ভিডিওকলে যুক্ত হয়ে ফরিদা পারভীনকে শেষবিদায় জানালেন রুনা লায়লা

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৮ পিএম

ওপারে পাড়ি জমিয়েছেন বরেণ্য সংগীতশিল্পী ফরিদা পারভীন। কিডনি জটিলতায় দীর্ঘদিন লড়াইয়ের পর গতকাল শনিবার রাত ১০টা ১৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

আজ রোববার দুপুরে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ নেওয়া হয়েছিল কেন্দ্রীয় শহীদ মিনারে। ভক্ত, অনুরাগী ও শিল্পীসমাজের ভালোবাসায় ফুলেল শ্রদ্ধায় সিক্ত হন তিনি। এ সময় উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লা দেশে না থাকায় ভিডিওকলে যুক্ত হয়ে শ্রদ্ধা জানান। চোখ ভিজে ওঠে তাঁর, প্রিয় সহকর্মীকে হারানোর বেদনা জানিয়ে পরিবারের প্রতিও সমবেদনা প্রকাশ করেন।

শ্রদ্ধা নিবেদনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে কুষ্টিয়ায় নেওয়া হচ্ছে ফরিদা পারভীনের মরদেহ। লালন সাঁইয়ের টানে, বাবা-মায়ের কবরের পাশেই শায়িত হবেন তিনি। জীবদ্দশাতেই নিজের চিরনিদ্রার জায়গা নির্ধারণ (অসিয়ত) করেছিলেন ফরিদা পারভীন।

দেশের গুণী এই শিল্পীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শোকপ্রকাশ করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

উল্লেখ্য, ১৯৫৪ সালের ৩১ ডিসেম্বর নাটোরের সিংড়া থানায় জন্ম ফরিদা পারভীনের। মাত্র ১৪ বছর বয়সে ১৯৬৮ সালে তাঁর পেশাদার সংগীতজীবনের সূচনা হয়। টানা ৫৫ বছরের সংগীতযাত্রায় তিনি একে একে গেয়ে গেছেন অসংখ্য লালনগীতি। ‘খাঁচার ভিতর অচিন পাখি’ কিংবা ‘বাড়ির কাছে আরশিনগর’-এর মতো গান তাঁর কণ্ঠে নতুন মাত্রা পায়। শ্রোতারা স্নেহভরে তাঁকে ডেকেছেন—‘লালনকন্যা’।

একই মঞ্চে পারফর্ম করতে চলেছে দেশের জনপ্রিয় পাঁচ ব্যান্ড—নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। আগামী ২৩ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক অ্যান রিদম ৫.০ : নো...
কানাডার টরন্টো শহরে বসছে বিশেষ সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। আগামী ১৪ নভেম্বর নর্থ-ইয়র্কের টরন্টো প্যাভিলিয়নে হবে এই অনুষ্ঠান। যেখানে মঞ্চ মাতাবেন বরণ্যে রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা...
‘অতঃপর অধরা’ শিরোনামের একক কনসার্ট নিয়ে মঞ্চে ফিরছেন সংগীতশিল্পী মিফতাহ জামান। ‘চির অধরা’, ‘তাই তোমার খেয়াল’ ও ‘প্রাপ্তিশূন্য’র মতো নিজের জনপ্রিয়...
প্রয়াত সংগীতশিল্পী জুবিন গার্গের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত ১৭ সেপ্টেম্বর থেকে তাঁর স্মরণে ভারতের আসামজুড়ে পালিত হচ্ছে তিন দিনব্যাপী ‘জুবিন দিবস’।  আজ গায়ককে হারানোর দিনে সোনাপুরের জুবিন...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর