য লাগবে পাউরুটি ২ টুকরা, পানি ১ কাপ, আলু (সেদ্ধ) ৪টি মাঝারি, চিলি ফ্লেক্স ১/২ চা-চামচ, রসুন কুচি ১ টেবিল চামচ, লবণ ১ চা-চামচ, অনিয়ন পাউডার ১ চা-চামচ, জিরা (ভেজে গুঁড়া করে নেওয়া) ১ চা-চামচ, চিকেন পাউডার ১/২ টেবিল চামচ, কাশ্মীরি লাল মরিচের গুঁড়া ১/২ চা-চামচ, কর্নফ্লাওয়ার ৪-৫ টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি ১ টেবিল চামচ, ধনেপাতা কুচি পরিমাণমতো এবং ভাজার জন্য তেল।

মায়ো সসের জন্য লাগবে মায়োনিজ ১/২ কাপ, মাস্টার্ড পেস্ট ১ টেবিল চামচ, শিরাচা সস ১ টেবিল চামচ, লবণ ১/৪ চা-চামচ এবং পাপরিকা গুঁড়া এক চিমটি।

যেভাবে তৈরি করবেন

একটি প্লেটে পাউরুটি রেখে তাতে ১ কাপ পানি দিন এবং এক মিনিট ভিজিয়ে রাখুন। এরপর হাত দিয়ে ভালোভাবে চিপে পানি বের করে বড় একটি বাটিতে তুলে রাখুন। সেই বাটিতে সেদ্ধ আলু, লাল মরিচ, রসুন, লবণ, অনিয়ন পাউডার, জিরা, চিকেন পাউডার, কাশ্মীরি মরিচ, কর্নফ্লাওয়ার, কাঁচা মরিচ ও ধনেপাতা দিয়ে ভালোভাবে মেখে মিশ্রণ তৈরি করুন।

একটি রেকট্যাঙ্গুলার মোল্ড বা চারকোনা ছাঁচ প্লাস্টিক ফয়েলের ওপর বসিয়ে তাতে আলুর মিশ্রণটি দিয়ে সমানভাবে ছড়িয়ে দিন। হাতে হালকা তেল মেখে ছুরি দিয়ে ছোট ছোট স্কয়ার আকারে কেটে নিন (প্রতিটি প্রায় ৩০ গ্রাম করে)। এতে মোটামুটি ১২টি নাগেটস তৈরি হবে।

এবার একটি কড়াইয়ে তেল গরম করে মাঝারি আঁচে নাগেটসগুলো বাদামি ও ক্রিসপি না হওয়া পর্যন্ত ভেজে তুলুন।

যেভাবে তৈরি করবেন মায়ো সস

একটি বাটিতে মায়োনিজ, মাস্টার্ড পেস্ট, শিরাচা সস, লবণ ও পাপরিকা দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিন। তৈরি হয়ে যাবে টক-মসলাদার সস।

তৈরি করা ক্রিসপি নাগেটসগুলো গরম গরম পরিবেশন করুন মায়ো সসের সাথে। চাইলে সাথে দিতে পারেন কেটে রাখা শসা, গাজর বা ধনেপাতা দিয়ে সাজানো সালাদ।

তাইওয়ানভিত্তিক বেভারেজ ব্র্যান্ড কই তে বাংলাদেশ হালাল সনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পণ্যের মান, স্বচ্ছতা ও গ্রাহক আস্থাকে আরও শক্তিশালী করতে এই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে...
বাজারে পাওয়া বেশিরভাগ টুথপেস্টে বিভিন্ন রাসায়নিক উপাদান ব্যবহৃত হয়। যারা সহজ, প্রাকৃতিক ও ঘরোয়া বিকল্প খুঁজছেন, তাদের জন্য ঘরে তৈরি টুথপেস্ট হতে পারে একটি কার্যকর সমাধান। অল্প কয়েকটি পরিচিত উপাদান...
এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
রাজধানীর রমনার অফিসার্স ক্লাবের তৃতীয় তলা থেকে বেজমেন্টে পড়ে মো. মোশারফ হোসেন (৭২) নামে এক অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে সিঁড়ির পাশ থেকে তার রক্তাক্ত...
গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে। শহীদ জিয়া নারীদের ঘর থেকে বের করেছিলেন। তার আগে মেয়েরা ঘরে বন্দি...
কক্সবাজারের উখিয়ার ইনানিতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর