কবে দেখা যাবে ‘লিটল মিস ক্যাওস’?

আপডেট : ০৭ অক্টোবর ২০২৫, ০৪:৪২ পিএম

স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে আসছে বিশ্ববিদ্যালয় জীবনের গল্পে নির্মিত অরিজিনাল ফিল্ম ‌‘লিটল মিস ক্যাওস’। ক’দিন আগেই এই খবর শোনা গিয়েছিল। এবার জানা গেল ফিল্মটি কবে মুক্তি পাচ্ছে?

এক সংবাদ বিজ্ঞপ্তিতে চরকি জানিয়েছে, আগামীকাল রাত ১২টা ১ মিনিটে (৯ অক্টোবর) মুক্তি পাচ্ছে ওয়েব ফিল্মটি।

লিটল মিস ক্যাওস পরিচালনা করেছেন তরুণ নির্মাতা মাহমুদা সুলতানা রীমা। এতে রোমান্স, কমেডি ও ক্যাওসের গল্প উঠে এসেছে নতুন ভাবনায়। 

ফিল্মটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন হোসনে আরা আলি নার্গিস, দীপা খন্দকার, রফিউল কাদের রুবেল, সাদিকা স্বর্ণা, মহাম্মাদ বাদল শিকদার, নাহিন শফিক, ফারিহা রাহমান। 

ইরা চরিত্রে অভিনয় করেছেন সাদনিমা বিনতে নোমান। ছবি: চরকি

তবে সিনেমাটির প্রাণভ্রমরা ‘ইরা’, ‘মারুফ’ ও তাঁদের বন্ধুদের চরিত্রে অভিনয় করেছেন সাদনিমা বিনতে নোমান, সাদ সালমি নাওভী, ক্রিস্টাল ডি’রোজারিও, আইশা খান, তামজিদ তন্ময় প্রমুখ।

ওয়েব ফিল্মের গল্পটি মূলত ইরাকে নিয়ে। মেয়েটি বয়সে ছোট, স্বাভাবিকভাবে তার অভিজ্ঞতাও কম। এমনকি তার চারপাশের জগৎটা বেশ ক্যাওটিক, তার বেড়ে ওঠাটাও। তাই সে নিজেও খানিকটা ক্যাওটিক। এসব কারণেই ফিল্মটির নাম লিটল মিস ক্যাওস। গল্পে ইরা খুব ফ্যাশন সচেতন। মেয়েটি মূলত তার ক্যাওস স্বভাবটা সাজ-পোশাকে আড়াল করতে চায়। 

ইরা চরিত্রে অভিনয় করেছেন সাদনিমা বিনতে নোমান। এটি তাঁর প্রথম ওয়েব ফিল্ম। নবীন এ অভিনেত্রী বলেন, ‘এ জেনারেশনের দর্শকদের মধ্যে আমিও একজন। আমি ছাড়া অন্যরা যারা কাজ করেছেন তারাও তরুণ। এ গল্পে রোমান্স আছে, কমেডি-সার্কাজম আছে। আর আমিই যেহেতু লিটল মিস ক্যাওস, শুটিংয়ের সময় অনস্ক্রিন-অফস্ক্রিন ক্যাওস করে বেড়িয়েছি। মজা করে কাজটি করেছি, আশা করছি ভালোও হয়েছে।’

একটি দৃশ্যে সাদনিমা ও নাওভী। ছবি: চরকি

এদিকে, ইরার সঙ্গে একই বিশ্ববিদ্যালয়ে পড়ে মারুফ। সচ্ছল পরিবারের সন্তান হলেও সে নিজেই কিছু করতে চায়। তাই লেখাপড়ার পাশাপাশি ফুড কার্টে (খাবারের গাড়ি) খাবার বিক্রি করে। বিশ্ববিদ্যালয়ে ইরার ক্যাওস তৈরির একমাত্র উপলক্ষ সে। প্রকাশিত ট্রেলারে বন্ধুত্ব, ঝগড়া, ভুল বোঝাবুঝি—সবই প্রকাশ পেয়েছে তাদের সংলাপে।

মারুফ চরিত্রে অভিনয় করেছেন সাদ সালমি নাওভী। তিনি বলেন, ‘এই ফিল্মে একটু-একটু করে সবকিছুই এসেছে। ফান, ড্রামা, দুষ্টুমি, রোমান্স, বন্ধুত্বসহ নানা অনুভূতির সুন্দর মিশ্রণ হয়েছে সিনেমায়। দর্শকদের চোখ ফেরাবার সুযোগ নেই। আশা করছি দর্শকদের খুবই ভালো লাগবে। এটা বলার সাহস পাচ্ছি, কারণ আমরা যখন শুটিং করেছি তখনই মনে হচ্ছিল কাজটা মজা হচ্ছে। আমার চরিত্রটাও ভিন্নরকম এখানে। আমি সাধারণত এনার্জিটিক, ফান-লাভিং কাজ করেছি। কিন্তু লিটল মিস ক্যাওস-এ আমি একটু ধীরস্থির। চ্যালেঞ্জ ছিল, তাই কাজটি করে মজা লেগেছে।’

এবারই প্রথমবার ওয়েব ফিল্ম পরিচালনা করেছেন নির্মাতা মাহমুদা সুলতানা রীমা। লিটল মিস ক্যাওস গল্পটাকে তিনি ‌‘রোমান্টিক ড্রামেডি’ ঘরানার বলতে চান। তাঁর ভাষ্য, ‘মেট্রোপলিটনের এই ক্যাওটিক জীবনে আমাদের সবারই আছে অতীতের ট্রমা আর ব্যাগেজ। সেগুলো কাটিয়ে সামনে এগিয়ে যাওয়াই জীবনের অংশ। কিন্তু এই ক্যাওটিক জার্নিতে যদি পেয়ে যান একটুখানি আশ্রয় আর ভরসার জায়গা, তাহলে কেমন হয়?’ অর্থাৎ নির্মাতা মেট্রোপলিটনের গল্প বলতে চেয়েছেন এবং গল্প এগিয়ে নেওয়ার দায়িত্ব দিয়েছেন তরুণদের কাঁধে।

সেনসেশন কনডমস প্রেজেন্টস এই ওয়েব ফিল্মে ইরার বন্ধু হিসেবে অভিনয় করেছেন ক্রিস্টাল ডি’রোজারিও ও আইশা খান। আর তামজিদ তন্ময় অভিনয় করেছেন মারুফের বন্ধুর ভূমিকায়।

শুটিংয়ের কাজে বগুড়ায় গিয়েছিলেন ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেতা সোহেল খান। সেখান থেকে আর ফেরা হলো না তাঁর। অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এই অভিনেতা।
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিছুয়ান প্রদেশের ছেংতু শহরে শুরু হয়েছে চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) ফিল্ম কালচার কার্নিভাল। শুক্রবার (২০ নভেম্বর) শুরু হওয়া এ আয়োজনে চলচ্চিত্র প্রদর্শনী ও শিল্পখাতের...
বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে তাঁর বাড়ির সামনে পার্ক করে রাখা গাড়িতে সজোরে ধাক্কা মারে একটি ম্যাটাডোর। এ ঘটনায় অভিনেত্রীর গাড়িটি...
প্রশংসিত সিরিজ ‘দ্য রেলওয়ে ম্যান’র সাফল্যের পর আবারও জুটি বাঁধছে নেটফ্লিক্স ইন্ডিয়া ও যশ রাজ এন্টারটেইনমেন্ট (ওয়াইআরএফ)। তাদের নতুন ডিজাস্টার থ্রিলার সিরিজ ‘টানেল ম্যান’-এ মুখ্য ভূমিকায় অভিনয়...
নড়াইলে শিশু ধর্ষণ মামলায় আসাদ মোল্যা (৫০) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় মামলার আসামি আসাদ মোল্যা আদালতে উপস্থিত ছিলেন। 
চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপিকা কান্তা শর্মার (৩৬) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে নগরীর দক্ষিণ খুলশী এলাকার নিজ বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। 
আন্তর্জাতিক বাজারে কমেছে জ্বালানি তেলের দাম। ওয়েল প্রাইজ ডট কমের তথ্য অনুযায়ী, আজ ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারল ৮৮ ডলার ৭০ সেন্ট। যা গত ৩ মাসের মধ্যে সর্বনিম্ন। অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের...
থ্রিলার, কমেডি, ড্রামা ঘরানার ফিল্ম–সিরিজের বাইরে ওটিটি প্ল্যাটফর্ম চরকির দর্শকদের জন্য এবার আসছে ফ্যাশন কনটেন্ট। মুক্তি পাচ্ছে তরুণদের নিয়ে আয়োজিত সময়ের আলোচিত ফ্যাশন ইভেন্ট ‘‘আরকা’স নেক্সট...
লোডিং...

এলাকার খবর