আলোচনায় হুমায়ূনকে নিয়ে গুলতেকিনের পোস্ট, এবার মুখ খুললেন নুহাশ

আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ০১:৪৯ পিএম

কথাসাহিত্যিক-নির্মাতা হুমায়ূন আহমেদকে নিয়ে তাঁর প্রাক্তন স্ত্রী গুলতেকিন খানের একটি ফেসবুক পোস্ট ঘিরে সামাজিকমাধ্যমে চলছে নানা আলোচনা-সমালোচনা। এবার বাবাকে নিয়ে মায়ের প্রতিক্রিয়ার পর মুখ খুললেন ছেলে নুহাশ হুমায়ূন।

সম্প্রতি গুলতেকিন খান তাঁর এক স্মৃতিচারণমূলক ফেসবুক পোস্টে সাবেক স্বামী প্রয়াত হুমায়ূন আহমেদের সঙ্গে দাম্পত্যজীবনের একটি দুঃখজনক অধ্যায় শেয়ার করেছেন। সেই পোস্ট সঙ্গে সঙ্গেই সামাজিকমাধ্যমে ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের একপক্ষ গুলতেকিনের পক্ষ নিয়ে সহমর্মিতা প্রকাশ করেন, অন্যপক্ষ প্রয়াত হুমায়ূন আহমেদের স্মৃতি কলুষিত করার অভিযোগ তোলেন।

দু’পক্ষের এমন তীব্র প্রতিক্রিয়ায় চুপ থাকতে পারেননি তরুণ নির্মাতা নুহাশ। শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে তিনি বলেন, ‌‘কোনো শিল্পী বা সৃষ্টিশীল মানুষকে তাঁর কাজের জন্য ভালোবাসতে পারেন। একইসঙ্গে এটাও মানতে হবে যে, তার ব্যক্তিজীবনে ঝামেলা থাকতে পারে। বাস্তবতা হিসেবে দুটোই সত্য হতে পারে।’

যোগ করে বলেন, ‘মানুষ জটিল ও ভুলপ্রবণ (আপনার প্রিয় উপন্যাসের চরিত্রগুলোর মতো)। কেউ কেউ কোটি মানুষকে আনন্দ দেয়, অথচ খুব কাছের কাউকে কষ্ট দেয়। তার মানে এই নয় যে, যে কষ্ট পেল—সে চুপ থাকবে। এমনকি এ-ও হতে পারে না—যে মরে গেছে, তাকে অসম্মান করা হবে।’

প্রসঙ্গত, শুক্রবার (৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পোস্টে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সঙ্গে সাংসারিক জীবনের একটি ঘটনা তুলে ধরেন প্রাক্তন স্ত্রী গুলতেকিন খান। এতে কেউ তাঁর পক্ষে অবস্থান নিয়ে হুমায়ূন আহমেদের প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। আবার কেউ কেউ মৃত ব্যক্তিকে নিয়ে এত বছর পর এই ধরনের ঘটনা প্রকাশ্যে আনার জন্য ভর্ৎসনা করেছেন।

এদিকে, গুলতেকিনের পর হুমায়ূন আহমেদকে নিয়ে পোস্ট দিয়েছেন তাঁর দ্বিতীয় স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওন। তিনি প্রয়াত লেখকের আত্মজীবনীমূলক গ্রন্থ ‘নিউইয়র্কের নীলাকাশে ঝকঝকে রোদ’-এর একটি মর্মস্পর্শী অংশ নিজের ফেসবুকে প্রকাশ করেন। নিউইয়র্কে ক্যানসারের চিকিৎসা নেওয়ার সময়কালে কেমোথেরাপি নামক চিকিৎসার যন্ত্রণা ভুলে থাকার জন্য লেখালেখি নিয়ে ব্যস্ত হয়ে উঠেছিলেন হুমায়ূন। সেই সময়েই তিনি এই বই লিখেছিলেন।

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
নিজের লেখা বই প্রকাশ না করার পেছনের গল্প জানাতে গিয়ে আবেগঘন একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন হুমায়ূন আহমেদের সাবেক স্ত্রী গুলতেকিন খান, সেখানে নিজের অভিজ্ঞতা, কষ্ট আর সিদ্ধান্ত সবকিছুই সরাসরি তুলে...
মাঝেমধ্যেই চলচ্চিত্রকার ও কথসাহিত্যিক হ‍ুমায়ূন আহমেদকে নিয়ে স্মৃতির গভীরে ডুব দেন তাঁর প্রাক্তন স্ত্রী গুলতেকিন খান। আজও তেমনই এক আবেগঘন স্মৃতি সামনে আনলেন তিনি।
রাষ্ট্রীয়ভাবে কিংবদন্তি শিল্পীদের উদযাপন করার উদ্যোগ নিয়েছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। মাস তিনেক আগেই বিষয়টি জানিয়েছিলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। এরই অংশ হিসেবে গেল অক্টোবরের শেষদিকে...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর