আলোচনা ‘ফলপ্রসূ’ হয়নি, এমপিওভুক্ত শিক্ষকদের ‘আন্দোলন চলবে’ 

আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ০৩:১০ পিএম

শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনার ফলপ্রসূ হয়নি। এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন চলবে বলে জানিয়েছেন এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব দেলোয়ার হোসেন আজিজী। আজ বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের এ কথা জানান।

দেলোয়ার হোসেন আজিজী বলেন, ‘শিক্ষা উপদেষ্টার সাথে আলোচনার ফলপ্রসূ হয়নি। আলোচনার নামে আমাদের সাথে আইওয়াস করা হয়েছে। শান্তিপূর্ণভাবে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব।’

তিনি আরও বলেন, ‘কেন্দ্রীয় শহিদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চলবে, সঙ্গে থাকবে কর্মবিরতি ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবি।

বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে গত কয়েকদিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন এমপিওভুক্ত শিক্ষকেরা। 

বুধবারও সকাল থেকে তাদের আন্দোলন শুরু হয়। শহীদ মিনারে অবস্থান করা শিক্ষকেরা দেড়টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগের উদ্দেশে রওনা দেন। শাহবাগ মোড়ে ব্যারিকেড দিয়ে শিক্ষকদের আটকে দেয় পুলিশ। পরে ব্যারিকেড ভেঙে শিক্ষকেরা দুপুর ২টার দিকে শাহবাগ মোড়ে চলে যান।

শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক–কর্মচারীদের বাড়িভাড়া ও ভাতা বাড়ানোর প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রস্তাবে সরকারের আর্থিক সক্ষমতা অনুযায়ী ৫, ১০, ১৫ এবং সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত বাড়ি ভাড়া নির্ধারণের কথা বলা হয়। গত ৮ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে অর্থ মন্ত্রণালয়ে এই প্রস্তাব পাঠানো হয় বলে জানান তারা।

রাজধানীর মিরপুরের পল্লবীর সিটি ক্লাব এলাকায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখার সময় আতশবাজি বিস্ফোরণে চার যুবক দগ্ধ হয়েছেন। তারা হলেন মো. সাকিব, রিফাত, সজীব ও তাহসিন। তাদের মধ্যে তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়ে...
লক্ষ্মীপুরে এক শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসার প্রধানকে গ্রেপ্তার করছে চন্দ্রগঞ্জ থানা-পুলিশ। আজ সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।
রাজধানীর ভাটারার নতুনবাজার এলাকায় ময়লার ডাস্টবিন নিয়ে দ্বন্দ্বের জেরে মো. তৌহিদ (২৮) নামের এক পরিচ্ছন্নতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল রোববার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
লক্ষ্মীপুরের রায়পুরের হায়দরগঞ্জ বাজার এলাকায় মাদ্রাসায় পড়তে আসা এক শিশুর মুখে বেত ঢুকিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। আর সেই নির্যাতনের দৃশ্য ভিডিও করে তিনি ফেসবুকে পোস্ট...
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর