নুরাল পাগলার মরদেহ কবর থেকে তুলে পুড়িয়ে ফেলার ঘটনায় অন্তর্বর্তী সরকারের নিন্দা

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৬ পিএম

রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার মরদেহ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। আজ শুক্রবার এক বিবৃতিতে সরকার এ ঘটনাকে ‘অমানবিক ও ঘৃণ্য’ বলে উল্লেখ করে।

বিবৃতিতে বলা হয়, ‘গোয়ালন্দে নুরুল হকের (নুরাল পাগলা নামেও পরিচিত) কবরকে জঘন্যভাবে অপবিত্র করা এবং তার মৃতদেহকে জঘন্যভাবে পুড়িয়ে দেওয়ার তীব্র নিন্দা জানাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এই অমানবিক ও ঘৃণ্য কাজ আমাদের মূল্যবোধ, আমাদের আইন এবং একটি ন্যায় ও সভ্য সমাজের মূল ভিত্তির ওপর সরাসরি আঘাত।’

সরকার বলছে, ‘এমন বর্বরতা কোনো পরিস্থিতিতেই সহ্য করা হবে না। অন্তর্বর্তীকালীন সরকার আইনের শাসন সমুন্নত রাখতে এবং প্রতিটি মানবজীবনের পবিত্রতা, জীবন ও মরণে–উভয় ক্ষেত্রেই রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
 
বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা জনগণকে আশ্বস্ত করছি যে, এই জঘন্য অপরাধের হোতাদের চিহ্নিত করা হবে এবং আইনের পূর্ণ শক্তি প্রয়োগ করে তাদের বিচার করা হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী জবাবদিহিতার ঊর্ধ্বে নয়। দায়ীদের তাদের কর্মের ফল ভোগ করতে নিশ্চিত করার জন্য অবিলম্বে এবং কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’  

অন্তর্বর্তী সরকার বলছে, ‘আমরা সকল নাগরিককে ঘৃণা প্রত্যাখ্যান করতে, সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে এবং মর্যাদা, ন্যায় ও মানবতার নীতি সমুন্নত রাখার আহ্বান জানাচ্ছি।’

অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে মন্তব্য করে এর তদন্ত করতে প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার জাতীয় সংসদ অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এ কথা...
পদ্মা-ব্যারেজ নির্মাণ করা গেলে বাড়বে খাদ্য উৎপাদন। পানি ধরে রাখার সক্ষমতা তৈরি করতে পারলে এ প্রকল্প নতুন মাইল ফলক হতে পারে বলছেন বিশেষজ্ঞরা। নদী বিশ্লেষকেরা বলছেন, পদ্মা ব্যারেজ প্রকল্প শুরুর আগে...
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের তদন্তে একটি কমিশন গঠন চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
হামের টিকা সংকট নিয়ে অন্তর্বর্তী সরকারকে ১০ বার সতর্ক করেছে এবং অন্তত ৫ বার চিঠি দিয়েছে ইউনিসেফ। বাজেটে বরাদ্দ থাকলেও চাহিদা অনুযায়ী টিকা কেনেনি সরকার—এমন দাবি ইউনিসেফের। সংস্থাটি বলছে, উন্মুক্ত...
বিশ্বকাপ ফুটবল মানেই টানটান উত্তেজনা, শেষ মুহূর্তের নাটক, আর কোটি ভক্তের স্বপ্নপূরণ। কিন্তু এর উল্টো পিঠটাও বড্ড নিষ্ঠুর। সেমিফাইনালের মহারণ শেষে আজ রাত ৩টায় আমেরিকার মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর